রবিবার, জুলাই ৫, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home খেলা

ছন্দময় ব্রাজিলের সামনে যান্ত্রিক নরওয়ে

জুলাই ৫, ২০২৬ — আষাঢ় ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০৭ অপরাহ্ণ
in খেলা
A A
ছন্দময় ব্রাজিলের সামনে যান্ত্রিক নরওয়ে

ছন্দময় ব্রাজিলের সামনে যান্ত্রিক নরওয়ে

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে আজ দুটি হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামছে ব্রাজিল, নরওয়ে, ইংল্যান্ড ও মেক্সিকো। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে, আর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে ইংল্যান্ড।

জাপানকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করা ব্রাজিল এবার ইউরোপের শক্তিশালী দল নরওয়ের কঠিন পরীক্ষায় নামছে। ভিনিসিয়ুস জুনিয়রদের আক্রমণভাগ আগের ম্যাচে দারুণ ছন্দে থাকলেও এবার তাদের সামনে থাকবেন গোলমেশিন আর্লিং হালান্ড, যিনি পুরো টুর্নামেন্টে ধারাবাহিকভাবে গোল করে চলেছেন।

আরও পড়ুন

ব্রাজিল-নরওয়ে ম্যাচে জিতবে কোন দল, জানাল জ্যোতিষী বিড়াল মিলু

দ্য হান্ড্রেড খেলতে বিসিবির ছাড়পত্র পেলেন মুস্তাফিজ

ব্রাজিল শিবিরের বড় সুখবর, চোট কাটিয়ে পুরোপুরি ফিট হয়েছেন নেইমার। তবে তাকে শুরু থেকেই খেলানো হবে নাকি ম্যাচের পরিস্থিতি বুঝে নামানো হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত জানাননি কোচ কার্লো আনচেলত্তি।

আনচেলত্তি বলেন, নেইমার ৯০ মিনিট খেলতে প্রস্তুত। তবে কখন তাকে মাঠে নামানো হবে, তা ম্যাচের প্রয়োজন অনুযায়ী ঠিক করা হবে।

অন্যদিকে মাঝমাঠের গুরুত্বপূর্ণ খেলোয়াড় লুকাস পাকেতার অনুপস্থিতি ব্রাজিলের জন্য কিছুটা উদ্বেগের কারণ। তবে চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন রাফিনিয়া। যদিও তার একাদশে থাকা এখনো নিশ্চিত নয়। তার জায়গায় তরুণ উইঙ্গার রায়ান ইতোমধ্যেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন।

পরিসংখ্যানও ব্রাজিলের জন্য খুব একটা স্বস্তিদায়ক নয়। নরওয়ের বিপক্ষে চার দেখায় একবারও জিততে পারেনি সেলেসাওরা। দুটি ম্যাচে হেরেছে এবং দুটি ড্র করেছে। তবে নকআউট পর্বে ব্রাজিলের অভিজ্ঞতা ও বড় ম্যাচের মানসিকতা তাদের এগিয়ে রাখছে।

অন্য ম্যাচে বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় লড়াইয়ে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে ইংল্যান্ড। আজতেকা স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচে এখনো অপরাজিত মেক্সিকো ঘরের মাঠের সমর্থনকে কাজে লাগাতে চায়।

অন্যদিকে ডিআর কঙ্গোর বিপক্ষে পিছিয়ে থেকেও হ্যারি কেইনের জোড়া গোলে জয় তুলে নেওয়া ইংল্যান্ড আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে। সেই ধারাবাহিকতা ধরে রেখে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করতে চায় থ্রি লায়ন্সরা।

বিশ্বকাপের নকআউট পর্বে প্রতিটি ম্যাচই এখন শিরোপার পথে এক ধাপ এগিয়ে যাওয়ার লড়াই। তাই ব্রাজিল-নরওয়ে এবং ইংল্যান্ড-মেক্সিকো—দুই ম্যাচই ফুটবলপ্রেমীদের জন্য হতে যাচ্ছে দারুণ উত্তেজনাপূর্ণ।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আর্লিং হালান্ডইংল্যান্ডকার্লো আনচেলত্তিনরওয়েনেইমারফুটবলবিশ্বকাপ ২০২৬ব্রাজিলমেক্সিকোহ্যারি কেইন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

ব্রাজিল-নরওয়ে ম্যাচে জিতবে কোন দল, জানাল জ্যোতিষী বিড়াল মিলু

ব্রাজিল-নরওয়ে ম্যাচে জিতবে কোন দল, জানাল জ্যোতিষী বিড়াল মিলু

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৫, ২০২৬ — আষাঢ় ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৮ অপরাহ্ণ
0

বিশ্বকাপে ব্রাজিলের প্রতিটি ম্যাচের আগে ভবিষ্যদ্বাণী করে আলোচনায় আসা ‘জ্যোতিষী বিড়াল’ মিলু এবারও শিরোনামে। তার দাবি, আজ রাতের শেষ ষোলোর ম্যাচে নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন...

