সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • খেলা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিশ্ব
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • খেলা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিশ্ব
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home শিক্ষা

জাল সনদে চাকুরি নেয়া শিক্ষকের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ

জুন ২৪, ২০২৪ — আষাঢ় ১০, ১৪৩১ বঙ্গাব্দ — সময়: ৭:২৫ অপরাহ্ণ
in শিক্ষা, শীর্ষ সংবাদ
A A
মার্থা লিন্ডষ্ট্রম নূরজাহার বেগম বালিকা উচ্চ বিদ্যালয়
মার্থা লিন্ডষ্ট্রম নূরজাহার বেগম বালিকা উচ্চ বিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনে ভোট কেনার অভিযোগ উঠেছে জাল সনদে চাকুরি নেয়া এক শিক্ষকের বিরুদ্ধে।

জেলার বাসাইল উপজেলার দাপনাজোর এলাকার মার্থা লিন্ডষ্ট্রম নূরজাহার বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই এমন অভিযোগ উঠেছে।

আরও পড়ুন

ঘাটাইলের রাজনীতিতে হিসাব বদলে দিচ্ছেন স্বতন্ত্র নারী প্রার্থী আইনিন নাহার নিপা

ভোট বিক্রি করলে আবারো সন্তান হারা হবেন- ঘাটাইলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া

২৫ জুন ওই বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন – বাসাইলে রিসোর্ট ও স্পা সেন্টারের কারণে নিরাপত্তা ঝুঁকিতে বালিকা বিদ্যালয়ের মেয়েরা

পরিচালনা কমিটির বর্তমান সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু সমর্থিত একটি প্যানেল ও ওয়াটার গার্ডেন রিসোর্ট এন্ড স্পা’র চেয়ারম্যান ড. আহসান হাবিব মনসুর সমর্থিত দুটি প্যানেল এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বলে গুঞ্জন রয়েছে।

তবে এরই মধ্যে ওয়াটার গার্ডেন রিসোর্ট এন্ড স্পা চেয়ারম্যান ড. আহসান হাবিব মনসুর সমর্থিত প্যানেলের সাধারণ শিক্ষক সদস্য প্রার্থী ও বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাইদুর রহমানের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ তুলেছেন প্রতিদ্বন্দ্বী প্যানেলের প্রার্থীরা।

পাশাপাশি রয়েছে প্রতিদ্বন্দ্বী প্যানেলের প্রার্থীদের হুমকি ধামকির মাধ্যমে নির্বাচন থেকে দূরে রাখার অভিযোগও।

জানা যায়, ১৯৯২ সালের ৩ জানুয়ারি স্থাপিত হয় মার্থা লিন্ডষ্ট্রম নূরজাহার বেগম বালিকা উচ্চ বিদ্যালয়।

১৯৯৭ সালে হয় এমপিওভুক্ত। বর্তমানে এর শিক্ষার্থী সংখ্যা ১১৩ জন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ২৫ জুন অনুষ্ঠিতব্য দুই বছর মেয়াদী বিদ্যালয় পরিচালনা পর্ষদ নির্বাচনের ভোটার সংখ্যা ১১৩ জন।

বিদ্যালয় ভেন্যুতে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এর ভোট গ্রহণ।

নির্বাচনে সাধারণ অভিভাবক সদস্য পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিজয়ী হবেন ৪ জন।

সাধারণ শিক্ষক সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন। এর মধ্যে বিজয়ী হবেন ২ জন।

সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিজয়ী হবেন ১ জন।

এছাড়াও সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য পদে রয়েছেন ১ জন।

এ পদে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতোমধ্যেই বিজয়ী হয়েছেন।

ভোটার ও প্রার্থীরা জানায়, বিদ্যালয় প্রতিষ্ঠার পর এই প্রথম পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এ কারণে নানা আলোচনা, সমালোচনা আর গুঞ্জন চলছে এ নির্বাচনকে ঘিরে।

অপরদিকে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে ভোটার ও প্রার্থীদের মাঝে।

মতামত –

তবে নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয় সংশ্লিষ্ট অভিভাবক ও শুভাকাঙ্খিদের অভিযোগ, বিদ্যালয়ের উজ্জল ভবিষ্যৎ আর ছাত্রীদের সুরক্ষার জন্য এ নির্বাচন আর ফলাফল খুবই গুরুত্বপূর্ণ।

