খবর বাংলা ডেস্ক :
নেত্রকোনার কেন্দুয়ায় অভিযান চালিয়ে মো. রিয়াদ হোসেন তালুকদার দোলন (৩৫) নামে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) রাত ২টার দিকে পৌরসভার বাদে আঠারোবাড়ী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দোলন কেন্দুয়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক।
কেন্দুয়া থানা পুলিশ জানায়, দোলন দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। ঈদ উপলক্ষে পরিবারের সঙ্গে সময় কাটাতে বাড়িতে এলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একটি সিআর (আদালতি) মামলায় গ্রেপ্তারি পরোয়ানাসহ একাধিক রাজনৈতিক মামলা রয়েছে।
কেন্দুয়া থানার ওসি মো. মেহেদী মাকসুদ জানান, দোলন দীর্ঘদিন ধরে পলাতক আসামি ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে নেত্রকোনা জেলা আদালতে পাঠানো হবে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











