রবিবার, মার্চ ৮, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • খেলা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিশ্ব
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • খেলা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিশ্ব
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ দুর্নীতি

টাঙ্গাইলে ঘুষের টাকাসহ হাতেনাতে রাজস্ব কর্মকর্তা গ্রেপ্তার

অক্টোবর ২২, ২০১৯ — কার্তিক ৭, ১৪২৬ বঙ্গাব্দ — সময়: ৫:৫০ অপরাহ্ণ
in অপরাধ দুর্নীতি
A A

টাঙ্গাইল কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভাট কার্যালয়ের সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল্লাহ আল মারুফ ওরফে ফেরদৌসকে মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে ঘুষের ১৫ হাজার টাকা সহ গ্রেপ্তার করেছে দুদক। গ্রেপ্তারকৃত সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল্লাহ আল মারুফ ওরফে ফেরদৌস রাজশাহী জেলার রাজপাড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মোসলেম আলীর ছেলে।

জানা গেছে, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার কয়ড়া গ্রামের স্বর্গীয় মনিন্দ্র পালের ছেলে গোবিন্দ কিশোর পাল তার মুক্তা ফুড প্রডাক্টসের নিবন্ধনের জন্য টাঙ্গাইল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কার্যালয়ে যান। ওই কার্যালয়ের সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল্লাহ আল মারুফ ওরফে ফেরদৌসের সাথে তার আলাপ হয়। এ সময় নিবন্ধন করে দেয়ার আশ্বাস দিয়ে সহকারী রাজস্ব কর্মকর্তা ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। মায়ের অসুস্থতার জন্য গোবিন্দ কিশোর পাল ১৫ হাজার টাকায় মুক্তা ফুড প্রডাক্টসের নিবন্ধন করে দেয়ার অনুরোধ করেন। এতে সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল্লাহ আল মারুফ ওরফে ফেরদৌস রাজি হয়ে গোবিন্দ কিশোর পালের কাছ থেকে ১৫ হাজার টাকা ঘুষ নেন। টাকা পেয়েও সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল্লাহ আল মারুফ ওরফে ফেরদৌস মুক্তা ফুড প্রডাক্টসের নিবন্ধন করে দিতে গড়িমসি করেন। এক পর্যায়ে গোবিন্দ কিশোর পাল দুর্নীতি দমন কমিশনের টাঙ্গাইল সমন্বিত জেলা কার্যালয়ে জানান।

আরও পড়ুন

রাজধানীর তিন জায়গা থেকে খণ্ডিত হাত-পা উদ্ধার

অপচিকিৎসায় মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

খবর পেয়েই দুদক টাঙ্গাইল সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান টাঙ্গাইল কাস্টম, এক্সাইজ ও ভাট কার্যালয়ের সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল্লাহ আল মারুফ ওরফে ফেরদৌসকে চ্যালেঞ্জ করেন। এ সময় ঘুষ হিসেবে নেয়া টাকার নম্বর বলার পর সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল্লাহ আল মারুফ ওরফে ফেরদৌস তার কাছে থাকা টাকা বের করে দেন। ওই টাকায় গোবিন্দ কিশোর পালের দেয়া নম্বর মিলিয়ে ১৫টি এক হাজার টাকার নোটে ১৫ হাজার টাকা জব্দ এবং সহকারী রাজস্ব কর্মকর্তাকে গ্রেপ্তার করে দুদক কার্যালয়ে নিয়ে আসেন।

মুক্তা ফুড প্রডাক্টসের স্বত্ত্বাধিকারী গোবিন্দ কিশোর পাল জানান, নিবন্ধনের জন্য সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল্লাহ আল মারুফ ওরফে ফেরদৌস ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। ১৫ হাজার টাকা দেয়ার পরেও তিনি নিবন্ধন করে দিতে গড়িমসি করেন। সন্দেহ হওয়ায় টাকা দেয়ার আগে তিনি প্রতিটি এক হাজার টাকার নোটের নম্বর লিখে রেখেছিলেন।

দুদক টাঙ্গাইল সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, তাদের কাছে অভিযোগ ছিল নতুন ভ্যাট আইনের আওতায় ১৩ ডিজিটের ভ্যাট রেজিস্ট্রেশন করার জন্য ঘুষ দাবি করছে ভ্যাট কর্মকর্তা। এ খবরের ভিত্তিতে তারা টাঙ্গাইল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কার্যালয়ে অভিযান পরিচালনা করেন। এসময় ঘুষের ১৫ হাজার টাকা সহ সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল্লাহ আল মারুফ ওরফে ফেরদৌসকে তারা গ্রেপ্তার করেন।

তিনি আরো জানান, এ বিষয়ে দুদকের আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। এ ঘটনার সাথে আরো কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

রাজধানীর তিন জায়গা থেকে উদ্ধার হলো খণ্ডিত হাত-পা

রাজধানীর তিন জায়গা থেকে খণ্ডিত হাত-পা উদ্ধার

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ — ফাল্গুন ১৬, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৭:২১ অপরাহ্ণ
0

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব পাশ থেকে দুটি কাটা হাত, স্কাউট ভবনের পাশ থেকে একটি পা এবং কমলাপুর রেলস্টেশন থেকে আরেকটি পা উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ...