বিদ্যালয়ের স্বার্থ রক্ষায় একটি প্যানেল এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও অপর পক্ষ প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যক্তি স্বার্থ ও বিদ্যালয়ের জমি দখল নেয়া ওয়াটার গার্ডেন রিসোর্ট এন্ড স্পা রক্ষার তাগিদ নিয়ে।

আরো পড়ুন – বাসাইলের রিসোর্ট নিয়ে সেই সংবাদের জন্য সাংবাদিকের বিরুদ্ধে মামলা

এ পক্ষ বিজয়ী হতে ভোট কেনার মত নোংরা তৎপরতা শুরু করছেন বলেও তারা একাধিক অভিযোগ পেয়েছেন।

এছাড়াও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নানা ভাবে হুমকি দেয়াসহ বিদ্যালয়ের স্বার্থ রক্ষায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্যানেলের ভোটারদের কেন্দ্রে আসতে বাঁধা প্রয়োগের মত অপচেষ্টা চালানোর অভিযোগও পেয়েছেন তারা।

সুষ্ঠু ও সুন্দর নির্বাচন বাস্তবায়নে সকল মহলের হস্তক্ষেপ আর সহযোগিতা চেয়েছেন তারা।

বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. সাইদুর রহমান তার বিরুদ্ধে ভোট কেনার ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হুমকি দেয়ার অভিযোগের পক্ষে ও বিপক্ষে কোন বক্তব্য দেননি।

ওই অভিযোগ গুলো যারা করছেন তাদের তার সম্মুখে নিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন তিনি।

সংশ্লিষ্টদের বক্তব্য –

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মানছুর রহমান জানান, সহকারি শিক্ষক মো. সাইদুর রহমান এর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়ন কেনা, প্রতিদ্বন্দ্বিতা না করার জন্য হুমকি দেয়াসহ ভোট কেনার অভিযোগ পাচ্ছি।

উর্দ্ধতন কর্তৃপক্ষকে অভিযোগের বিষয়ে অবগত করার কথা জানান তিনি।

তিনি বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, তবে কোন প্যানেল পরিচিতি নিয়ে নয়।

তিনি আরও বলেন, পরিচালনা কমিটির বর্তমান সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু সমর্থিত একটি প্যানেল ও ওয়াটার গার্ডেন রিসোর্ট এন্ড স্পা’র চেয়ারম্যান ড. আহসান হাবিব মনসুর সমর্থিত দুটি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে; এমন গুঞ্জন আমিও শুনেছি।

প্রতিদ্বন্দ্বীদের অনেকেরই লাবু ও মনসুর সাহেবের সাথে সুসম্পর্ক থাকায় এমন প্রচার চলছে বলে জানান তিনি।

আর জাল সনদের বিষয়ে তিনি বলেন, সরকার দুরুল ইহসান বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়ার পর একটি প্রজ্ঞাপনে জারি করে।

সেই প্রজ্ঞাপনে বলা হয়, যারা দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সনদে চাকুরি নিয়েছেন তারা আগামি তিন বছরের মধ্যে সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সমাপ্ত করে সনদ জমা দিলে চাকুরিতে বহাল থাকবে।

তা না হলে তাদের চাকুরি থেকে অব্যাহতি দেয়া হবে।

কিন্তু পরে তিনি দারুল ইহসানেরই অন্য শাখার একটি জাল সনদ জমা দেন বলে জেনেছি।

এসময় তিনি আরো জানান, এই বিষয়ে পত্র পত্রিকায় সংবাদও প্রকাশিত হয়েছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অভিযোগকেনাচাকুরিজাল সনদবিরুদ্ধেভোটশিক্ষক

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

ঘাটাইলের রাজনীতিতে হিসাব বদলে দিচ্ছেন স্বতন্ত্র নারী প্রার্থী আইনিন নাহার নিপা

ঘাটাইলের রাজনীতিতে হিসাব বদলে দিচ্ছেন স্বতন্ত্র নারী প্রার্থী আইনিন নাহার নিপা

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১, ২০২৬ — মাঘ ১৯, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৬:৫৭ অপরাহ্ণ
0

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের নির্বাচনী মাঠ দিন দিন উত্তপ্ত হয়ে উঠলেও সেই উত্তাপের মাঝেই নতুন এক ইতিহাসের পথে এগিয়ে যাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী আইনিন নাহার নিপা। হাঁস প্রতীক নিয়ে তার...

