বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

আট মাসে সরকারি হাসপাতালে ৩ হাজার ৪৮ শয্যা বাড়িয়েছে সরকার

নভেম্বর ১২, ২০২৬ — কার্তিক ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৫ পূর্বাহ্ণ
in জাতীয়
A A
আট মাসে সরকারি হাসপাতালে ৩ হাজার ৪৮ শয্যা বাড়িয়েছে সরকার

আট মাসে সরকারি হাসপাতালে ৩ হাজার ৪৮ শয্যা বাড়িয়েছে সরকার

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা ও রোগীদের শয্যা প্রাপ্তি নিশ্চিত করতে গত আট মাসে মোট ৩ হাজার ৪৮টি শয্যা বাড়িয়েছে সরকার। বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর মানুষের স্বাস্থ্যসেবার প্রয়োজন বিবেচনায় নিয়ে এসব শয্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ২৮ এপ্রিল থেকে ১৯ অক্টোবর পর্যন্ত নেওয়া বিভিন্ন সিদ্ধান্তসংক্রান্ত নথি পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে। একই সময়ে ১৫ মে ও ১৪ জুন দেশে নতুন দুটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়েছে। এর একটি ঠাকুরগাঁওয়ে এবং অন্যটি নরসিংদীতে প্রতিষ্ঠিত হবে।

আরও পড়ুন

৯৫ শতাংশ ঠিক, ৫ শতাংশ ভুল করেছেন প্রতিমন্ত্রী: ইশরাক

৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকছে ঢাকা-রিয়াদ নিয়মিত ফ্লাইট

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, গত ৮ সেপ্টেম্বর বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের শয্যাসংখ্যা ১ হাজার ২০০ থেকে বাড়িয়ে ১ হাজার ৮০০ করা হয়েছে। এতে হাসপাতালটিতে নতুন করে ৬০০টি শয্যা যুক্ত হয়েছে।

এর আগে ২১ মে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল এবং দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শয্যাসংখ্যা দ্বিগুণ করা হয়। হাসপাতাল দুটির প্রতিটির শয্যা ৫০০ থেকে বাড়িয়ে ১ হাজার করা হয়েছে।

এ ছাড়া গত ১৩ জুলাই এক আদেশে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শয্যাসংখ্যা ১ হাজার ২০০ থেকে বাড়িয়ে ১ হাজার ৩০০ করা হয়।

একই দিনে রাজবাড়ী সদর হাসপাতালের শয্যা ১০০ থেকে বাড়িয়ে ২৫০ এবং জয়পুরহাট জেনারেল হাসপাতালের শয্যা ২৫০ থেকে বাড়িয়ে ৪০০ করা হয়েছে। অর্থাৎ হাসপাতাল দুটিতে পৃথকভাবে ১৫০টি করে নতুন শয্যা যুক্ত হয়েছে। রাঙামাটি জেনারেল হাসপাতালের শয্যাসংখ্যাও ১০০ থেকে বাড়িয়ে ২৫০ করা হয়েছে। পাশাপাশি রাঙামাটির লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা ৩১ থেকে বাড়িয়ে ৫০ করা হয়েছে।

জুন মাসে নরসিংদী জেলা হাসপাতালের শয্যাসংখ্যা ১০০ থেকে বাড়িয়ে ২৫০ করা হয়। অন্যদিকে ১৭ মে কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০টি এবং পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯টি শয্যা বাড়ানো হয়। গত ২ আগস্ট কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও ৫০টি শয্যা বৃদ্ধি করা হয়েছে।

দেশজুড়ে প্রাথমিক ও উপজেলা পর্যায়ের চিকিৎসাসেবা সম্প্রসারণের অংশ হিসেবে জুনে সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেয় সরকার। পরে ১২ আগস্ট সেই সিদ্ধান্ত সংশোধন করে পর্যায়ক্রমে সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়।

এ ছাড়া বগুড়ার নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যাসংখ্যা ৩১ থেকে বাড়িয়ে ৫০ করা হয়েছে। ফেনীর একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯টি শয্যা যুক্ত হয়েছে। ঢাকার জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের শয্যাসংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে ৭০০ করা হয়েছে।

একইভাবে রংপুরের তারাগঞ্জ, সিলেটের ওসমানীনগর, পাবনার আটঘরিয়া এবং ফেনীর ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯টি করে শয্যা বাড়ানো হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত জাতীয় নাক-কান-গলা ইনস্টিটিউটের সক্ষমতাও বাড়ানো হয়েছে। সেখানে নতুন ১১৫টি শয্যা যুক্ত হওয়ায় মোট শয্যাসংখ্যা ২৫০টিতে উন্নীত হয়েছে।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. নুরুল ইসলাম বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া মানুষের সাংবিধানিক অধিকার। বর্তমান সরকার জনগণকে উন্নত চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করছে।

