রবিবার, নভেম্বর ২২, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

‎চিকিৎসক সংকটে মাভাবিপ্রবির মেডিকেল সেন্টার, ভোগান্তিতে শিক্ষার্থীরা

নভেম্বর ২২, ২০২৬ — অগ্রহায়ণ ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১৬ অপরাহ্ণ
in টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সদর, শিক্ষা ও ক্যাম্পাস, স্বাস্থ্য ও চিকিৎসা
A A
‎চিকিৎসক সংকটে মাভাবিপ্রবির মেডিকেল সেন্টার, ভোগান্তিতে শিক্ষার্থীরা

‎চিকিৎসক সংকটে মাভাবিপ্রবির মেডিকেল সেন্টার, ভোগান্তিতে শিক্ষার্থীরা

প্রতিবেদন:
মো: জিসান রহমান
,
মাভাবিপ্রবি প্রতিনিধি :

‎প্রায় ছয় হাজার শিক্ষার্থীর স্বাস্থ্যসেবার অন্যতম ভরসাস্থল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) মেডিকেল সেন্টার। অথচ চিকিৎসকসংকট, ইনডোর শয্যার অভাব, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা না থাকা, ল্যাব টেকনিশিয়ান ও সহযোগী জনবলসংকটসহ নানা সমস্যায় জর্জরিত প্রতিষ্ঠানটি। দীর্ঘদিন ধরে এসব সমস্যার সমাধান না হওয়ায় প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা।

মেডিকেল সেন্টার সূত্রে জানা যায়, দেড় বছর আগেও সেখানে আটজন চিকিৎসক কর্মরত ছিলেন। বর্তমানে চিকিৎসকের সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র তিনজনে। তাঁদের মধ্যে সকালে দুজন এবং বিকেলে একজন চিকিৎসক দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার অর্ধদিবস একজন চিকিৎসক দিয়ে সেবা পরিচালিত হয় এবং শুক্রবার মেডিকেল সেন্টার বন্ধ থাকে। এ ছাড়া আগে কর্মরত দুজন পার্টটাইম চিকিৎসকও প্রায় দেড় বছর ধরে নেই। ফলে চিকিৎসাসেবা নিতে এসে শিক্ষার্থীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।

আরও পড়ুন

ঘাটাইল সেনানিবাসে যথাযথ মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত

চাকরিদাতা উদ্যোক্তা তৈরিতে বিসিকের সঙ্গে মাভাবিপ্রবির চুক্তি

‎আইসিটি বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী আশরাফুল আলম হৃদয় বলেন, মেডিকেল সেন্টারে পর্যাপ্ত চিকিৎসক ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা নেই। অনেক ক্ষেত্রে রোগ অনুযায়ী চিকিৎসা না দিয়ে সাধারণ ওষুধ দিয়েই দায়িত্ব শেষ করা হয়। বিশেষ করে ছুটির দিনগুলোতে চিকিৎসক না থাকায় শিক্ষার্থীরা বেশি ভোগান্তিতে পড়েন। জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স পেতেও জটিলতা তৈরি হয়। তাঁর দাবি, সার্বক্ষণিক অভিজ্ঞ চিকিৎসক নিয়োগ, ছুটির দিনেও চিকিৎসাসেবা চালু এবং অ্যাম্বুলেন্স সেবা সহজলভ্য করতে হবে।

‎ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সমাপ্তি খান বলেন, মেডিকেল সেন্টারে অধিকাংশ ক্ষেত্রে সাধারণ ওষুধ দেওয়া হয়, অন্যথায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা না থাকায় বাইরে থেকে পরীক্ষা করাতে হয়। বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য আগে চালু থাকা গাইনি চিকিৎসকের বিশেষায়িত সেবাও বর্তমানে বন্ধ। পাশাপাশি অ্যাম্বুলেন্স ব্যবহারের ক্ষেত্রেও শিক্ষার্থীদের ভোগান্তির অভিযোগ রয়েছে। তিনি প্রয়োজনীয় ওষুধ, পরীক্ষা-নিরীক্ষা, নারী শিক্ষার্থীদের বিশেষায়িত চিকিৎসাসেবা এবং জরুরি রোগী পরিবহনে অ্যাম্বুলেন্সের সহযোগিতা নিশ্চিত করার দাবি জানান।

‎মেডিকেল সেন্টারের উপপ্রধান মেডিকেল অফিসার ডা. আহম্মদ হোসেন সিদ্দিকী বলেন, ‘দেড় বছর আগেও মেডিকেল সেন্টারে আটজন চিকিৎসক কর্মরত ছিলেন। তবে বর্তমানে চিকিৎসকের সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র তিনজনে। তাঁদের মধ্যে সকালের শিফটে দুজন এবং বিকেলের শিফটে মাত্র একজন চিকিৎসক দায়িত্ব পালন করছেন। ফলে চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ শিক্ষার্থীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।’

