খবরবাংলা ডেস্ক :
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপের অনলাইন আবেদনের সময় শেষ হচ্ছে আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টায়। গতকাল রোববার থেকে এ ধাপের আবেদন কার্যক্রম শুরু হয়েছে।
দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে আগামী ১ অক্টোবর রাত ৮টায়।
যেসব শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রথম ধাপে আবেদন করেনি অথবা আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হয়নি, তারা দ্বিতীয় ধাপে আবেদন করার সুযোগ পাচ্ছে।
এ ছাড়া প্রথম ধাপে কোনো কলেজে চূড়ান্তভাবে মনোনীত হওয়ার পরও নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন নিশ্চয়ন করতে পারেনি—এমন শিক্ষার্থীরাও দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবে। একইভাবে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পরও নির্ধারিত সময়ের মধ্যে কলেজে ভর্তি হতে না পারা শিক্ষার্থীরাও এ ধাপে আবেদন করার সুযোগ পাবে।
ভুল কোটা নির্ধারণের কারণে চূড়ান্ত মনোনয়ন পেয়েও যারা কলেজে ভর্তি হতে পারেনি, তারাও দ্বিতীয় ধাপে নতুন করে আবেদন করতে পারবে।
সর্বনিম্ন ৫, সর্বোচ্চ ১০ কলেজ পছন্দ দ্বিতীয় ধাপে আবেদন করতে শিক্ষার্থীদের শিক্ষা বোর্ডের নির্ধারিত ভর্তি ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুসরণ করতে হবে। আবেদন করার সময় কলেজে বিদ্যমান আসনসংখ্যা বিবেচনায় নিয়ে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে রাখতে হবে।
দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশের পর ১ অক্টোবর থেকে ৩ অক্টোবর রাত ৮টা পর্যন্ত নির্বাচন নিশ্চয়নের সুযোগ থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চয়ন সম্পন্ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
কবে কোন কার্যক্রম দ্বিতীয় ধাপের শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে আগামী ৪ অক্টোবর রাত ৮টায়।
এরপর দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম চলবে ৫ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত।
একাদশ শ্রেণির ভর্তির এই ধাপে আবেদন করতে আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন ও পছন্দক্রম নির্বাচন সম্পন্ন করতে হবে। পাশাপাশি ফল প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন নিশ্চয়ন না করলে আবেদন বাতিল হয়ে যাওয়ার বিষয়টিও খেয়াল রাখতে হবে।











