সোমবার, নভেম্বর ৯, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home শিক্ষা ও ক্যাম্পাস

কদমতলী হাসান পাবলিক উচ্চ বিদ্যালয়ের মাঠে গরু-ছাগলের হাট!

জুলাই ১৭, ২০২৩ — শ্রাবণ ২, ১৪৩০ বঙ্গাব্দ — সময়: ১১:৩৪ পূর্বাহ্ণ
in শিক্ষা ও ক্যাম্পাস, শীর্ষ সংবাদ
A A

 

কদমতলী হাসান পাবলিক উচ্চ বিদ্যালয়ের মাঠে গরু-ছাগলের হাট!

আরও পড়ুন

টাঙ্গাইলে শ্রীশ্রী শ্যামা পূজা ও দীপাবলি উদযাপন

নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় কদমতলী হাসান পাবলিক উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রতি রোববার বসে গরু ছাগলের হাট।

৩৭ বছর ধরে প্রতিষ্ঠানের এই মাঠেই বসছে গরু ছাগলের হাট। হাট চলাকালে বিদ্যালয়ে ক্লাস পরিচালনার পরিবেশ নেই।

এতে বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে। প্রতিষ্ঠানের মাঠে গরু ছাগলের হাট বসার বিষয়টি নিয়ে ইতিমধ্যেই টাঙ্গাইলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

প্রতিষ্ঠানের চিত্র দেখে বোঝার উপায় নেই যে, এখানে শিক্ষার্থীরা লেখাপড়া করে।

এলাকাবাসী জানান, ১৯৭২ সালে কদমতলী হাসান পাবলিক উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

১৪ বছর পর ১৯৮৬ সালে স্থানীয় কয়েকজন ব্যক্তি বিদ্যালয়ের মাঠে প্রতি রোববার পশুর হাট বসানোর উদ্যোগ নেন।

শুরুতে হাটের বিস্তৃতি ছোট থাকলে ধীরে ধীরে ব্যাপ্তি বাড়ে। প্রথম দিকে মাঠের এক কোণে হাট বসলেও ৩৭ বছরে টাঙ্গাইলের অন্যতম বড় পশুর হাটে পরিণত হয়েছে।

হাটের কারণে বিদ্যালয়ের লেখাপাড়ার পরিবেশ ব্যাহত হচ্ছে।

বিদ্যালয় বন্ধ থাকায় কোনো শিক্ষার্থীকে সেখানে পাওয়া যায়নি। আশপাশের এলাকা ঘুরে কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা হয়।

তারা বলছে, রোববার হাটের কারণে বিদ্যালয়ের ক্লাস সকাল আটটা থেকে বেলা একটা পর্যন্ত চলে। তারপর হাট বসে। আসলে ওই দিন নামমাত্র বিদ্যালয় চলে।

হাটের পর দেখা যায়, পুরো বিদ্যালয় গোবরসহ আবর্জনায় ভরে থাকে। শিক্ষার্থীরা মাঠে খেলাধুলা করতে পারে না।

আরও পড়ুন- ঘাটাইলে অটোচালককে জবাই হত্যা করে হত্যা

প্রধান শিক্ষকের বক্তব্য-

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাজন আলী বলেন, বর্তমানে তাঁদের বিদ্যালয়ে ছয় শতাধিক শিক্ষার্থী আছে। হাটের কারণে স্বাভাবিক শিক্ষার পরিবেশ ব্যাহত হয়, সেটা তিনি মানতে চাননি।

তবে হাট স্থানান্তর হোক, এটা তিনি চান। কিন্তু বাস্তবায়ন করতে পারছেন না। তিনি বলেন, হাট থেকে স্কুল কর্তৃপক্ষ যে টাকা পায়, তা বলার মতো নয়।

রোববার সরেজমিন দেখা গেছে, আধা কিলোমিটার আগে থেকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে যানজট। যানজট পেরিয়ে দেখা গেল, বিদ্যালয়টি সীমানাপ্রাচীরে ঘেরা।

সুদৃশ্য তোরণ নির্মাণ করা। তোরণের পাশেই মাটির উঁচু ঢিবি। ঢিবির সামনে গরু-ছাগলবাহী ট্রাক-পিকআপ থামছে। এরপর ঢিবির ওপর গরু-ছাগল নামানো হচ্ছে।

বিদ্যালয়ের মাঠজুড়ে সহস্রাধিক গরু-ছাগল বাঁধা। ক্রেতা-বিক্রেতায় ভরে গেছে পুরো মাঠ। মাঠজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে আছে গোবর।

স্থানীয় বাসিন্দা আবদুর রাজ্জাক বলেন, প্রতি রোববারই বিদ্যালয়টির মাঠে এমন দৃশ্য তৈরি হয়। হাটের পরের দিন পুরো মাঠ দুর্গন্ধে ভরে যায়। শিক্ষার্থীদের ক্লাস করতে অসুবিধা হয়।

