বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home বিশ্ব

ভারতের ভিসানীতিতে বড় পরিবর্তন, ১৩ শ্রেণি কমে হচ্ছে ৯

নভেম্বর ১২, ২০২৬ — কার্তিক ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৯ পূর্বাহ্ণ
in বিশ্ব
A A
ভারতের ভিসানীতিতে বড় পরিবর্তন, ১৩ শ্রেণি কমে হচ্ছে ৯

ভারতের ভিসানীতিতে বড় পরিবর্তন, ১৩ শ্রেণি কমে হচ্ছে ৯

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

বিদেশি নাগরিকদের জন্য ভিসা পাওয়ার প্রক্রিয়া সহজ করতে বিদ্যমান ভিসাব্যবস্থায় বড় ধরনের সংস্কার এনেছে ভারত। নতুন কাঠামোয় ভিসার মূল শ্রেণি ১৩টি থেকে কমিয়ে ৯টি করা হয়েছে। একই সঙ্গে উপশ্রেণির সংখ্যা ৪৯ থেকে নামিয়ে আনা হয়েছে ২৩টিতে।

পর্যটন, চিকিৎসা, উচ্চশিক্ষা, গবেষণা ও ব্যবসার উদ্দেশ্যে ভারতে যেতে আগ্রহীদের আবেদনপ্রক্রিয়া সহজ করা এবং ভোগান্তি কমানোই এই সংস্কারের মূল লক্ষ্য।

আরও পড়ুন

মোদির সঙ্গে সম্পর্ক নিয়ে আত্মজীবনীতে যা লিখলেন সোনিয়া গান্ধী

সেনেগালের উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, নি’হ’ত’ অন্তত ৩৪

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভিসার শ্রেণি পুনর্গঠনের পাশাপাশি আবেদনপত্রের জটিলতাও কমানো হয়েছে। নতুন ২৩টি উপশ্রেণির আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্যের ঘর ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে।

এর আগে ২০২৫ সালের অক্টোবরে ভিসানীতিতে পরিবর্তন এনেছিল ভারত। এবার আন্তর্জাতিক রীতিনীতি ও উন্নত দেশগুলোর প্রচলিত ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে দ্বিতীয় দফায় সংস্কার করা হলো।

ট্যুরিস্ট ভিসার বদলে চালু হচ্ছে ভিজিটর ভিসা

নতুন নিয়মে ট্যুরিস্ট ভিসার পরিবর্তে ‘ভিজিটর ভিসা’ চালু করা হয়েছে। সাধারণ ভ্রমণের পাশাপাশি স্বল্পমেয়াদি ব্যবসায়িক আলোচনা, চিকিৎসকের পরামর্শ, সুস্থতা কার্যক্রম এবং ভাষা, সংগীত ও শিল্পকলার প্রশিক্ষণও এই ভিসার আওতায় থাকবে।

ভিজিটর ভিসার দুটি ধরন নির্ধারণ করা হয়েছে—ভি-১ ও ভি-২। ভি-১ ভিসার মেয়াদ হবে ৩০ দিন। এই সময়ে একাধিকবার ভারতে প্রবেশ করা যাবে। অন্যদিকে যোগ্যতা অনুযায়ী ভি-২ ভিসার মেয়াদ হতে পারে এক, পাঁচ কিংবা ১০ বছর। দীর্ঘমেয়াদি এই ভিসার আওতায় পর্বতারোহণের সুযোগও রাখা হয়েছে।

চিকিৎসা ও রোগীর স্বজনদের জন্য আলাদা ভিসা

চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যাওয়া বিদেশি নাগরিকদের জন্যও আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। সাধারণ চিকিৎসার ক্ষেত্রে দেওয়া হবে এম-১ এবং আয়ুশ পদ্ধতির চিকিৎসার জন্য এম-৩ ভিসা। উভয় ভিসার স্বাভাবিক মেয়াদ এক বছর এবং এতে একাধিকবার প্রবেশের সুযোগ থাকবে। ই-ভিসার ক্ষেত্রেও একই সুবিধা পাওয়া যাবে।

