বুধবার, জুলাই ১৫, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

টাঙ্গাইলে রাস্তার কাজ করেই বিল উত্তোলন

এলজিইডি’র ১ পিডি, ৩ প্রকৌশলীসহ দুই ঠিকাদারের বিরুদ্ধে দুদকের মামলা

এপ্রিল ২৭, ২০২৫ — বৈশাখ ১৪, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৬:৩৬ অপরাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি, বিশেষ সংবাদ
A A
এলজিইডি’র ১ পিডি, ৩ প্রকৌশলীসহ দুই ঠিকাদারের বিরুদ্ধে দুদকের মামলা

এলজিইডি’র ১ পিডি, ৩ প্রকৌশলীসহ দুই ঠিকাদারের বিরুদ্ধে দুদকের মামলা

টাঙ্গাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন সড়ক উন্নয়নের কাজ না করেই বিল তুলে নেয়ার অভিযোগে এলজিইডি’র ১ পিডি, ৩ প্রকৌশলী ও দুই ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে রোববার দুইটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক টাঙ্গাইল জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক বাছেদ আলী বাদি হয়ে এই মামলা দুইটি করেন। এই দুইটি মামলায় একজন পিডি, তিনজন প্রকৌশলী ও দুইজন ঠিকাদারকে আসামী করা হয়েছে। যারা পরষ্পরের যোগসাজশে কাজ না করেই বিল নিয়েছেন ও দিয়েছেন।

প্রথম মামলাটির আসামীরা হলেন- টাঙ্গাইলের ফ্রেন্ডস কন্সট্রাকশনের স্বত্বাধিকারী মো. শহীদুর রহমান খান, টাঙ্গাইল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সাবেক নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম (বর্তমানে প্রধান কার্যালয়ে মনিটরিং ও মূল্যায়ন শাখায় কর্মরত), অধিদপ্তরের সাবেক নাগরপুর উপজেলা প্রকৌশলী মাহবুবুর রহমান (বর্তমানে বিদেশে শিক্ষা ছুটি ভোগরত), উপ-সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম খান, সাবেক উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ মাইনুল হক (বর্তমানে ঘাটাইল উপজেলায় কর্মরত)।

আরও পড়ুন

টাঙ্গাইলে মধুপুর জাল টাকা ছাপানোর চক্রের এক সদস্য গ্রেপ্তার

রিয়াজুল রিজুসহ তিনজনকে পরিচালক সমিতি থেকে আজীবন বহিষ্কার

দ্বিতীয় মামলার আসামীরা হলেন- ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সৈয়দ মজিবর রহমানের স্বত্বাধিকারী সৈয়দ মজিবর রহমান। এ মামলায় উপ-সহকারী প্রকৌশলী মো. মাইনুল হক ছাড়া আগের মামলার তিন প্রকৌশলীকে আসামী করা হয়েছে।

মামলার বিবরণীতে যা পাওয়া যায় –

মামলার নথি পর্যালোচনা করে দেখা যায়, ঠিকাদারী প্রতিষ্ঠান ভিন্ন হলেও অভিযুক্ত চার প্রকৌশলীর মধ্যে তিনজন প্রকৌশলী দুইটি দুর্নীতির সাথে যুক্ত ছিলেন। তারা হলেন- সাবেক নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম (বর্তমানে প্রধান কার্যালয়ে মনিটরিং ও মূল্যায়ন শাখায় কর্মরত), অধিদপ্তরের সাবেক নাগরপুর উপজেলা প্রকৌশলী মাহবুবুর রহমান (বর্তমানে বিদেশে শিক্ষা ছুটি ভোগরত) ও উপ-সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম খান।

উভয় মামলায় আসামীদের বিরুদ্ধে রাস্তায় কোন নির্মাণ কাজ না করে পরষ্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে সরকারি অর্থ লোপাটের অভিযোগ আনা হয়েছে।মামলার বিবরণে জানা যায়, এলজিইডির “ময়মনসিংহ অঞ্চলের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (এমআরআরআইডিপি) আওতায় নাগরপুরের তেবাড়িয়া-দপ্তিয়র সড়ক উন্নয়ন কাজ” পায় ঠিকাদারী প্রতিষ্ঠান ফ্রেন্ডস কন্সট্রকশন। কিন্তু তারা সড়কটির সাব-বেইজের কাজ কম করে এবং ৭৫ মিটার সড়কের কোন কাজই করেনি। এর মধ্যদিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান ও প্রকৌশলীরা পরষ্পরের যোগসাজশে ৩১ লাখ এক হাজার ৫৯১ টাকার বিল উত্তোলন করে নেয়।

অপর মামলায় একই প্রকল্পের আওতায় নাগরপুরে সিংজোড়া-গয়হাটা সড়ক উন্নয়নের কাজ পায় ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সৈয়দ মজিবর রহমান এন্ড অবনী এন্টারপ্রাইজ (জেভি)। প্রকল্পের আওতায় ১১০০ মিটার দৈর্ঘের সড়কটিতে কার্পেটিং এর কোন কাজ না করেই ২১ লাখ ৫৭ হাজার ৫১০ টাকার বিল উত্তোলন করে নেয়।