‎তিনি জানান, মেডিকেল সেন্টারে ইনডোর শয্যার কোনো সুবিধা নেই। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা না থাকায় অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের বাইরের হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ওপর নির্ভর করতে হচ্ছে।

‎অ্যাম্বুলেন্স সেবার দুর্বলতা নিয়েও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ রয়েছে। এর একটি মর্মান্তিক উদাহরণ ২০২৬ সালের ২৩ জুলাই গভীর রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আইসিটি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মনিরুজ্জামান মনিরের (২১) মৃত্যু। জানা যায়, গভীর রাতে বৈদ্যুতিক তারে হাত লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্স পেতে জটিলতা ও বিলম্বের কারণে তাঁকে অটোরিকশায় করে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনা বিশ্ববিদ্যালয়ের জরুরি স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

‎মেডিকেল সেন্টারের সার্বিক সংকট, চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং চিকিৎসাসেবার সীমাবদ্ধতা নিয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, ‘আমি গত জুলাই মাসে দায়িত্ব গ্রহণ করেছি। মেডিকেল সেন্টারের প্রয়োজনীয়তা ও জনবলসংক্রান্ত ঘাটতির বিষয়ে বিস্তারিত তথ্য এখনো আমার কাছে নেই। এ বিষয়ে সংশ্লিষ্ট মেডিকেল বডির সদস্যদের ডেকে পাঠানো হলেও তাঁরা মেডিকেল সেন্টারের কী কী প্রয়োজন এবং কোথায় কোথায় ঘাটতি রয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। তবে দ্রুত এসব সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।’

‎চিকিৎসকসংকটের বিষয়ে উপাচার্য জানান, মেডিকেল সেন্টারে বিধিমালা অনুযায়ী কতজন চিকিৎসক থাকার কথা এবং বর্তমানে কতজন কর্মরত রয়েছেন, তা খতিয়ে দেখা হবে। চিকিৎসকের ঘাটতি থাকলে প্রয়োজনীয় নিয়োগের জন্য খুব শিগগিরই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। পাশাপাশি দীর্ঘদিন ধরে বন্ধ থাকা পার্টটাইম চিকিৎসক নিয়োগের বিষয়টিও পর্যালোচনা করা হবে।

ল্যাবরেটরি সেবার সীমাবদ্ধতা, দীর্ঘদিন ধরে ডেঙ্গু পরীক্ষার কিট না থাকা, থাইরয়েড পরীক্ষার ব্যবস্থা না থাকা এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সংকটের বিষয়ে উপাচার্য জানান, ল্যাবের জন্য প্রয়োজনীয় টেকনিশিয়ান বিশ্ববিদ্যালয়ের বিধিমালা অনুযায়ী নিয়োগ দেওয়া হবে। একই সঙ্গে নারী রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগী নিয়োগের উদ্যোগ নেওয়া হবে।

ইনডোর শয্যা ও ভর্তি থেকে চিকিৎসা নেওয়ার ব্যবস্থা না থাকার বিষয়ে তিনি জানান, মেডিকেল সেন্টারে ইনডোর সার্ভিস চালু করা হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে শিক্ষার্থীরা মেডিকেল সেন্টারেই ভর্তি থেকে চিকিৎসাসেবা নিতে পারেন।

‎অ্যাম্বুলেন্স সেবার ভোগান্তি নিরসনে উপাচার্য বলেন, একটি অ্যাম্বুলেন্স মেডিকেল সেন্টারের তত্ত্বাবধানে রাখার ব্যবস্থা করা হবে। এতে জরুরি রোগীদের প্রয়োজনে দ্রুত অ্যাম্বুলেন্স সেবা দেওয়া সম্ভব হবে এবং অ্যাম্বুলেন্স পেতে দীর্ঘসূত্রতা কমবে।
‎মেডিকেল অ্যাডভাইজরি কমিটির সদস্য ও তাঁদের দায়িত্ব সম্পর্কে উপাচার্য জানান, কমিটিতে কারা রয়েছেন এবং তাঁদের কার্যক্রম কী, তা খোঁজ নিয়ে জানানো হবে। তিনি আরও বলেন, মেডিকেল সেন্টারের সার্বিক সমস্যাগুলো খতিয়ে দেখে চিকিৎসক নিয়োগ, ল্যাব টেকনিশিয়ান ও সহযোগী নিয়োগ, নারী রোগীদের সেবা, ইনডোর চিকিৎসা এবং অ্যাম্বুলেন্স ব্যবস্থাপনাসহ সব সমস্যার সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া হবে। ইনশাআল্লাহ, খুব শিগগিরই এসব সমস্যার সমাধান করা হবে।

