খবরবাংলা ডেস্ক :
গোপালগঞ্জে চুরির অভিযোগে বাবুল বিশ্বাস নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) ভোরে সদর উপজেলার সাতপাড় পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবুল বিশ্বাস কাশিয়ানী উপজেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গভীর রাতে সাতপাড় পশ্চিমপাড়া গ্রামের স্বপন বিশ্বাসের বাড়িতে সিঁধ কেটে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন বাবুল। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন।
এ সময় পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া করে বাবুলকে আটক করেন। পরে একপর্যায়ে উত্তেজিত লোকজন তাকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তথ্য সূত্র : যমুনা টিভি











