মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home রাজনীতি

কালিহাতীতে গণসংযোগ শুরু করলেন লতিফ সিদ্দিকী

সেপ্টেম্বর ১৯, ২০২৩ — আশ্বিন ৪, ১৪৩০ বঙ্গাব্দ — সময়: ১১:১৬ অপরাহ্ণ
in রাজনীতি, শীর্ষ সংবাদ
A A

Latif Siddique

নিজস্ব প্রতিবেদক : সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর বহিস্কৃত সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী এলাকা কালিহাতীতে জনসংযোগ শুরু করেছেন।

আরও পড়ুন

বেকড়া-আটগ্রাম ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন কোহিনূর মিয়া

বাসাইলে ১৪ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এ নিয়ে কালিহাতীর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা গুঞ্জন।

তবে লতিফ সিদ্দিকী বলেছেন, “আমি নির্বাচন করার জন্য আসেন নি।

বিএনপি ঘোষণা করেছে তারা শেখ হাসিনার নেতৃত্বের সরকারকে উৎখাত করবে।

আমি মনে করি এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা আমার দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই আমি এসেছি।

”যুক্তরাষ্ট্র গিয়ে একটি সভায় ২০১৪ সালে হজ্ব, তবলিক জামাত ও সজিব ওয়াজেদ জয় সম্পর্কে নেতিবাচক মন্তব্য করার কারণে মন্ত্রীত্ব হারান লতিফ সিদ্দিকী।

তখন আওয়ামী লীগ থেকে বহিস্কৃত হন। দেশে ফেরার পর আত্মসমর্পন করেন। তাকে কারাগারেও যেতে হয়। পরে তিনি সংসদ থেকে পদত্যাগ করেন।

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে স্বতন্ত্র প্রার্থী হন।

নির্বাচনী প্রচারণাকালে তার গাড়িতে হামলার ঘটনা ঘটে।

এর প্রতিবাদে তিনি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট করেন। পরে নির্বাচন থেকে সরে যান।

এঘটনার পর কালিহাতীতে তিনি নিস্ক্রিয় ছিলেন। আবার আনুষ্ঠানিকভাবে কালিহাতীতে গণসংযোগ শুরু করায় নানান আলোচনা হচ্ছে রাজনৈতিক অঙ্গনে।

অনুসারীদের বক্তব্য –

তার অনুসারীরা জানান, মঙ্গলবার সকালে লতিফ সিদ্দিকী ২০টি গাড়ির বহর নিয়ে দেলদুয়ার উপজেলার আটিয়ায় শাহান শাহ্ আদম কাশ্মিরীর মাজারে যান।

সেখানে যাওয়ার পথে লতিফ সিদ্দিকীর বহরের কয়েকটি গাড়িকে তার ছোটভাই মুরাদ সিদ্দিকীর সমর্থকরা বাঁধা দেন বলে অভিযোগ উঠেছে।

তবে এ ব্যাপারে লতিফ সিদ্দিকী ও মুরাদ সিদ্দিকী কোন মন্তব্য করেননি।

মাজার জিয়ারত করে লতিফ সিদ্দিকী কালিহাতীর এলেঙ্গা রিসোর্টে যান।

সেখানে বিকেল পর্যন্ত তার অনুসারী নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।

সেখানে তিনি বলেন, কালিহাতীতে যারাই আওয়ামী লীগের লোক, স্বাধীনতার পক্ষের লোক, তাদের বলতে এসেছি; তোমরা সতর্ক হও, তোমরা ঐক্যবদ্ধ হও।

স্বাধীনতার পরাজিত শক্তি একটি আঘাত হানার জন্য প্রচেষ্টারত রয়েছে।

তাদেরকে সহযোগিতা করছে আন্তর্জাতিক কিছু শক্তি। যারা ৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আমাদের বিরোধীতা করেছে।

তারা চাচ্ছে বাংলাদেশে তাদের মন মতো একটি সরকার গঠন করতে। স্বাধীনতা বিরোধ[ী শক্তি, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে চাচ্ছে।

বিকেলে লতিফ সিদ্দিকী মোটরসাইকেল ও গাড়ির বহর নিয়ে উপজেলার জোকারচর ও গোহালিয়া বাড়ি গ্রামে গণসংযোগ করেন।

পরে কালিহাতী উপজেলা সদরে তার বাসভবনে গিয়ে নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

নির্বাচনকে সামনে রেখে লতিফ সিদ্দিকীর কালিহাতীতে গণসংযোগকে গুরুত্বের সাথে দেখছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

অনেকেই মনে করছেন আগামী নির্বাচনের আগে তিনি আওয়ামী লীগে ফিরে যাওয়ার বিষয়ে কোন সংকেত পেয়েছেন।

আরো যা বলেন –

অবশ্য লতিফ সিদ্দিকী বলেছেন, “আমি গ্রিন, ব্ল্যাক, হোয়াইট, রেড কোন সিগন্যালই পাই নাই।”

আবার অনেকেই মনে করছেন, তার ভাই বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটে যাচ্ছেন। সেই জোট থেকেও তিনি প্রার্থী হতে পারেন।