‎মেডিকেল সেন্টারের বর্তমান চিত্রে দেখা যায়, মাসে মাত্র একদিন আলট্রাসনোগ্রাম করার সুযোগ রয়েছে। প্রায় সাত বছর ধরে ল্যাব টেকনিশিয়ান ও প্রয়োজনীয় সহযোগী জনবল নিয়োগের কথা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। পাশাপাশি পর্যাপ্ত ইউরিন পরীক্ষা, ডেঙ্গু পরীক্ষার কিট, থাইরয়েড পরীক্ষার ব্যবস্থা ও নারী রোগীদের জন্য প্রয়োজনীয় সহযোগীর অভাব রয়েছে। এসব সীমাবদ্ধতার কারণে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পেতে শিক্ষার্থীদের বাইরের হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ওপর নির্ভর করতে হচ্ছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: চিকিৎসক সংকটটাঙ্গাইলবিশ্ববিদ্যালয় স্বাস্থ্যসেবামাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়মাভাবিপ্রবিমেডিকেল সেন্টারশিক্ষার্থী ভোগান্তি

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

ঘাটাইল সেনানিবাসে যথাযথ মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত

ঘাটাইল সেনানিবাসে যথাযথ মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২২, ২০২৬ — অগ্রহায়ণ ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫৪ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইল ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে যথাযথ মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে হানাদার বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধের গতিকে ত্বরান্বিত করে সম্মিলিত আক্রমণ সূচিত। ফলশ্রুতিতে...

চাকরিদাতা উদ্যোক্তা তৈরিতে বিসিকের সঙ্গে মাভাবিপ্রবির চুক্তি

চাকরিদাতা উদ্যোক্তা তৈরিতে বিসিকের সঙ্গে মাভাবিপ্রবির চুক্তি

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২১, ২০২৬ — অগ্রহায়ণ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫৯ অপরাহ্ণ
0

চাকরিপ্রার্থী নয়, চাকরিদাতা উদ্যোক্তা হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)।...

বাসাইলে হানাদার মুক্ত দিবস উদযাপন

বাসাইলে হানাদার মুক্ত দিবস উদযাপন

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২১, ২০২৬ — অগ্রহায়ণ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:২২ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের বাসাইলে নানা কর্মসূচির মধ্যদিয়ে ২১ নভেম্বর হানাদার মুক্ত দিবস উদযাপন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে দিবসটি পালন করা হয়।...

প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে ১ হাজার এতিম শিক্ষার্থীকে খাওয়ালেন প্রতিমন্ত্রী টুকু

প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে ১ হাজার এতিম শিক্ষার্থীকে খাওয়ালেন প্রতিমন্ত্রী টুকু

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২১, ২০২৬ — অগ্রহায়ণ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১৯ পূর্বাহ্ণ
0

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে টাঙ্গাইলে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ উপলক্ষে তিনি...

তারেক রহমানের জন্মদিনে মাভাবিপ্রবিতে এতিমদের নিয়ে দোয়া ও খাবার বিতরণ

তারেক রহমানের জন্মদিনে মাভাবিপ্রবিতে এতিমদের নিয়ে দোয়া ও খাবার বিতরণ

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২১, ২০২৬ — অগ্রহায়ণ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১৫ পূর্বাহ্ণ
0

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার (২০...

Next Post
সিলেটে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ

সিলেটে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ

সর্বেশষ

সিলেটে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ

সিলেটে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ

নভেম্বর ২২, ২০২৬ — অগ্রহায়ণ ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২১ অপরাহ্ণ
‎চিকিৎসক সংকটে মাভাবিপ্রবির মেডিকেল সেন্টার, ভোগান্তিতে শিক্ষার্থীরা

‎চিকিৎসক সংকটে মাভাবিপ্রবির মেডিকেল সেন্টার, ভোগান্তিতে শিক্ষার্থীরা

নভেম্বর ২২, ২০২৬ — অগ্রহায়ণ ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১৬ অপরাহ্ণ
সামুদ্রিক অপরাধ দমনে কোস্ট গার্ড নিরলসভাবে কাজ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সামুদ্রিক অপরাধ দমনে কোস্ট গার্ড নিরলসভাবে কাজ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নভেম্বর ২২, ২০২৬ — অগ্রহায়ণ ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৪৯ অপরাহ্ণ
সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে শতকোটি টাকা আত্মসাতের অভিযোগ

সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে শতকোটি টাকা আত্মসাতের অভিযোগ

নভেম্বর ২২, ২০২৬ — অগ্রহায়ণ ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫৭ অপরাহ্ণ
রাজনৈতিক প্রভাবে ঋণ বিতরণ বন্ধের আহ্বান

রাজনৈতিক প্রভাবে ঋণ বিতরণ বন্ধের আহ্বান

নভেম্বর ২২, ২০২৬ — অগ্রহায়ণ ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫২ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In