রোগীর সঙ্গে যাওয়া স্বজনদের জন্য যথাক্রমে এম-২ ও এম-৪ ভিসার ব্যবস্থা করা হয়েছে। এর ফলে চিকিৎসার ধারাবাহিকতা বজায় রাখা এবং পরবর্তী চিকিৎসার প্রয়োজনে নতুন করে আবেদন করার ঝামেলা কমবে। ভারতের ‘হিল ইন ইন্ডিয়া’ কর্মসূচির সঙ্গেও এই উদ্যোগকে যুক্ত করা হয়েছে।

শিক্ষার্থী ও গবেষকদের জন্য নতুন শ্রেণি

বিদেশি শিক্ষার্থীদের জন্য এস-১ এবং গবেষণা ও সংশ্লিষ্ট কার্যক্রমে যুক্ত ব্যক্তিদের জন্য এস-২ ভিসা নির্ধারণ করা হয়েছে।

এস-১ ভিসার আওতায় স্কুল থেকে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত পড়াশোনার সুযোগ থাকবে। অন্যদিকে এস-২ ভিসা পাবেন পিএইচডি গবেষক, ভিজিটিং শিক্ষক, ইন্টার্ন এবং বৈজ্ঞানিক অভিযানে অংশগ্রহণকারীরা।

‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টালের মাধ্যমে ভর্তি হওয়া বিদেশি শিক্ষার্থীরা সর্বোচ্চ পাঁচ বছর মেয়াদি ই-এস১ ভিসা পাবেন। তবে শিক্ষাক্রমের মেয়াদ অনুযায়ী ভিসার কার্যকারিতা নির্ধারিত হবে।

ব্যবসায়িক ভিসায়ও পরিবর্তন

নতুন কাঠামোয় ব্যবসায়িক ভিসাকে বি-১ ও বি-২—এই দুই শ্রেণিতে ভাগ করা হয়েছে। ভারতে ব্যবসাপ্রতিষ্ঠান স্থাপন কিংবা দীর্ঘমেয়াদি ব্যবসায়িক উদ্যোগ পরিচালনার ক্ষেত্রে বি-১ ভিসা ব্যবহার করা যাবে।

অন্যদিকে বি-২ ভিসার আওতায় থাকবে চুক্তিভিত্তিক কাজ, বিনিয়োগ, সম্মেলন, খেলাধুলা, সাংস্কৃতিক আয়োজন ও চলচ্চিত্র নির্মাণের মতো কার্যক্রম।

এ ছাড়া ভারতীয় প্রতিষ্ঠানে কর্মরত বিদেশি প্রকৌশলী ও কারিগরি বিশেষজ্ঞদের জন্য ‘প্রোডাকশন ইনভেস্টমেন্ট বিজনেস ভিসা’ চালু করা হচ্ছে। যন্ত্রপাতি স্থাপন, উৎপাদন, রক্ষণাবেক্ষণ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণসংক্রান্ত কাজে এই ভিসা ব্যবহার করা যাবে। ই-ভিসার মাধ্যমেও আবেদন করার সুযোগ থাকবে।

২০২৬ সালের ডিসেম্বর থেকে চালুর পরিকল্পনা

বর্তমানে ১৭২টি দেশের নাগরিক ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনের মাধ্যমে ১৩ ধরনের উপশ্রেণিতে ই-ভিসা পাচ্ছেন। নতুন নিয়ম কার্যকর করার উপযোগী করতে প্রযুক্তিগত প্রস্তুতি নিচ্ছে ভারত।

