বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home দুর্যোগ ও দুর্ঘটনা

টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির অবনতি; পানীয় জল ও শুকনো খাবার সংকট

সেপ্টেম্বর ৪, ২০২১ — ভাদ্র ২০, ১৪২৮ বঙ্গাব্দ — সময়: ১০:৪৭ অপরাহ্ণ
in দুর্যোগ ও দুর্ঘটনা, শীর্ষ সংবাদ
A A

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঝিনাই বাদে সকল নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে।

উজানী ঢল অব্যাহত থাকায় সকল নদীর পানি উপচে লোকালয়ে প্রবেশ করছে।

আরও পড়ুন

দেলদুয়ার থানা পরিদর্শনে পুলিশ সুপার শামসুল আলম সরকার

গোপালপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

এরফলে নিম্নাঞ্চলের পাশাপাশি সমতলের এলাকাও নতুন করে প্লাবিত হচ্ছে। এতে করে দীর্ঘস্থায়ী বন্যার আশংকা করছেন ভুক্তভোগীরা।

পানির প্রবল স্রোতে বিভিন্নস্থানে ভেঙ্গে গেছে বন্যা নিয়ন্ত্রন বাঁধ, ব্রিজ-কালভার্ট ও সড়কসহ অন্যান্য স্থাপনা।

অভ্যন্তরীণ নদীগুলোতে পানি ক্রমাগত বৃদ্ধির ফলে জেলার ১২টি উপজেলার মধ্যে ৭টির নিম্নাঞ্চলের কাঁচা-পাকা রাস্তা ভেঙে যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বাড়ি-ঘরে পানি ঢুকে পড়ায় দূর্গতরা উঁচু বাঁধ বা সড়কে আশ্রয় নিয়েছে। বিস্তীর্ণ এলাকার ফসলি জমি পানিতে তলিয়ে গেছে।

অধিকাংশ এলাকায় পানীয় জল ও শুকনো খাবারের সংকট দেখা দিয়েছে। বন্যার্তদের জন্য জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় মাত্র ৪০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দিয়েছে।

সরেজমিনে জানা যায়, জেলার ভূঞাপুর উপজেলার চারটি ইউনিয়ন, কালিহাতী উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা; টাঙ্গাইল সদর উপজেলার পশ্চিমাঞ্চলের ৭টি; নাগরপুর উপজেলার ৯টি; বাসাইল পৌরসভা সহ সবকটি (৬টি) ইউনিয়ন; মির্জাপুর ৪টি ও দেলদুয়ার উপজেলার ৫টি ইউনিয়নের দুই শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে।

বন্যার পানি বাড়ার সাথে সাথে ২৭ কিলোমিটার দীর্ঘ টাঙ্গাইল শহর রক্ষা বাঁধের উত্তর-পূর্বাংশে ভাঙন দেখা দিয়েছে।

পাছ বেথইর এলাকায় বাঁধের ১০০ মিটারে ভাঙনের কবলে পড়ে ঝুঁকিতে রয়েছে; ওই এলাকা দিয়ে পানি প্রবেশ করলে টাঙ্গাইল শহরে পানি ঢুকে পড়বে।

এছাড়া যমুনায় ভূঞাপুর, কালিহাতী, টাঙ্গাইল সদর ও নাগরপুর অংশে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে।

বন্যার পানিতে টাঙ্গাইল-পটলবাজার, টাঙ্গাইল-কাকুয়া, এলেঙ্গা-মগড়া, ভূঞাপুরের গোবিন্দাসী বাজার থেকে ভালকুটিয়া পর্যন্ত পাকা সড়ক; বাসাইল পৌরসভার একটি ব্রিজ ও কাঞ্চনপুরের গ্রোথ সেণ্টার-কাজিরাপাড়া সড়কে কালভার্ট প্রবল স্রোতে ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

এসব এলাকার কাঁচা-পাকা সড়কের বিভিন্ন স্থানে ভেঙে গ্রামীণ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে; ওইসব এলাকায় এখনও লক্ষাধিক মানুষ পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, জেলায় এবার ৮৯ হাজার হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষ করা হয়েছে।

এরমধ্যে ৭৯০ হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত হয়েছে। প্রতিদিনই নতুন নতুন জমি প্লাবিত হচ্ছে।

সংশ্লিষ্টদের বক্তব্য – 

টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আহসানুল বাশার জানান, চলতি বন্যার পানি এক সপ্তাহের মধ্যে নেমে গেলে রোপা আমনের ৫০-৬০ ভাগ ধান রক্ষা পেতে পারে।