ভোট বিক্রি করলে আবারো সন্তান হারা হবেন- ঘাটাইলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া

ভোট বিক্রি করলে আবারো সন্তান হারা হবেন- ঘাটাইলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১, ২০২৬ — মাঘ ১৯, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৬:২৯ অপরাহ্ণ
0

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছেন, গত ১৬ বছরে কীভাবে তার পরিবার ও...

টাঙ্গাইলে সিএনজির সাথে ট্রাকের সংঘর্ষ, নিহত দুই

টাঙ্গাইলে সিএনজির সাথে ট্রাকের সংঘর্ষ, নিহত দুই

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১, ২০২৬ — মাঘ ১৯, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৫:৫৫ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) রাত ৯টার দিকে টাঙ্গাইল–ময়মনসিংহ মহাসড়কের হামিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল...

টাঙ্গাইল শহর বিএনপির সভাপতি আলীম দল থেকে বহিষ্কার

টাঙ্গাইল শহর বিএনপির সভাপতি আলীম দল থেকে বহিষ্কার

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১, ২০২৬ — মাঘ ১৯, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৫:৩৫ অপরাহ্ণ
0

টাঙ্গাইল শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।...

টাঙ্গাইলে বাসাইলে জমির আইল নিয়ে বিরোধ : কৃষককে হত্যার অভিযোগ

টাঙ্গাইলে বাসাইলে জমির আইল নিয়ে বিরোধ : কৃষককে হত্যার অভিযোগ

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১, ২০২৬ — মাঘ ১৯, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৫:২৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের বাসাইলে জমির আইল নিয়ে বিরোধের জেরে আনছার মিয়া (৫৫) নামে এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে লাভু মিয়া ওরফে লেবু মিলিটারি বিরুদ্ধে। এঘটনায় আহত হয়েছেন একজন। রোববার (১...

Next Post

শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

সর্বেশষ

ঘাটাইলের রাজনীতিতে হিসাব বদলে দিচ্ছেন স্বতন্ত্র নারী প্রার্থী আইনিন নাহার নিপা

ঘাটাইলের রাজনীতিতে হিসাব বদলে দিচ্ছেন স্বতন্ত্র নারী প্রার্থী আইনিন নাহার নিপা

ফেব্রুয়ারি ১, ২০২৬ — মাঘ ১৯, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৬:৫৭ অপরাহ্ণ
ভোট বিক্রি করলে আবারো সন্তান হারা হবেন- ঘাটাইলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া

ভোট বিক্রি করলে আবারো সন্তান হারা হবেন- ঘাটাইলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া

ফেব্রুয়ারি ১, ২০২৬ — মাঘ ১৯, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৬:২৯ অপরাহ্ণ
টাঙ্গাইলে সিএনজির সাথে ট্রাকের সংঘর্ষ, নিহত দুই

টাঙ্গাইলে সিএনজির সাথে ট্রাকের সংঘর্ষ, নিহত দুই

ফেব্রুয়ারি ১, ২০২৬ — মাঘ ১৯, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৫:৫৫ অপরাহ্ণ
টাঙ্গাইল শহর বিএনপির সভাপতি আলীম দল থেকে বহিষ্কার

টাঙ্গাইল শহর বিএনপির সভাপতি আলীম দল থেকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১, ২০২৬ — মাঘ ১৯, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৫:৩৫ অপরাহ্ণ
টাঙ্গাইলে বাসাইলে জমির আইল নিয়ে বিরোধ : কৃষককে হত্যার অভিযোগ

টাঙ্গাইলে বাসাইলে জমির আইল নিয়ে বিরোধ : কৃষককে হত্যার অভিযোগ

ফেব্রুয়ারি ১, ২০২৬ — মাঘ ১৯, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৫:২৮ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর
    • সারাদেশ
    • খেলা
    • অন্যান্য
      • জীবনযাপন
      • দূর্ঘটনা
      • বাণিজ্য
      • বিশ্ব

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    Are you sure want to unlock this post?
    Unlock left : 0
    Are you sure want to cancel subscription?