সংশোধিত কাঠামোয় ব্যবসায়িক, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি, শিক্ষার্থী, ভিজিটর ও বিবিধ—এই নয় ধরনের ভিসা থাকবে। ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যসহ কয়েকটি বিশেষ শ্রেণির আবেদনকারী বিবিধ ভিসার আওতায় পড়বেন।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে নতুন কাঠামোয় ভিসা দেওয়া শুরু হতে পারে।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ই-ভিসাভারত ভিজিটর ভিসাভারত ভ্রমণভারতীয় ভিসাভারতের ভিসাভিসানীতিতে পরিবর্তন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মোদির সঙ্গে সম্পর্ক নিয়ে আত্মজীবনীতে যা লিখলেন সোনিয়া গান্ধী

মোদির সঙ্গে সম্পর্ক নিয়ে আত্মজীবনীতে যা লিখলেন সোনিয়া গান্ধী

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১১, ২০২৬ — কার্তিক ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫২ পূর্বাহ্ণ
0

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে নিজের সম্পর্ক, রাজনৈতিক দূরত্ব এবং আদর্শিক মতপার্থক্য নিয়ে খোলামেলা বক্তব্য দিয়েছেন দেশটির সাবেক কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী। সদ্য প্রকাশিত আত্মজীবনীতে তিনি জানিয়েছেন, দীর্ঘ...

সেনেগালের উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত অন্তত ৩৪

সেনেগালের উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, নি’হ’ত’ অন্তত ৩৪

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৯, ২০২৬ — কার্তিক ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:০৬ অপরাহ্ণ
0

ইউরোপে যাওয়ার পথে পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজের সংখ্যা জানা...

ট্রাম্পের মোদিকে প্রশংসার পোস্টের নেপথ্যে ভারতীয় লবিস্ট প্রতিষ্ঠান

ট্রাম্পের মোদিকে প্রশংসার পোস্টের নেপথ্যে ভারতীয় লবিস্ট প্রতিষ্ঠান

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৯, ২০২৬ — কার্তিক ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫৯ অপরাহ্ণ
0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে দেওয়া প্রশংসাসূচক পোস্টের পেছনে ছিল একটি মার্কিন লবিস্ট প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট...

সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে অভিযান, আটক ৪১ হাজারের বেশি

সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে অভিযান, আটক ৪১ হাজারের বেশি

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫২ অপরাহ্ণ
0

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশজুড়ে অভিযান চালিয়ে এক সপ্তাহে ১১ হাজার ৫৮৭টি অপরাধের ঘটনা শনাক্ত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এসব ঘটনায় ৯...

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৪ অপরাহ্ণ
0

সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত...

Next Post
টানা তৃতীয় দফায় কমল সোনার দাম

টানা তৃতীয় দফায় কমল সোনার দাম

সর্বেশষ

টানা তৃতীয় দফায় কমল সোনার দাম

টানা তৃতীয় দফায় কমল সোনার দাম

নভেম্বর ১২, ২০২৬ — কার্তিক ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫৩ পূর্বাহ্ণ
ভারতের ভিসানীতিতে বড় পরিবর্তন, ১৩ শ্রেণি কমে হচ্ছে ৯

ভারতের ভিসানীতিতে বড় পরিবর্তন, ১৩ শ্রেণি কমে হচ্ছে ৯

নভেম্বর ১২, ২০২৬ — কার্তিক ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৯ পূর্বাহ্ণ
আট মাসে সরকারি হাসপাতালে ৩ হাজার ৪৮ শয্যা বাড়িয়েছে সরকার

আট মাসে সরকারি হাসপাতালে ৩ হাজার ৪৮ শয্যা বাড়িয়েছে সরকার

নভেম্বর ১২, ২০২৬ — কার্তিক ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৫ পূর্বাহ্ণ
কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট

কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট

নভেম্বর ১২, ২০২৬ — কার্তিক ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৩৯ পূর্বাহ্ণ
৯৫ শতাংশ ঠিক, ৫ শতাংশ ভুল করেছেন প্রতিমন্ত্রী: ইশরাক

৯৫ শতাংশ ঠিক, ৫ শতাংশ ভুল করেছেন প্রতিমন্ত্রী: ইশরাক

নভেম্বর ১২, ২০২৬ — কার্তিক ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৩২ পূর্বাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In