শনিবার, নভেম্বর ২১, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home সারাদেশ

কুড়িল-৩০০ ফিটে মাসে ২০ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ

নভেম্বর ২১, ২০২৬ — অগ্রহায়ণ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫১ পূর্বাহ্ণ
in সারাদেশ
A A
কুড়িল-৩০০ ফিটে মাসে ২০ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ
প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

রাজধানীর কুড়িল বিশ্বরোড ও ৩০০ ফিট সড়কে চলাচলকারী বিভিন্ন ধরনের যানবাহন থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে গুলশান ট্রাফিক বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) দেলোয়ারের বিরুদ্ধে। একটি বেসরকারি টেলিভিশনের অনুসন্ধানে উঠে এসেছে, তাঁর নির্ধারিত লোকজনের মাধ্যমে এসব যানবাহন থেকে মাসে প্রায় ১৯ থেকে ২০ লাখ টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

অনুসন্ধান অনুযায়ী, অনুমোদনহীন সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা, প্রাইভেট কার, বাস, ট্রাক ও কাভার্ড ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহন মাসিক চুক্তিতে সড়কে চলাচল করছে। নির্ধারিত টাকা না দিলে মামলা, গাড়ি জব্দসহ নানা ধরনের হয়রানির শিকার হতে হয় বলে অভিযোগ চালকদের।

আরও পড়ুন

আবাসন খাত বাঁচাতে প্রয়োজন সরকারের সময়োপযোগী উদ্যোগ

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৫০ কারখানা

অনুসন্ধানে দেখা যায়, কুড়িল থেকে চলাচলকারী প্রায় ৪০০ সিএনজিচালিত অটোরিকশার অধিকাংশের ঢাকা মহানগরে চলাচলের অনুমতি নেই। অথচ মাসে তিন হাজার টাকা করে দেওয়ার বিনিময়ে এসব গাড়ি নির্বিঘ্নে চলাচল করছে বলে দাবি চালকদের। তাঁদের ভাষ্য, টিআই দেলোয়ারের সঙ্গে চুক্তি থাকলে পুলিশ গাড়ি আটকায় না। এ জন্য গাড়িতে বিশেষ স্টিকার ব্যবহার করা হয়।

অন্যদিকে, স্টিকার না থাকলে বিভিন্ন মোড়ে পুলিশি জেরার মুখে পড়তে হয়। এমনকি গাড়ি ডাম্পিংয়েও পাঠানো হয় বলে অভিযোগ রয়েছে। অনুসন্ধান চলাকালে একাধিক চালক পুলিশের সঙ্গে চুক্তির প্রমাণ হিসেবে স্টিকার দেখান। স্টিকার পরিবর্তনের তথ্যও পাওয়া গেছে। চালকদের দাবি, লাইনম্যানদের মাধ্যমে এসব টাকা সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়া হয়।

শুধু সিএনজিচালিত অটোরিকশা নয়, ৩০০ ফিট সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণের অভিযোগও রয়েছে টিআই দেলোয়ারের বিরুদ্ধে। পূর্বাচলের নীলা মার্কেট থেকে কুড়িলগামী এক চালক জানান, মাসিক চুক্তিতে না থাকায় তিনি ওই রুটে গাড়ি চালাতে চান না। কারণ, গাড়ি নিয়ে বের হলে আটক ও ডাম্পিংয়ের ঝুঁকি রয়েছে। অথচ টাকা দেওয়া গাড়িগুলো নির্বিঘ্নে চলাচল করছে।

প্রাইভেট কার থেকেও চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। কুড়িল বিশ্বরোডের একটি স্ট্যান্ডের চালকদের ভাষ্য, গাড়িপ্রতি মাসে দুই হাজার টাকা দিতে হয়। লাইনম্যান কাউসার এসব টাকা সংগ্রহ করে দেলোয়ার ও স্থানীয় নেতাদের কাছে পৌঁছে দেন বলে অভিযোগ রয়েছে। গাড়ির কাগজপত্রে সমস্যা থাকলে টাকার পরিমাণ আরও বেড়ে যায়। অনুসন্ধানী দলের সদস্যরা যাত্রী সেজে একটি প্রাইভেট কারে রূপগঞ্জের গাউছিয়া পর্যন্ত গিয়ে চালকের কাছ থেকেও এ ধরনের টাকা দেওয়ার তথ্য পান।