দ্য হান্ড্রেড খেলতে বিসিবির ছাড়পত্র পেলেন মুস্তাফিজ

দ্য হান্ড্রেড খেলতে বিসিবির ছাড়পত্র পেলেন মুস্তাফিজ

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৫, ২০২৬ — আষাঢ় ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৭ পূর্বাহ্ণ
0

বাংলাদেশ জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমান দ্য হান্ড্রেড টুর্নামেন্টে খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন। ফলে ইংল্যান্ডের জনপ্রিয় ১০০ বলের এই ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিতে আর...

টানা দ্বিতীয়বার কোয়ার্টার ফাইনালে মরক্কো, এবার কি বিশ্বকাপ জয়ের পালা?

টানা দ্বিতীয়বার কোয়ার্টার ফাইনালে মরক্কো, এবার কি বিশ্বকাপ জয়ের পালা?

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৫, ২০২৬ — আষাঢ় ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০৯ পূর্বাহ্ণ
0

২০২২ কাতার বিশ্বকাপে ইতিহাস গড়ে প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে উঠেছিল মরক্কো। চার বছর পর ২০২৬ বিশ্বকাপেও সেই ধারাবাহিকতা ধরে রেখে টানা দ্বিতীয়বারের মতো কোয়ার্টার ফাইনালে জায়গা করে...

আর্জেন্টিনার কাছে হারলেও ইতিহাস গড়ে বিদায় কেপ ভার্দের

আর্জেন্টিনার কাছে হারলেও ইতিহাস গড়ে বিদায় কেপ ভার্দের

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৪, ২০২৬ — আষাঢ় ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:২৪ অপরাহ্ণ
0

আফ্রিকার পশ্চিম উপকূলের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর আগে দেশটির নাম খুব কম ফুটবলপ্রেমীরই আলোচনায় ছিল। কিন্তু প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েই তারা লিখেছে এক...

কেপ ভার্দের লড়াই পেরিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

কেপ ভার্দের লড়াই পেরিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৪, ২০২৬ — আষাঢ় ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১৪ পূর্বাহ্ণ
0

বিশ্বকাপের নকআউট পর্বে কেপ ভার্দের কাছ থেকে কঠিন পরীক্ষা দিতে হলেও শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে ৩-২ গোলের নাটকীয় জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।...

Next Post
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

সর্বেশষ

বাসাইলে ১৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রিপন গ্রেপ্তার

বাসাইলে ১৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রিপন গ্রেপ্তার

জুলাই ৫, ২০২৬ — আষাঢ় ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৩ অপরাহ্ণ
ব্রাজিল-নরওয়ে ম্যাচে জিতবে কোন দল, জানাল জ্যোতিষী বিড়াল মিলু

ব্রাজিল-নরওয়ে ম্যাচে জিতবে কোন দল, জানাল জ্যোতিষী বিড়াল মিলু

জুলাই ৫, ২০২৬ — আষাঢ় ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৮ অপরাহ্ণ
পোল্যান্ডে অবৈধ প্রবেশের সময় ৯ বাংলাদেশিসহ ৫৪ অভিবাসী আটক

পোল্যান্ডে অবৈধ প্রবেশের সময় ৯ বাংলাদেশিসহ ৫৪ অভিবাসী আটক

জুলাই ৫, ২০২৬ — আষাঢ় ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫০ অপরাহ্ণ
হার্ট অ্যাটাকের আগে ৩০টি সংকেত দেয় শরীর, অবহেলায় বিপদ

হার্ট অ্যাটাকের আগে ৩০টি সংকেত দেয় শরীর, অবহেলায় বিপদ

জুলাই ৫, ২০২৬ — আষাঢ় ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪৯ অপরাহ্ণ
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

জুলাই ৫, ২০২৬ — আষাঢ় ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:২৪ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In