রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • খেলা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিশ্ব
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • খেলা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিশ্ব
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

জেনারেল ও মেডিকেল কলেজ হাসপাতাল॥ ওষুধ সংকট চরমে

টাঙ্গাইলে ডায়রিয়ার স্যালাইন ঝুলছে গাছে॥ রোগীর চাপে দিশেহারা

জানুয়ারি ১৪, ২০২৬ — মাঘ ১, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ২:৩৪ অপরাহ্ণ
in টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সদর, স্বাস্থ্য-চিকিৎসা
A A
টাঙ্গাইলে ডায়রিয়ার স্যালাইন ঝুলছে গাছে ॥ রোগীর চাপে দিশেহারা

টাঙ্গাইলে ডায়রিয়ার স্যালাইন ঝুলছে গাছে ॥ রোগীর চাপে দিশেহারা

প্রতিবেদন:
টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা

শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ডায়রিয়া ও নিউমোনিয়াসহ শীতজনিত রোগীর চাপ ভয়াবহ আকার ধারণ করেছে। অতিরিক্ত রোগীর চাপে চিকিৎসক ও নার্সরা দিশেহারা হয়ে পড়েছেন। জেনারেল হাসপাতালে ডায়রিয়া রোগীর সংখ্যা নির্ধারিত আসনের তুলনায় প্রায় ১০ গুণ বেশি হওয়ায় অনেক রোগীকে হাসপাতালের বাইরে গাছের সঙ্গে স্যালাইন ঝুলিয়ে চিকিৎসা দিতে হচ্ছে। একই সঙ্গে ওষুধ সংকটও চরম আকার ধারণ করেছে।

টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে মাত্র ১৩টি শয্যা থাকলেও ভর্তি রোগীর সংখ্যা ১২৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সোমবার (১২ জানুয়ারি) ১০৯ জন এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর পর্যন্ত আরও ১৬ জন রোগী ভর্তি হয়েছেন। নিউমোনিয়া ওয়ার্ডে সাধারণ ও পেইং মিলিয়ে মোট ২০টি শয্যা থাকলেও বর্তমানে নিউমোনিয়ায় আক্রান্ত ৫৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত দুই দিনে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৫৭ জন রোগী।

আরও পড়ুন

সখীপুরে গণভোজের আয়োজন: বিএনপি প্রার্থী আহমেদ আযম খানকে ৩০ হাজার টাকা জরিমানা

শ্রমিকদের অবস্থার উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করা হবে- ভূঞাপুরে সালাম পিন্টু

অন্যদিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, সেখানে ডায়রিয়া রোগীদের জন্য আলাদা কোনো ওয়ার্ড নেই। ফলে সরাসরি ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হচ্ছে। মেডিকেল কলেজ হাসপাতালে নিউমোনিয়া ওয়ার্ডে ৪২টি শয্যার বিপরীতে ৬৬ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে সোমবার ৩২ জন এবং মঙ্গলবার দুপুর পর্যন্ত ৩৪ জন রোগী ভর্তি হয়েছেন।

সরেজমিনে দেখা গেছে, জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের বিছানা, ফ্লোর ও বারান্দা রোগীতে পরিপূর্ণ। এমনকি ওয়ার্ডের আঙিনায় ছোট গাছের সঙ্গে স্যালাইন ঝুলিয়ে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেক রোগী প্রয়োজনীয় ওষুধ হাসপাতাল থেকে পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন স্বজনরা। স্যালাইন ও দু-একটি ট্যাবলেট ছাড়া বাকি ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে বলে জানান তারা।

কালিহাতী থেকে আসা রোগীর স্বজন রকিবুল হাসান জানান, শিশুর ডায়রিয়া হওয়ায় প্রথমে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে জেনারেল হাসপাতালে পাঠানো হয়। জেনারেল হাসপাতালে কোনো শয্যা না পেয়ে তিনি বাড়ি থেকে মাদুর এনে হাসপাতালের আঙিনায় বিছানা পেতে থাকতে বাধ্য হন। সেখানে গাছের সঙ্গে ঝুলিয়ে স্যালাইন দেওয়া হয় এবং অন্যান্য ওষুধ বাইরে থেকে অতিরিক্ত দামে কিনতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