জামালপুর থেকে উত্তরবঙ্গগামী বাসের চালক রঞ্জু মিয়া বলেন, ব্যস্ত রাস্তার পাশে মাঠের মধ্যে হাট বসে। রাস্তার পাশে পশুবাহী ট্রাক থামিয়ে রাখা হয়।

এ ছাড়া ট্রাকে পশু ওঠানো-নামানোর কাজ চলে। এতে প্রতি রোববার দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত এ রাস্তায় যানজট লেগে থাকে।

চলতি বছর হাটটির ইজারা নিয়েছেন ইজ্জত আলী নামের এক ব্যক্তি। তিনি বলেন, ‘৩৭ বছর ধরে এখানে হাট চলছে।

এবারই প্রথম আমি হাটের ইজারা নিয়েছি। ইজারা বাবদ ভ্যাটসহ ২৫ লাখ টাকা দিয়েছি।’

টাঙ্গাইলের সরকারি এম এম আলী কলেজের সাবেক অধ্যক্ষ শামসুল হুদা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায় বছরের পর বছর কীভাবে পশুর হাট চলে, তা বোধগম্য নয়।

শিক্ষার পরিবেশ বজায় রাখার স্বার্থে হাটটি যত দ্রুত সম্ভব অন্যত্র স্থানান্তরের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

ঘাটাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, আগেও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে বিদ্যালয়টি পরিদর্শন করেছেন তিনি।

হাটের কারণে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। মূল ক্যাম্পাসের বাইরেও ওই বিদ্যালয়ের ৩০ শতাংশ জায়গা আছে।

সেখানে মাটি ভরাট করে হাটটি স্থানান্তরের প্রস্তাব দেওয়া হয়েছে।

নিচু জমিটি মাটি ভরাট করে দেওয়ার জন্য স্থানীয় সংসদ সদস্যের কাছে দাবি জানানো হয়েছে।

 

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: কদমতলী হাসান পাবলিক উচ্চ বিদ্যালয়গরু ছাগলের হাটঘাটাইলবিদ্যালয় মাঠ

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলে শ্রীশ্রী শ্যামা পূজা ও দীপাবলি উদযাপন

টাঙ্গাইলে শ্রীশ্রী শ্যামা পূজা ও দীপাবলি উদযাপন

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১৪ অপরাহ্ণ
0

টাঙ্গাইলে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামা পূজা ও দীপাবলি উদযাপিত হচ্ছে। রোববার (৮ নভেম্বর) জেলার বিভিন্ন মন্দির, শ্মশান ও ধর্মীয় প্রতিষ্ঠানে নানা আয়োজনের মধ্য দিয়ে...

নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১০ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুরে যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি...

তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু

তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৪ অপরাহ্ণ
0

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এমপি। তিনি বলেন, তারেক...

মাভাবিপ্রবিতে জালালাবাদ সংগঠনের নবীনবরণ অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে জালালাবাদ সংগঠনের নবীনবরণ অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১২ পূর্বাহ্ণ
0

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বৃহত্তর সিলেট অঞ্চল থেকে আসা শিক্ষার্থীদের সংগঠন 'জালালাবাদ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন'-এর নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ৭ই নভেম্বর (শনিবার)...

কালিহাতীতে গেটম্যানের বুদ্ধিমত্তায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল সিল্কসিটি এক্সপ্রেস

কালিহাতীতে গেটম্যানের বুদ্ধিমত্তায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল সিল্কসিটি এক্সপ্রেস

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:০৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের কালিহাতীতে স্থানীয়দের সহযোগিতায় লাল পতাকা উড়িয়ে চলন্ত ট্রেন থামিয়ে দিয়েছেন এক রেলওয়ে গেটম্যান। এর ফলে রেললাইনে বিকল হয়ে পড়া একটি বালুবাহী ট্রাকের সাথে ভয়াবহ সংঘর্ষের হাত থেকে...

Next Post

কালিহাতীতে জাল ভোট দেওয়ার সময় ২ যুবক আটক

সর্বেশষ

দীর্ঘায়ুর রহস্য কি ব্যায়ামের বৈচিত্র্যে? যা বলছে হার্ভার্ডের গবেষণা

দীর্ঘায়ুর রহস্য কি ব্যায়ামের বৈচিত্র্যে? যা বলছে হার্ভার্ডের গবেষণা

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২৭ অপরাহ্ণ
টাঙ্গাইলে শ্রীশ্রী শ্যামা পূজা ও দীপাবলি উদযাপন

টাঙ্গাইলে শ্রীশ্রী শ্যামা পূজা ও দীপাবলি উদযাপন

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১৪ অপরাহ্ণ
নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১০ অপরাহ্ণ
তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু

তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৪ অপরাহ্ণ
বিবিএসের তথ্যকে গণমুখী, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে চায় সরকার: অর্থমন্ত্রী

বিবিএসের তথ্যকে গণমুখী, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে চায় সরকার: অর্থমন্ত্রী

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৮ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In