এ ছাড়া ৩০০ ফিট সড়কে চলাচলকারী বাস, ড্রাম ট্রাক, মিক্সার ট্রাক ও কাভার্ড ভ্যান থেকেও টাকা আদায়ের অভিযোগ উঠেছে। চালকদের দাবি, দিনের বেলায় রাজধানীতে চলাচলের অনুমতি না থাকা মাটি ও পাথরবোঝাই ট্রাকও মাসিক চুক্তির কারণে পুলিশের চেকপোস্ট পার হয়ে যায়। কোনো পুলিশ সদস্য গাড়ি আটকালে সংশ্লিষ্ট কর্মকর্তার নাম বললে ছেড়ে দেওয়া হয়। বিভিন্ন রেডিমিক্স কোম্পানির গাড়ি থেকেও মাসে ২০ থেকে ২৫ হাজার টাকা করে নেওয়ার অভিযোগ রয়েছে।

অনুসন্ধানে চাঁদা আদায়ের একটি হিসাবও তুলে ধরা হয়েছে। এতে প্রায় ২০০টি সিএনজিচালিত অটোরিকশা থেকে মাসে ছয় লাখ টাকা, ১৫০টি প্রাইভেট কার থেকে তিন লাখ টাকা এবং ব্যাটারিচালিত অটোরিকশার লাইনম্যানদের কাছ থেকে প্রায় দুই লাখ টাকা আদায়ের কথা বলা হয়েছে। এ ছাড়া মিক্সার ও ড্রাম ট্রাক কোম্পানি থেকে প্রায় চার লাখ, কাভার্ড ভ্যান কোম্পানি থেকে আড়াই লাখ এবং বাস কোম্পানিগুলো থেকে প্রায় এক লাখ টাকা আদায়ের অভিযোগ রয়েছে। পিকআপ স্ট্যান্ড, দেওয়ান পরিবহন ও বিআরটিসি থেকেও পার্কিংয়ের নামে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।

অনুসন্ধানে আরও বলা হয়, গত ৫ সেপ্টেম্বর দেলোয়ারকে মহাখালী জোনে বদলি করা হলেও দুই দিনের মাথায় আবার কুড়িলে বহাল করা হয়। বদলি ঠেকাতে তিনি প্রভাব খাটিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। এর আগে আওয়ামী লীগ সরকারের আমলেও কুড়িল এলাকায় তাঁর নিয়ন্ত্রণ ছিল বলে দাবি করেছেন স্থানীয় চালকরা।

এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অনুসন্ধানী দল টিআই দেলোয়ারের সঙ্গে যোগাযোগ করে। প্রথমে তিনি কার্যালয়ে সাক্ষাৎকার দিতে বললেও পরে বিষয়টি এড়িয়ে যান। দায়িত্ব পালনকালে সরাসরি প্রশ্ন করা হলে অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘আপনার কাছে কোনো প্রমাণ থাকলে ইউ ক্যান পাবলিশ।’

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের প্রধান অতিরিক্ত কমিশনার বলেন, দীর্ঘদিন ধরে এ ধরনের অনিয়ম একটি সংস্কৃতিতে পরিণত হয়েছে। সেখান থেকে বেরিয়ে আসার প্রক্রিয়া চলছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ৩০০ ফিট সড়ককুড়িল বিশ্বরোডটিআই দেলোয়ারট্রাফিক পুলিশের চাঁদাবাজিঢাকা মহানগর পুলিশযানবাহন থেকে চাঁদারাজধানীর খবর

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

আবাসন খাত বাঁচাতে প্রয়োজন সরকারের সময়োপযোগী উদ্যোগ

আবাসন খাত বাঁচাতে প্রয়োজন সরকারের সময়োপযোগী উদ্যোগ

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২০, ২০২৬ — অগ্রহায়ণ ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৩ অপরাহ্ণ
0

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা, কর্মসংস্থান সৃষ্টি এবং নগরায়ণের সঙ্গে রিয়েল এস্টেট খাতের সম্পর্ক অত্যন্ত গভীর। এই খাতের কার্যক্রমে শুধু আবাসন ব্যবসায়ীরা নন, যুক্ত রয়েছেন প্রকৌশলী, স্থপতি, নির্মাণশ্রমিক, পরিবহনকর্মীসহ অসংখ্য...