উভয় মামমলায় অভিযোগ আনা হয়েছে, আসামীরা প্রতারণামূলকভাবে সড়কের কাজ বাস্তবায়ন দেখিয়ে বিল অনুমোদন করে পরষ্পর যোগসাজশে তুলে নিয়ে আত্মসাৎ করেছেন বলে প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে।

দুদকের বক্তব্য –

দুদক কার্যালয়ের সহকারী পরিচালক মো. নূর আলম জানান, গত ২০ এপ্রিল তার নেতৃত্বে দুই সদস্যের টিম নাগরপুরে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেন। এসময় প্রকল্পের বাস্তবায়ন দেখানে সড়ক সরেজমিন পরিদর্শন করা হয় এবং নিরপেক্ষ প্রকৌশলী দ্বারা পরিমাপ করে এই দুর্নীতির চিত্র পাওয়া যায়।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: টাঙ্গাইলে এলজিইডি’র ৪ প্রকৌশলীসহ দুই ঠিকাদারের বিরুদ্ধে দুদকের মামলা

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলে মধুপুর জাল টাকা ছাপানোর চক্রের এক সদস্য গ্রেপ্তার

টাঙ্গাইলে মধুপুর জাল টাকা ছাপানোর চক্রের এক সদস্য গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১২, ২০২৬ — আষাঢ় ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০৮ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় অভিযান চালিয়ে জাল টাকা, জাল টাকা তৈরির সরঞ্জাম এবং এ কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতিসহ জালিয়াত চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। গ্রেপ্তার ব্যক্তি রিয়াজুল...

রিয়াজুল রিজুসহ তিনজনকে পরিচালক সমিতি থেকে আজীবন বহিষ্কার

রিয়াজুল রিজুসহ তিনজনকে পরিচালক সমিতি থেকে আজীবন বহিষ্কার

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৫, ২০২৬ — আষাঢ় ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:২০ পূর্বাহ্ণ
0

পরিচালক সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে তিন পরিচালককে। এরা হলেন, বদিউল আলম খোকন, মঞ্জুরুল ইসলাম মেঘ ও রিয়াজুল রিজু। আজ শনিবার সমিতির বার্ষিক সাধারণ সভায় সবার সম্মতিক্রমে...

ভূঞাপুরে অবৈধ মাটি ব্যবসায়ীদের জরিমানা; ক্ষুব্ধ বিএনপির বহিষ্কৃত নেতা!

অবৈধ মাটি ব্যবসায়ীদের জরিমানায় ক্ষুব্ধ বিএনপির বহিষ্কৃত নেতা!

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৯ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের ভূঞাপুরে অনুমতি ছাড়াই পুকুর খননের আড়ালে রাতভর মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রির অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। এই ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ব্যবসায়ীদের অর্ধলক্ষ টাকা...

রাষ্ট্রীয় কোষাগার থেকে নেন বাড়ি ভাড়া! থাকেন অফিসেই

রাষ্ট্রীয় কোষাগার থেকে নেন বাড়ি ভাড়া! থাকেন অফিসেই

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩৫ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাকির হোসেন রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রতিমাসে বাড়ি ভাড়া বাবদ ২০ হাজার ২৫৪ টাকা উত্তোলন করলেও বছরের পর বছর ধরে তার অফিস কক্ষেই...

টাঙ্গাইলে পানি পরিশোধনাগার ও জলাধারের নির্মাণ কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

টাঙ্গাইলে পানি পরিশোধনাগার নির্মাণ কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৯, ২০২৬ — আষাঢ় ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৮:৩৩ অপরাহ্ণ
0

টাঙ্গাইল শহরে একাধিক ভূগর্ভস্থ পানি পরিশোধনাগার উচ্চ জলাধারের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন মৎস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শুক্রবার সকালে আশেকপুর ও কলেজ পাড়া এলাকায় এসবের...

Next Post
নজরুল-রবীন্দ্রের বই কি ধর্মবিরোধী?

নজরুল-রবীন্দ্রের বই কি ধর্মবিরোধী?

সর্বেশষ

৬ দফা দাবি নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীদের প্রতিনিধিদল

৬ দফা দাবি নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীদের প্রতিনিধিদল

জুলাই ১৫, ২০২৬ — আষাঢ় ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪৫ অপরাহ্ণ
এইচএসসি পরীক্ষা, প্রশ্নে ভুল নিয়ে সিদ্ধান্ত জানালেন মন্ত্রী

এইচএসসি পরীক্ষা, প্রশ্নে ভুল নিয়ে সিদ্ধান্ত জানালেন মন্ত্রী

জুলাই ১৫, ২০২৬ — আষাঢ় ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫৩ অপরাহ্ণ
১৮ বারের মতো পেছাল হাদি হত্যা মামলার তদন্ত

১৮ বারের মতো পেছাল হাদি হত্যা মামলার তদন্ত

জুলাই ১৫, ২০২৬ — আষাঢ় ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৯ অপরাহ্ণ
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১,০৯২

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১,০৯২

জুলাই ১৫, ২০২৬ — আষাঢ় ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৫ অপরাহ্ণ
মাভাবিপ্রবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জুলাই ১৫, ২০২৬ — আষাঢ় ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৩ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In