গোপালপুর
,
সংবাদ দাতা
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা প্রশাসন পরিচালিত উপজেলা পরিষদ স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে ২০২৬ শিক্ষাবর্ষে নবভর্তিকৃত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জিল্লুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যও দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, সমাজসেবা কর্মকর্তা এখলাস মিয়া, সিনিয়র মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে, বিদ্যালয়ের অধ্যক্ষ ফজলুল কবির, প্রশাসনিক কর্মকর্তা কেএম মিঠু, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ইউএনও জিল্লুর রহমান বলেন, “কে কার সন্তান—তা না দেখে প্রতিটি শিক্ষার্থীর মেধা ও সক্ষমতা অনুযায়ী সমান যত্ন নিতে হবে। পাশাপাশি কৃতী শিক্ষার্থীদের পুরস্কৃত করার সময় এমন পরিবেশ তৈরি করতে হবে, যাতে অন্য শিক্ষার্থীদের মনোবল ভেঙে না যায়।”
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের উৎসাহিত করতে ইতিবাচক ও সহানুভূতিশীল শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার বিকল্প নেই।