অপচিকিৎসায় মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

অপচিকিৎসায় মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ — ফাল্গুন ১৪, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১২:২৬ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের বাসাইলে অপচিকিৎসা ও প্রতারণার মাধ্যমে পরিকল্পিতভাবে ১৭ হাজার মুরগি মৃত্যুর অভিযোগে মানববন্ধন করেছে ভূক্তভোগী খামারী আলমগীর হোসেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বাসাইল বাসস্ট্যান্ড চত্বরে প্রান্তিক খামারি ও...

টাঙ্গাইলে ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগে গ্রেপ্তার ৪

টাঙ্গাইলে ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগে গ্রেপ্তার ৪

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ — ফাল্গুন ১২, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৭:০৭ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ঘোড়া জবাইয়ের পর গরুর মাংস হিসেবে ভাগ করে বিক্রির প্রস্তুতির সময় স্থানীয়রা চার জনকে হাতে নাতে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে। এ ঘটনায় স্থানীয়...

চাঁদাবাজি ও মাদকসহ সকল অপরাধ প্রতিরোধে পুলিশের বিশেষ মহড়া

চাঁদাবাজি ও মাদকসহ সকল অপরাধ প্রতিরোধে পুলিশের বিশেষ মহড়া

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ — ফাল্গুন ১১, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১০:০১ অপরাহ্ণ
0

টাঙ্গাইলে চাঁদাবাজি, চাঁদাবাজ, সন্ত্রাস, অবৈধ দখলদারি এবং মাদক সংক্রান্ত অপরাধ প্রতিরোধে জনসাধারণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার টাঙ্গাইল শহরের বিভিন্ন স্থানে পুলিশ সুপার মুহম্মদ...

নাগরপুরে শ্যালকের লাঠির আঘাতে ভগ্নিপতি নিহতের অভিযোগ, মামলা দায়ের

নাগরপুরে শ্যালকের লাঠির আঘাতে ভগ্নিপতি নিহতের অভিযোগ, মামলা দায়ের

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২০, ২০২৬ — ফাল্গুন ৮, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:২০ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুরে তুচ্ছ রসিকতাকে কেন্দ্র করে গোলাম মিরাজ সিদ্দিক (৫৫) নামের এক ব্যক্তিকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার শ্যালকের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের মেয়ে মিতু...

Next Post

মির্জাপুরে দুটি বাল্য বিয়ে পণ্ড; এক লক্ষ টাকা জরিমানা

সর্বেশষ

ঈদকে ঘিরে টাঙ্গাইলে জমে উঠেছে মার্কেট, দেশীয় পোশাকে বেশি আগ্রহ

ঈদকে ঘিরে টাঙ্গাইলে জমে উঠেছে মার্কেট, দেশীয় পোশাকে বেশি আগ্রহ

মার্চ ৮, ২০২৬ — ফাল্গুন ২৪, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:৩৩ অপরাহ্ণ
নাগরপুরে বাণিজ্যিক গাজর চাষে সফল কৃষক আবদুর রহিম

নাগরপুরে বাণিজ্যিক গাজর চাষে সফল কৃষক আবদুর রহিম

মার্চ ৮, ২০২৬ — ফাল্গুন ২৪, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:০৬ অপরাহ্ণ
প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখ প্রকাশ ইরানের প্রেসিডেন্টের

প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখ প্রকাশ ইরানের প্রেসিডেন্টের

মার্চ ৮, ২০২৬ — ফাল্গুন ২৪, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৩:৩৫ অপরাহ্ণ
দেলদুয়ারে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

দেলদুয়ারে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

মার্চ ৮, ২০২৬ — ফাল্গুন ২৪, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ২:৩০ অপরাহ্ণ
পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে দেশের সব ইংলিশ মিডিয়াম স্কুলে ছুটি ঘোষণা

পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে দেশের সব ইংলিশ মিডিয়াম স্কুলে ছুটি ঘোষণা

মার্চ ৮, ২০২৬ — ফাল্গুন ২৪, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১:৫৬ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর
    • সারাদেশ
    • খেলা
    • অন্যান্য
      • জীবনযাপন
      • দূর্ঘটনা
      • বাণিজ্য
      • বিশ্ব

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    Are you sure want to unlock this post?
    Unlock left : 0
    Are you sure want to cancel subscription?