রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home বিশেষ সংবাদ

একটা গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়-প্রতিমন্ত্রী টুকু

সেপ্টেম্বর ২৬, ২০২৬ — আশ্বিন ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:২৩ পূর্বাহ্ণ
in বিশেষ সংবাদ, রাজনীতি
A A
একটা গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়-প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইল পৌর উদ্যানে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু

প্রতিবেদন:
নিজস্ব প্রতিবেদক :

জনগণকে সঙ্গে নিয়ে দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, রাজপথে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করলে তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা বিএনপির আয়োজনে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে’ অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

ভারত থেকে বাংলাদেশ নিয়ে নেওয়ার হুমকি, সরকারের অবস্থান কোথায়: জামায়াত আমির

রাজস্ব ফাঁকি দিচ্ছে ২৭ হাজার ই-কমার্স প্রতিষ্ঠান

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “একটা গোষ্ঠী, ফ্যাসিস্ট এই বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। জনগণ দ্বারা বিতাড়িত হয়ে পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছে। তারা গুম, খুন, নির্যাতন ও নিপীড়ন করেছে। এই দেশের মানুষকে হত্যা করেছে, নির্বিচারে গুলি করেছে। তারা আজ আবার বিভিন্ন কায়দায় দেশকে অস্থিতিশীল করতে চায়।”

তিনি বলেন, “তাদের এখনো বোধোদয় হয়নি, কী কারণে পালিয়ে গেল। তারা একবারও লজ্জিত হয়ে জাতির কাছে ক্ষমা চাচ্ছে না। এই ষড়যন্ত্র করে বাংলাদেশে কী রাজনীতি করতে পারবেন? পারবেন না। আপনাদের এই দেশের জনগণ বিতাড়িত করেছে। জনগণই আপনাদের প্রতিহত করবে। কারণ বাংলাদেশের জনগণ গণতন্ত্রপ্রিয়।”

বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকার দেশকে ধ্বংস করেছে। সেই ধ্বংসস্তূপ থেকে দাঁড়িয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছেন দেশনায়ক তারেক রহমান।”

তিনি আরও বলেন, “জনগণের দল বিএনপিকে এত সহজে ষড়যন্ত্র করে পার পাবেন—ভাবলে আহাম্মকের স্বর্গে বাস করা ছাড়া কিছুই না। জনগণ ভোটের জন্য আন্দোলন-সংগ্রাম করেছে, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে। জনগণের দাবি ও অধিকার নিয়ে যখনই কেউ ষড়যন্ত্র করেছে, তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। জনগণই তাদের দাঁতভাঙা জবাব দিয়েছে, ভবিষ্যতেও দেবে।”

রাজপথে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দীর্ঘ ১৭ বছর জনগণের দাবি নিয়ে রাজপথে আন্দোলন করেছে। কাজেই জনগণকে সঙ্গে নিয়ে এই রাজপথে যারা বিশৃঙ্খলা করবে, তাদের দাঁতভাঙা জবাব দেব, ইনশাআল্লাহ।”

তিনি বলেন, “কোনো অপশক্তি, কোনো ফ্যাসিস্ট যাতে এই দেশের ক্ষতি করতে না পারে, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। এ ব্যাপারে সজাগ থেকে একদিকে আমরা সাংগঠনিক কাজ করব, অন্যদিকে সরকারকে দেশ পরিচালনায় সহযোগিতা করব। আর জনগণের উন্নয়নের জন্য সমান্তরালভাবে কাজ করে যাব, ইনশাআল্লাহ।”

সমাবেশে যারা উপস্থিত ছিলেন –

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী শফিকুল রহমান লিটন, সাবেক যুগ্ম আহ্বায়ক অমল ব্যানার্জি, সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী ও শফিকুর রহমান খান শফিক, টাঙ্গাইল জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি আহমেদুল হক শাতিল, টাঙ্গাইল জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক একেএম মনিরুল হক (ভিপি মনির), টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আজিমুদ্দিন বিপ্লব, যুবদলের ভারপ্রাপ্ত সদস্যসচিব জাহিদ হোসেন মালা, জেলা মহিলা বিএনপির সভাপতি নিলুফা ইয়াসমিন এবং টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহ্বায়ক দূর্জয় হোড় শুভ।

