ঘাটাইল
,
সংবাদ দাতা
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় আনেহলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় প্রান্তিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।
ফল প্রকাশ অনুষ্ঠানে আলোচনা করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি শাহ্ আজিজুল কদর বাবু, প্রধান শিক্ষক মুহাম্মদ ছারওয়ার হোসেন তালুকদার ও সাবেক ইউপি সদস্য শাহজাহান মিয়া। এছাড়া বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক হালিমা খন্দকারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক ছালমা খাতুন, মোহাম্মদ নুরে আলম, মোজাম্মেল হক, লোপা আক্তার, জুই বিনতে হাবীব, দীপক কুমার সরকার, আলমগীর হোসেনসহ শিক্ষার্থীরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফলাফল প্রকাশের পর শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের আরও ভালো ফলাফলের জন্য উৎসাহ প্রদান করেন।