তিনি জানান, পানি নেমে যাওয়ার সাথে সাথে ক্ষতিগ্রস্ত জমিতে নাভি জাতের আমন রোপনের জন্য তারা কৃষকদের পরামর্শ দিচ্ছেন।

এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রণোদনার পাশাপাশি আগাম রবিশস্য চাষে সহায়তা দিয়ে তারা ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করবেন।

এদিকে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি স্থিতিশীল থাকলেও ধলেশ্বরী, ঝিনাই সহ অভ্যন্তরীণ সব নদীর পানি বৃদ্ধি পেয়েছে।

যমুনা নদীর পানি বিপৎসীমার ৬৭ সেণ্টিমিটার, ধলেশ্বরী নদীর পানি বিপৎসীমার ৭৮ সেণ্টিমিটার ও ঝিনাই নদীর পানি বিপৎসীমার ৯২ সেণ্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা দিলীপ কুমার সাহা জানান, জেলার ভূঞাপুর, কালিহাতী, টাঙ্গাইল সদর ও নাগরপুর এ চারটি উপজেলার বন্যা দুর্গতদের জন্য ৪০ মে.টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বন্যার ক্ষয়ক্ষতি নিরূপনের জন্য প্রতিটি উপজেলায় নির্দেশনা দেওয়া হয়েছে। তালিকা পেলে যথাস্থানে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম জানান, বন্যায় পানি বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে জেলার ৮০ কিলোমিটার নদী এলাকায় ভাঙন দেখা দিয়েছে।

তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত এলাকায় জিওব্যাগ ফেলে ভাঙন রোধে চেষ্টা চালানো হচ্ছে। পানি কমে গেলে স্থায়ীভাবে নদী তীর সংরক্ষণে ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা – অলক কুমার

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

দেলদুয়ার থানা পরিদর্শনে পুলিশ সুপার শামসুল আলম সরকার

দেলদুয়ার থানা পরিদর্শনে পুলিশ সুপার শামসুল আলম সরকার

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩১ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের দেলদুয়ার থানা পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মুহম্মদ শামছুল আলম সরকার। বুধবার (২৪ জুন) দুপুরে তিনি থানায় এসে সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে দেলদুয়ার থানা প্রাঙ্গণে পুলিশের...

গোপালপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

গোপালপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৯ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়নের আলমনগর দক্ষিণপাড়া এলাকায় বজ্রপাতে কল্পনা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার কৃষক আইয়ুব উদ্দিনের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়,...

বাসাইলে 'ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৬' অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বাসাইলে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:০৫ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের বাসাইলে ‘জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬’ সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০ টায় বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের...

দেলদুয়ারে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে পরিকল্পনা সভা অনুষ্ঠিত

দেলদুয়ারে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে পরিকল্পনা সভা অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪৫ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভার...

মধুপুর পৌরসভার ৮৭ কোটি টাকার বাজেট ঘোষণা

মধুপুর পৌরসভার ৮৭ কোটি টাকার বাজেট ঘোষণা

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৮ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮৭ কোটি ৩৪ লাখ ৫৯ হাজার ৩০২ টাকা ৭৬ পয়সার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এ বাজেটে ১৩ কোটি ৩ লাখ ৩৩...

Next Post
তানাকা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

তানাকা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সর্বেশষ

দেলদুয়ার থানা পরিদর্শনে পুলিশ সুপার শামসুল আলম সরকার

দেলদুয়ার থানা পরিদর্শনে পুলিশ সুপার শামসুল আলম সরকার

জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩১ অপরাহ্ণ
ভূঞাপুরে রাতভর মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ

ভূঞাপুরে রাতভর মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ

জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫১ অপরাহ্ণ
গোপালপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

গোপালপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৯ অপরাহ্ণ
২৮ জুন থেকে খুলে যাচ্ছে ভারতের ভ্রমণ ভিসা

২৮ জুন থেকে খুলে যাচ্ছে ভারতের ভ্রমণ ভিসা

জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৯ অপরাহ্ণ
মধুখালীতে অগ্নিকাণ্ডে সাবেক কাউন্সিলরের ডেকোরেটর ব্যবসা পুড়ে ছাই

মধুখালীতে অগ্নিকাণ্ডে সাবেক কাউন্সিলরের ডেকোরেটর ব্যবসা পুড়ে ছাই

জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫০ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In