এ ছাড়া জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু।

এর আগে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথক মিছিল নিয়ে শহীদ স্মৃতি পৌর উদ্যানে এসে সমাবেশে অংশ নেন।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অস্থিতিশীলপ্রতিমন্ত্রী টুকুবাংলাদেশবিএনপিরাজনীতি

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

ভারত থেকে বাংলাদেশ নিয়ে নেওয়ার হুমকি, সরকারের অবস্থান কোথায়: জামায়াত আমির

ভারত থেকে বাংলাদেশ নিয়ে নেওয়ার হুমকি, সরকারের অবস্থান কোথায়: জামায়াত আমির

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৮, ২০২৬ — অগ্রহায়ণ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২৫ পূর্বাহ্ণ
0

ভারত থেকে বাংলাদেশকে নিয়ে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে, অথচ এ বিষয়ে সরকারের কোনো দৃশ্যমান অবস্থান দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।...

রাজস্ব ফাঁকি দিচ্ছে ২৭ হাজার ই-কমার্স প্রতিষ্ঠান

রাজস্ব ফাঁকি দিচ্ছে ২৭ হাজার ই-কমার্স প্রতিষ্ঠান

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৭, ২০২৬ — অগ্রহায়ণ ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০২ অপরাহ্ণ
0

দেশের অনলাইনভিত্তিক ব্যবসাকে কর ব্যবস্থার আনুষ্ঠানিক কাঠামোর মধ্যে আনতে প্রায় ২৭ হাজার ই-কমার্স প্রতিষ্ঠানকে ভ্যাট যাচাইয়ের আওতায় আনার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এসব প্রতিষ্ঠানের বড় অংশেরই...

সন্ত্রাস ও অরাজকতার বিরুদ্ধে ফরহাদ ইকবালের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

সন্ত্রাস-নৈরাজ্য-অরাজকতার বিরুদ্ধে ফরহাদ ইকবালের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৬, ২০২৬ — অগ্রহায়ণ ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:০৪ অপরাহ্ণ
0

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে টাঙ্গাইল জেলা বিএনপির বহিস্কৃত সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবালের নেতৃত্বে এক বিশাল...

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৫, ২০২৬ — অগ্রহায়ণ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪১ পূর্বাহ্ণ
0

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা ও সহিংস কর্মকাণ্ড মোকাবিলায় বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে প্রধানমন্ত্রীর সংলাপের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে বিরোধী দল। তবে এই ঐক্য দীর্ঘমেয়াদি ও...

মির্জাপুরে কলেজছাত্রের রহস্যজনক মৃত্যুর কারণ উদঘাটনে মরিয়া পুলিশ

মির্জাপুরে কলেজছাত্রের রহস্যজনক মৃত্যুর কারণ উদঘাটনে মরিয়া পুলিশ

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২১, ২০২৬ — অগ্রহায়ণ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৫ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের দুই দিন পর রবিউল হোসেন (১৮) নামে এক কলেজছাত্রের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার বহুরিয়া ইউনিয়নের আড়াইপাড়া গ্রামের একটি...

Next Post
সময়মতো হামের টিকা না দেওয়ায় খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

সময়মতো হামের টিকা না দেওয়ায় খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

সর্বেশষ

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু

নভেম্বর ২৮, ২০২৬ — অগ্রহায়ণ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২০ অপরাহ্ণ
ব্যবসায়ী টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ফের ৫ দিনের রিমান্ড

ব্যবসায়ী টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ফের ৫ দিনের রিমান্ড

নভেম্বর ২৮, ২০২৬ — অগ্রহায়ণ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫৯ অপরাহ্ণ
নাগরপুরে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ উদ্বোধন

নাগরপুরে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ উদ্বোধন

নভেম্বর ২৮, ২০২৬ — অগ্রহায়ণ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৯ অপরাহ্ণ
জমি নিয়ে বিরোধে নিঃস্ব হচ্ছে বহু পরিবার: ভূমিমন্ত্রী

জমি নিয়ে বিরোধে নিঃস্ব হচ্ছে বহু পরিবার: ভূমিমন্ত্রী

নভেম্বর ২৮, ২০২৬ — অগ্রহায়ণ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪১ অপরাহ্ণ
শেখ হাসিনাকে ফেসবুক লাইভে জীবিত থাকার প্রমাণ দিতে বললেন রাশেদ খান

শেখ হাসিনাকে ফেসবুক লাইভে জীবিত থাকার প্রমাণ দিতে বললেন রাশেদ খান

নভেম্বর ২৮, ২০২৬ — অগ্রহায়ণ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০৮ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In