বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home সারাদেশ

কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট

নভেম্বর ১২, ২০২৬ — কার্তিক ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৩৯ পূর্বাহ্ণ
in সারাদেশ
A A
কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট

কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক দুটি বাড়ির সামনে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও রহস্যজনক চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে। চিরকুটে দুই ব্যক্তিকে উদ্দেশ করে ১০ থেকে ১২ দিনের মধ্যে ভালো-মন্দ খেয়ে নেওয়ার কথা লেখা হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর গ্রামের ফকির মালিথার ছেলে বাচ্চু মালিথা (৩০) এবং জসিম উদ্দিনের ছেলে মনিরুজ্জামান মনির (৪০) বাড়িতে পৃথকভাবে এসব সামগ্রী পাওয়া যায়।

আরও পড়ুন

রামপালের কয়লা সরবরাহে নতুন প্রতিযোগিতা, আলোচনায় লিয়ানেক্স

অনুমোদনহীন রিফাইনারির জন্য ক্রুড আমদানির আবেদন

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা বাড়ি দুটির সামনে এসব সামগ্রী রেখে যায়। সকালে ঘুম থেকে উঠে বাড়ির লোকজন লাল রঙের শপিং ব্যাগ দেখতে পান। পরে ব্যাগ খুলে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও হুমকিসংবলিত চিরকুট পাওয়া যায়।

বাচ্চু মালিথার বাড়িতে পাওয়া চিরকুটে লেখা ছিল, ‘বাচ্চু ভাই, জীবনে কী খেয়েছো না কী খেয়েছো, ভালো-মন্দ কিছু খেয়ে নিও। ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। গুডবাই।’

অন্যদিকে মনিরুজ্জামানের বাড়িতে পাওয়া চিরকুটে লেখা ছিল, ‘মনি ভাই, জীবনে কী খেয়েছো, না কী খেয়েছো, ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। ইতি তোমার জান, গুডবাই।’

ভুক্তভোগীদের ভাষ্য, সকালে বাড়ির বাইরে বের হয়ে তাঁরা পৃথকভাবে নিজেদের বাড়ির সামনে লাল রঙের শপিং ব্যাগ দেখতে পান। পরে ব্যাগ খুলে এসব সামগ্রী ও প্রাণনাশের হুমকিসংবলিত চিরকুট দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন।

ফিলিপনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান একরামুল হক বলেন, বুধবার সকালে চরসাদিপুর গ্রামের দুটি বাড়িতে কাফনের কাপড় ও চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, ঘটনা দুটি সাধারণ ডায়েরিভুক্ত (জিডি) করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভেড়ামারা-দৌলতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।

ঘটনার পর থেকে চরসাদিপুর এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। কারা এবং কী উদ্দেশ্যে এমন হুমকিসংবলিত সামগ্রী রেখে গেছে, তা জানতে তদন্ত করছে পুলিশ।

তথ্য সূত্র : যমুনা টিভি

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: কাফনের কাপড়কুষ্টিয়া পুলিশকুষ্টিয়ার খবরচরসাদিপুরদৌলতপুর সংবাদপ্রাণনাশের হুমকিরহস্যজনক চিরকুট

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

রামপালের কয়লা সরবরাহে নতুন প্রতিযোগিতা, আলোচনায় লিয়ানেক্স

রামপালের কয়লা সরবরাহে নতুন প্রতিযোগিতা, আলোচনায় লিয়ানেক্স

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১১, ২০২৬ — কার্তিক ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০১ অপরাহ্ণ
0

রামপাল বিদ্যুৎকেন্দ্রের জন্য ৮০ লাখ টন কয়লা সরবরাহের নতুন চুক্তি পেতে প্রতিযোগিতায় থাকা তিন বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সিঙ্গাপুরভিত্তিক লিয়ানেক্স করপোরেশন (এস) পিটিই লিমিটেড। প্রতিষ্ঠানটি বর্তমানে এস আলম...