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৫০ কারখানা

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৫০ কারখানা

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৯, ২০২৬ — অগ্রহায়ণ ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩২ অপরাহ্ণ
0

গাজীপুরের বিভিন্ন এলাকায় সম্ভাব্য শ্রমিক আন্দোলন ঠেকাতে ১০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে চলমান শ্রমিক অসন্তোষের কারণে জেলায় এখন পর্যন্ত প্রায় ৫০টি কারখানা অনির্দিষ্টকালের...

সোনারগাঁয়ে ভোররাতে খড়ভর্তি ট্রাকে আগুন

সোনারগাঁয়ে ভোররাতে খড়ভর্তি ট্রাকে আগুন

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৯, ২০২৬ — অগ্রহায়ণ ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১৬ পূর্বাহ্ণ
0

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি খড়বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে চালক ও হেলপার ঘুমিয়ে থাকা অবস্থায় এ ঘটনা ঘটে। এতে ট্রাকে...

পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু

পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৯, ২০২৬ — অগ্রহায়ণ ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:১৭ পূর্বাহ্ণ
0

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, রাতের অন্ধকারে যারা হামলা চালাতে আসবে, তাদের দাঁতভাঙা জবাব দিতে হবে। তাদের সন্ত্রাসী হাত গুঁড়িয়ে...

আওয়ামী লীগের আইনবিষয়ক উপকমিটির সদস্য রানা গ্রেপ্তার

আওয়ামী লীগের আইনবিষয়ক উপকমিটির সদস্য রানা গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৮, ২০২৬ — অগ্রহায়ণ ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৫ অপরাহ্ণ
0

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় আইনবিষয়ক উপকমিটির সদস্য রানা তাজউদ্দিন খানকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তিনি কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির জামাতা। বুধবার...

Next Post
ভাসমান মুদ্রা বিনিময় হার ব্যবস্থা চালু করছে বাংলাদেশ ব্যাংক

ভাসমান মুদ্রা বিনিময় হার ব্যবস্থা চালু করছে বাংলাদেশ ব্যাংক

সর্বেশষ

ভাসমান মুদ্রা বিনিময় হার ব্যবস্থা চালু করছে বাংলাদেশ ব্যাংক

ভাসমান মুদ্রা বিনিময় হার ব্যবস্থা চালু করছে বাংলাদেশ ব্যাংক

নভেম্বর ২১, ২০২৬ — অগ্রহায়ণ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৭ পূর্বাহ্ণ
কুড়িল-৩০০ ফিটে মাসে ২০ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ

কুড়িল-৩০০ ফিটে মাসে ২০ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ

নভেম্বর ২১, ২০২৬ — অগ্রহায়ণ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫১ পূর্বাহ্ণ
৮০ মিলিয়ন ইউরোতে নিকো পাজকে ফেরাচ্ছে রিয়াল মাদ্রিদ!

৮০ মিলিয়ন ইউরোতে নিকো পাজকে ফেরাচ্ছে রিয়াল মাদ্রিদ!

নভেম্বর ২১, ২০২৬ — অগ্রহায়ণ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪০ পূর্বাহ্ণ
আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী

নভেম্বর ২১, ২০২৬ — অগ্রহায়ণ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩২ পূর্বাহ্ণ
প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে ১ হাজার এতিম শিক্ষার্থীকে খাওয়ালেন প্রতিমন্ত্রী টুকু

প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে ১ হাজার এতিম শিক্ষার্থীকে খাওয়ালেন প্রতিমন্ত্রী টুকু

নভেম্বর ২১, ২০২৬ — অগ্রহায়ণ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১৯ পূর্বাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In