দেলদুয়ার, বাসাইল ও সদর উপজেলার একাধিক রোগীর স্বজনরা জানান, জেনারেল হাসপাতালে রোগীর চাপ অত্যধিক হওয়ায় সঠিক সেবা পাওয়া যাচ্ছে না। চরম ওষুধ সংকট ও অব্যবস্থাপনার কারণে তাদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

এদিকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রোগীদের স্বজনরা অভিযোগ করেন, পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে হাসপাতালের পরিবেশ নোংরা ও দুর্গন্ধপূর্ণ হয়ে উঠেছে। স্যালাইন, সিরিঞ্জ, গজ-ব্যান্ডেজসহ ব্যবহৃত চিকিৎসা সামগ্রী হাসপাতালের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকতে দেখা গেছে।

টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. সাদিকুর রহমান জানান, স্থান সংকুলান না হওয়ায় বাইরে রোগী রাখতে হচ্ছে। মঙ্গলবার থেকে বাইরে থাকা রোগীদের ৭ নম্বর ওয়ার্ডে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং প্রয়োজনে ৬ নম্বর ওয়ার্ডও ব্যবহার করা হবে। ওষুধের ঘাটতি কমাতে নতুন করে ওষুধ আনার ব্যবস্থা করা হয়েছে এবং বুধবারের মধ্যে সরবরাহ স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও জানান, হাসপাতালের ১৭৮টি পদের বিপরীতে মাত্র ৪৪ জন চিকিৎসক কর্মরত থাকায় অতিরিক্ত রোগীর চাপ সামলানো কঠিন হয়ে পড়েছে।

অন্যদিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আব্দুল কুদ্দুছ জানান, ডায়রিয়া ওয়ার্ড না থাকায় আক্রান্ত রোগীদের জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। নিউমোনিয়া ওয়ার্ডে অতিরিক্ত রোগী থাকলেও তাদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি। ওষুধের কোনো সংকট নেই এবং স্টোরে পর্যাপ্ত ওষুধ মজুত রয়েছে বলেও জানান হাসপাতাল পরিচালক।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: টাঙ্গাইল জেনারেল হাসপাতালটাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালটাঙ্গাইল স্বাস্থ্য সংবাদডায়রিয়া রোগীনিউমোনিয়াশীতজনিত রোগহাসপাতালের শয্যা সংকট

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

সখীপুরে গণভোজের আয়োজন: বিএনপি প্রার্থী আহমেদ আযম খানকে ৩০ হাজার টাকা জরিমানা

সখীপুরে গণভোজের আয়োজন: বিএনপি প্রার্থী আহমেদ আযম খানকে ৩০ হাজার টাকা জরিমানা

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৭, ২০২৬ — মাঘ ২৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৬:২৩ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের সখীপুর উপজেলার শোলাপ্রতিমা এলাকায় গণভোজের আয়োজন করায় বিএনপির মনোনীত প্রার্থী আহমেদ আযম খানকে ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) ভ্রাম্যমাণ আদালত...

শ্রমিকদের অবস্থার উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করা হবে- ভূঞাপুরে সালাম পিন্টু

শ্রমিকদের অবস্থার উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করা হবে- ভূঞাপুরে সালাম পিন্টু

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৭, ২০২৬ — মাঘ ২৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৩:০৭ অপরাহ্ণ
0

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুঞাপুর) আসনে নির্বাচিত হলে শ্রমিকদের আর কোনো দুরাবস্থা থাকবে না। তিনি বলেন, সব সমস্যার...