অনুমোদনহীন রিফাইনারির জন্য ক্রুড আমদানির আবেদন

অনুমোদনহীন রিফাইনারির জন্য ক্রুড আমদানির আবেদন

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১১, ২০২৬ — কার্তিক ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১৩ অপরাহ্ণ
0

সরকারের প্রয়োজনীয় অনুমোদন ও রিফাইনিং লাইসেন্স ছাড়াই নির্মাণাধীন সুপার পেট্রোকেমিক্যাল পিএলসির রিফাইনারিকে বৈধতা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে। চট্টগ্রামভিত্তিক টিকে গ্রুপের এই প্রতিষ্ঠানটি অনুমোদন ছাড়াই রিফাইনারি...

রাজনৈতিক সহিংসতার আগুনে পুড়ছে প্রিয় বাংলাদেশ, জনমনে আতঙ্ক

রাজনৈতিক সহিংসতার আগুনে পুড়ছে প্রিয় বাংলাদেশ, জনমনে আতঙ্ক

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১১, ২০২৬ — কার্তিক ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫২ পূর্বাহ্ণ
0

একদিকে আইসিইউতে কাতরাচ্ছে ১৪ বছরের শিশু, অন্যদিকে হাসপাতালের বাইরে সন্তানের সুস্থতার জন্য প্রার্থনা করছেন মা। নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় আহত আজিজুল ইসলাম সিয়ামের মা...

চলন্ত ট্রেনের বগির দরজা খুলে পড়ে গেল, আহত দুই যাত্রী

চলন্ত ট্রেনের বগির দরজা খুলে পড়ে গেল, আহত দুই যাত্রী

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১১, ২০২৬ — কার্তিক ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১১ পূর্বাহ্ণ
0

কক্সবাজার থেকে ঢাকাগামী আন্তনগর মহানগর এক্সপ্রেস ট্রেন চলন্ত অবস্থায় একটি বগির দরজা খুলে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ট্রেনের দুই যাত্রী পায়ে সামান্য আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন ট্রেনের...

আশুলিয়ায় ফের বিক্ষোভে শ্রমিকরা, শতাধিক কারখানায় ছুটি

আশুলিয়ায় ফের বিক্ষোভে শ্রমিকরা, শতাধিক কারখানায় ছুটি

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১০, ২০২৬ — কার্তিক ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৯ অপরাহ্ণ
0

বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলনের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবিতে আশুলিয়ায় আবারও সড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা...

Next Post
আট মাসে সরকারি হাসপাতালে ৩ হাজার ৪৮ শয্যা বাড়িয়েছে সরকার

আট মাসে সরকারি হাসপাতালে ৩ হাজার ৪৮ শয্যা বাড়িয়েছে সরকার

সর্বেশষ

আট মাসে সরকারি হাসপাতালে ৩ হাজার ৪৮ শয্যা বাড়িয়েছে সরকার

আট মাসে সরকারি হাসপাতালে ৩ হাজার ৪৮ শয্যা বাড়িয়েছে সরকার

নভেম্বর ১২, ২০২৬ — কার্তিক ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৫ পূর্বাহ্ণ
কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট

কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট

নভেম্বর ১২, ২০২৬ — কার্তিক ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৩৯ পূর্বাহ্ণ
৯৫ শতাংশ ঠিক, ৫ শতাংশ ভুল করেছেন প্রতিমন্ত্রী: ইশরাক

৯৫ শতাংশ ঠিক, ৫ শতাংশ ভুল করেছেন প্রতিমন্ত্রী: ইশরাক

নভেম্বর ১২, ২০২৬ — কার্তিক ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৩২ পূর্বাহ্ণ
তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে ডা. জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ

তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে ডা. জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ

নভেম্বর ১১, ২০২৬ — কার্তিক ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৬ অপরাহ্ণ
রামপালের কয়লা সরবরাহে নতুন প্রতিযোগিতা, আলোচনায় লিয়ানেক্স

রামপালের কয়লা সরবরাহে নতুন প্রতিযোগিতা, আলোচনায় লিয়ানেক্স

নভেম্বর ১১, ২০২৬ — কার্তিক ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০১ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In