তিনি বলেন, হাম ও ডেঙ্গুর মতো রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আসা রোগীদের যেন শয্যা পেতে ভোগান্তিতে পড়তে না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজারের বেশি শয্যা বাড়ানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের এ কর্মকর্তা আরও বলেন, আগামী এক বছরের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১৫১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের চিকিৎসাব্যবস্থায় ব্যাপক পরিবর্তন দেখা যাবে।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: বাংলাদেশ স্বাস্থ্য খাতসরকারি মেডিকেল কলেজসরকারি হাসপাতালস্বাস্থ্য অধিদপ্তরস্বাস্থ্য মন্ত্রণালয়স্বাস্থ্যসেবাহাসপাতালের শয্যা বৃদ্ধি

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

৯৫ শতাংশ ঠিক, ৫ শতাংশ ভুল করেছেন প্রতিমন্ত্রী: ইশরাক

৯৫ শতাংশ ঠিক, ৫ শতাংশ ভুল করেছেন প্রতিমন্ত্রী: ইশরাক

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১২, ২০২৬ — কার্তিক ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৩২ পূর্বাহ্ণ
0

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বক্তব্যের ৯৫ শতাংশ সঠিক হলেও বাকি ৫ শতাংশে ভুল হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।...

৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকছে ঢাকা-রিয়াদ নিয়মিত ফ্লাইট

৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকছে ঢাকা-রিয়াদ নিয়মিত ফ্লাইট

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১১, ২০২৬ — কার্তিক ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫৬ অপরাহ্ণ
0

ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চলাচল স্থগিতের মেয়াদ আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সৌদি আরবে সাম্প্রতিক হামলার ঘটনায় সৃষ্ট নিরাপত্তা উদ্বেগের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয়...

ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে স্কেলে বেতন দেওয়ার নির্দেশ

ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে স্কেলে বেতন দেওয়ার নির্দেশ

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১১, ২০২৬ — কার্তিক ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৪ অপরাহ্ণ
0

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন দেওয়ার নির্দেশনা জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। নির্দেশনা অনুযায়ী, গত ১ জুলাই থেকে তাঁদের নতুন পে স্কেলের সুবিধা...

ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে রিমেমব্র্যান্স ডে পালন, নিহত সৈনিকদের প্রতি শ্রদ্ধা

ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে রিমেমব্র্যান্স ডে পালন, নিহত সৈনিকদের প্রতি শ্রদ্ধা

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১১, ২০২৬ — কার্তিক ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৭ অপরাহ্ণ
0

প্রথম বিশ্বযুদ্ধে নিহত ও আত্মত্যাগকারী সৈনিকদের স্মরণে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে বিশেষ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) রিমেমব্র্যান্স ডে উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক,...

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান নিরাপদ প্রত্যাবাসন: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান নিরাপদ প্রত্যাবাসন: স্বরাষ্ট্রমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১১, ২০২৬ — কার্তিক ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১০ অপরাহ্ণ
0

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান তাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায় ও সম্মানজনক প্রত্যাবাসনের মধ্যেই নিহিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয়...

Next Post
ভারতের ভিসানীতিতে বড় পরিবর্তন, ১৩ শ্রেণি কমে হচ্ছে ৯

ভারতের ভিসানীতিতে বড় পরিবর্তন, ১৩ শ্রেণি কমে হচ্ছে ৯

সর্বেশষ

ভারতের ভিসানীতিতে বড় পরিবর্তন, ১৩ শ্রেণি কমে হচ্ছে ৯

ভারতের ভিসানীতিতে বড় পরিবর্তন, ১৩ শ্রেণি কমে হচ্ছে ৯

নভেম্বর ১২, ২০২৬ — কার্তিক ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৯ পূর্বাহ্ণ
আট মাসে সরকারি হাসপাতালে ৩ হাজার ৪৮ শয্যা বাড়িয়েছে সরকার

আট মাসে সরকারি হাসপাতালে ৩ হাজার ৪৮ শয্যা বাড়িয়েছে সরকার

নভেম্বর ১২, ২০২৬ — কার্তিক ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৫ পূর্বাহ্ণ
কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট

কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট

নভেম্বর ১২, ২০২৬ — কার্তিক ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৩৯ পূর্বাহ্ণ
৯৫ শতাংশ ঠিক, ৫ শতাংশ ভুল করেছেন প্রতিমন্ত্রী: ইশরাক

৯৫ শতাংশ ঠিক, ৫ শতাংশ ভুল করেছেন প্রতিমন্ত্রী: ইশরাক

নভেম্বর ১২, ২০২৬ — কার্তিক ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৩২ পূর্বাহ্ণ
তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে ডা. জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ

তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে ডা. জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ

নভেম্বর ১১, ২০২৬ — কার্তিক ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৬ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In