এবার সংসদ নির্বাচনে টাঙ্গাইলে ৫০ থেকে ষাটর্ধো প্রার্থী বেশী

এবার সংসদ নির্বাচনে টাঙ্গাইলে ৫০ থেকে ষাটর্ধো প্রার্থী বেশী

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৭, ২০২৬ — মাঘ ২৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ২:৫১ অপরাহ্ণ
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ৮টি আসনের প্রার্থীদের বয়সে বড় পার্থক্য দেখা যাচ্ছে। ভোটাররা এই নির্বাচনে ৩০ বছর থেকে ৮৮ বছরের মধ্যে বয়সের প্রার্থীদের মধ্যে বাছাই করতে পারবেন।...

গোপালপুরে ধানের শীষের পক্ষে বাস মালিক সমিতির নির্বাচনী প্রচারণা

গোপালপুরে ধানের শীষের পক্ষে বাস মালিক সমিতির নির্বাচনী প্রচারণা

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৭, ২০২৬ — মাঘ ২৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ২:৩৩ অপরাহ্ণ
0

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুঁইয়াপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী এডভোকেট আব্দুস সালাম পিন্টুর ধানের শীষ প্রতীকে বিজয় নিশ্চিত করতে গোপালপুর বাস মালিক সমিতির পক্ষ থেকে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত...

টাঙ্গাইল-১ মধুপুর আসনে বিএনপির গণমিছিল অনুষ্ঠিত

টাঙ্গাইল-১ মধুপুর আসনে বিএনপির গণমিছিল অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৭, ২০২৬ — মাঘ ২৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ২:০৭ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরে বিএনপির উদ্যোগে আয়োজিত গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। দলীয় কর্মী-সমর্থক এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মিছিলটি প্রাণবন্ত হয়ে ওঠে। বিএনপির মনোনীত টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের ধানের শীষ...

Next Post
টাঙ্গাইলে ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ৩ জন গ্রেফতার

টাঙ্গাইলে ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ৩ জন গ্রেফতার

সর্বেশষ

টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের নির্বাচনী জনসভা জনস্রোতে পরিণত

টাঙ্গাইল সদরে হরিণের নির্বাচনী জনসভায় বিশাল জনস্রোত

ফেব্রুয়ারি ৭, ২০২৬ — মাঘ ২৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১১:১৬ অপরাহ্ণ
সখীপুরে গণভোজের আয়োজন: বিএনপি প্রার্থী আহমেদ আযম খানকে ৩০ হাজার টাকা জরিমানা

সখীপুরে গণভোজের আয়োজন: বিএনপি প্রার্থী আহমেদ আযম খানকে ৩০ হাজার টাকা জরিমানা

ফেব্রুয়ারি ৭, ২০২৬ — মাঘ ২৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৬:২৩ অপরাহ্ণ
১২ তারিখ ধানের শীষকে জয়ী করতে মানুষ এগিয়ে আসবে: সালাহউদ্দিন আহমদ

১২ তারিখ ধানের শীষকে জয়ী করতে মানুষ এগিয়ে আসবে: সালাহউদ্দিন আহমদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬ — মাঘ ২৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৫:৪৩ অপরাহ্ণ
ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে চার উপায়ে

ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে চার উপায়ে

ফেব্রুয়ারি ৭, ২০২৬ — মাঘ ২৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৫:০৮ অপরাহ্ণ
নির্বাচনে ঢাকার সবচেয়ে ঝুঁকিপূর্ণ আসনের তথ্য দিল সেনাবাহিনী

নির্বাচনে ঢাকার সবচেয়ে ঝুঁকিপূর্ণ আসনের তথ্য দিল সেনাবাহিনী

ফেব্রুয়ারি ৭, ২০২৬ — মাঘ ২৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:৩৯ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর
    • সারাদেশ
    • খেলা
    • অন্যান্য
      • জীবনযাপন
      • দূর্ঘটনা
      • বাণিজ্য
      • বিশ্ব

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    Are you sure want to unlock this post?
    Unlock left : 0
    Are you sure want to cancel subscription?