টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা
টাঙ্গাইল জেলায় পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে শনিবার (২৭ ডিসেম্বর) সকাল পর্যন্ত জেলার ১২টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শনিবার দুপুরে জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলেন: আবু সাইদ, মোঃ সুজন মাহমুদ, মোঃ আজিজুল হক, মোঃ মিলন ভুইয়া, মোঃ তারা মিয়া এবং মোঃ সেলিম।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামিরা নাগরপুর, মির্জাপুর, টাঙ্গাইল সদর, দেলদুয়ার, ঘাটাইল, সখীপুর, ধনবাড়ী, কালিহাতী, ভূঞাপুর, মধুপুর, বাসাইল ও গোপালপুর থানার বিভিন্ন মামলার এজাহারনামীয় ও সন্দেহভাজন। মামলাগুলোতে সংঘবদ্ধ সহিংসতা, হামলা, মারধর, গুরুতর আহত, হত্যাচেষ্টা, ভয়ভীতি, চাঁদাবাজি ও বিস্ফোরক দ্রব্য সংক্রান্ত অপরাধের তথ্য উল্লেখ রয়েছে।
পুলিশের এই অভিযান এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে।