এব্যাপারে কালিহাতী উপজেলা আওয়ামী লীগের প্রতিক্রিয়া জানতে যোগাযোগের চেষ্টা করা হয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে।

উনারা দুই জনই রয়েছেন দেশের বাইরে। তাই তাদের সাথে কথা বলা যায় নি।

তবে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বলেন, লতিফ ভাই আওয়ামী লীগের নেতা ছিলেন। যে কোন কারণেই হোক এখন দলে নাই।

উনি একজন প্রজ্ঞাবান রাজনীতিক, সরকারের সমর্থনে আসলে উনাকে স্বাগতম। উনি অভিজ্ঞ মানুষ, উনিই সিদ্ধান্ত নিবেন উনার ব্যাপারে। তবে নৌকা যাকে দেয়া হবে আমরা তার সাথেই থাকবো।

এ প্রসঙ্গে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য হাছান ইমাম খান বলেন, লতিফ সিদ্দিকী নাই প্রায় নয় বছর।

উনাকে ছাড়াই কালিহাতী উপজেলা আওয়ামী লীগ ও সকল অঙ্গ সংগঠন ঐক্যবদ্ধ।

উনাকে ছাড়াই বিএনপি জামাতকে আমরা একদিনের জন্যও মাঠে নামতে দেইনি।

আমাদের কাউকে হায়ার করে আনতে হবে না। উনি দলের কেউ না। তাই উনাকে নিয়ে কোন মন্তব্য করবো না।

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

বেকড়া-আটগ্রাম ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন কোহিনূর মিয়া

বেকড়া-আটগ্রাম ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন কোহিনূর মিয়া

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৪, ২০২৬ — শ্রাবণ ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২১ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ৬ নং বেকড়া-আটগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন শিক্ষক ও যুবদল নেতা মো. কোহিনূর মিয়া। তিনি বেকড়া বিশ্বেশ্বর মেমোরিয়াল উচ্চ...

বাসাইলে ১৪ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাসাইলে ১৪ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৪, ২০২৬ — শ্রাবণ ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:২৭ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের বাসাইলে ১৪ পিস ইয়াবাসহ মোহাম্মদ রাফি (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ১১ টায় উপজেলার কাঞ্চনপুর দক্ষিণপাড়া গ্রাম থেকে তাকে আটক করা...

জামায়াতকে নিয়ে কড়া মন্তব্য নুরুল হক নুরের

জামায়াতকে নিয়ে কড়া মন্তব্য নুরুল হক নুরের

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৪, ২০২৬ — শ্রাবণ ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৫ পূর্বাহ্ণ
0

জামায়াতে ইসলামীকে নিয়ে কঠোর সমালোচনা করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেছেন, ‘জামায়াতে ইসলামী সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি করেছে।’ সোমবার (৩ আগস্ট) ঢাকা কলেজের...

ঘাটাইলে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

ঘাটাইলে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৪, ২০২৬ — শ্রাবণ ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫৫ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক পিকআপচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার (৪ আগস্ট) ভোরে উপজেলার ক্যান্টনমেন্ট মোড় এলাকায় টাঙ্গাইল-ময়মনসিংহ...

নাগরপুরে গৃহবধূকে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

নাগরপুরে গৃহবধূকে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৪, ২০২৬ — শ্রাবণ ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৩৭ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশ জানায়, শনিবার (১ আগস্ট) উপজেলার...

Next Post

মরণোত্তর ফাঁসি দেন আপত্তি নাই, কিন্তু জিয়া মুক্তিযোদ্ধা না এটা মানি না: কাদের সিদ্দিকী

সর্বেশষ

কক্সবাজারে প্যারাসেইলিং বন্ধে সরকারের প্রতি লিগ্যাল নোটিশ

কক্সবাজারে প্যারাসেইলিং বন্ধে সরকারের প্রতি লিগ্যাল নোটিশ

আগস্ট ৪, ২০২৬ — শ্রাবণ ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৭ অপরাহ্ণ
সখীপুরের কালমেঘায় অসুস্থ প্রবাসীকে রাস্তায় ফেলে গেল পরিবার

সখীপুরের কালমেঘায় অসুস্থ প্রবাসীকে রাস্তায় ফেলে গেল পরিবার

আগস্ট ৪, ২০২৬ — শ্রাবণ ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৪ অপরাহ্ণ
বেকড়া-আটগ্রাম ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন কোহিনূর মিয়া

বেকড়া-আটগ্রাম ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন কোহিনূর মিয়া

আগস্ট ৪, ২০২৬ — শ্রাবণ ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২১ অপরাহ্ণ
বাসাইলে ১৪ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাসাইলে ১৪ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আগস্ট ৪, ২০২৬ — শ্রাবণ ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:২৭ অপরাহ্ণ
ফিলিস্তিনি বন্দিদের কারাগারের কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

ফিলিস্তিনি বন্দিদের কারাগারের কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

আগস্ট ৪, ২০২৬ — শ্রাবণ ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫৪ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In