মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

টাঙ্গাইল শহরের মরণ ফাঁদ যুগনির স্লুইস গেট

সেপ্টেম্বর ২৯, ২০২৬ — আশ্বিন ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:০৮ অপরাহ্ণ
in টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সদর, শীর্ষ সংবাদ
A A
টাঙ্গাইল শহরের মরণ ফাঁদ যুগনির স্লুইস গেট

টাঙ্গাইল শহরের মরণ ফাঁদ যুগনির স্লুইস গেট

প্রতিবেদন:
বিশেষ প্রতিবেদন :

১৯৮৮ সালের প্রলয়ঙ্করী বন্যায় বিপর্যস্ত হয় পুরো দেশ। পরের বছর ১৯৮৯ সালে বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশের জন্য প্রণীত হয় ফ্লাড অ্যাকশন প্ল্যান ফ্যাপ-২০। এই পরিকল্পনার অন্যতম উপাদান ছিল কম্পার্টমেন্টালাইজেশন পাইলট প্রজেক্ট (সিপিপি) টাঙ্গাইল।

এর মূল লক্ষ্য ছিল টাঙ্গাইল জেলার যমুনা নদীর প্লাবনভূমিতে ছোট-বড় ‘কম্পার্টমেন্ট’ বা বন্যানিয়ন্ত্রণ বেষ্টনী তৈরি করে স্থানীয় পানি ব্যবস্থাপনা, কৃষি ও মৎস্য চাষের উন্নয়ন এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে বন্যা নিয়ন্ত্রণ করা।

আরও পড়ুন

মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হবে: প্রতিমন্ত্রী টুকু

মির্জাপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে সেই প্রকল্পের অংশ হিসেবেই টাঙ্গাইল শহর রক্ষা বাঁধের সাথে নির্মাণ করা হয় যুগনির স্লুইস গেট। কিন্তু ৩৬ বছর পর সেই স্লুইস গেটই আজ টাঙ্গাইল শহরের জন্য ‘গলার ফাঁ’স’ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয়ভাবে সিলিমপুর-করটিয়া বাঁধ নামে পরিচিত ২১ কিলোমিটার দীর্ঘ টাঙ্গাইল শহর রক্ষা বাঁধ টাঙ্গাইল পৌরসভা এবং এর আশেপাশের এলাকাকে যমুনা, পুংলী, ধলেশ্বরী ও লৌহজং নদীর ভাঙন এবং বন্যার হাত থেকে রক্ষা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো।

এই বাঁধের ভেতরে বর্ষা ও বন্যার পানি প্রবেশের জন্য একমাত্র ইনলেট হিসেবে নির্মাণ করা হয় সদর উপজেলার বাঘিল ইউনিয়নের কাঠুয়া যুগনিতে লৌহজং নদীর উপর স্লুইস গেটটি।

তত্ত্ব অনুযায়ী, বর্ষায় গেট খুলে দিয়ে পানি প্রবেশ করানো এবং শুষ্ক মৌসুমে বন্ধ করে ভেতরের জমি রক্ষার কথা। কিন্তু বাস্তবে তা হয়নি।

দীর্ঘদিন স্লুইস গেটের ভুল ব্যবস্থাপনা এবং প্রয়োজন অনুযায়ী না খোলার কারণে লৌহজং নদীর স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে গেছে। উৎস মুখে পলি জমে, নাব্যতা হারিয়ে নদীটি এখন মরা খালে পরিণত হয়েছে।

গেট বন্ধ থাকায় মাছের অবাধ চলাচল বাধাগ্রস্ত হয়েছে। ফলে জেলার বিল-ঝিলে মাছের উৎপাদন কমেছে। পাশাপাশি নদীর অববাহিকায় পলি জমে খাল-বিল ভরাট হয়ে জলাশয়গুলো নষ্ট হয়েছে।

এই প্রকল্পের আওতায় একসময়ের প্রমত্তা শ্যামা বাবুর খালকে ১৯৯৬ সালে ড্রেনে রূপান্তর করা হয়। কিন্তু নিষ্কাশনের পথ বন্ধ থাকায় বর্ষায় টাঙ্গাইল শহর ও আশেপাশের এলাকায় জলাবদ্ধতা এখন নিত্যনৈমিত্তিক ঘটনা। বৃষ্টির পানি বের হতে না পেরে ঘর-বাড়ি, রাস্তা-ঘাট তলিয়ে যায়।

গেটের কারণে অভ্যন্তরীণ এলাকায় পানি জমে থাকায় রবি ফসলের আবাদ ব্যাহত হয়। আবার পানি নিষ্কাশন না হওয়ায় ডেঙ্গুসহ পানিবাহিত রোগের প্রকোপ বাড়ছে।

পানি বিশেষজ্ঞ ও পরিবেশবিদ ড. মোবাশ্বেরা বলেন, “একটি মাত্র গেট দিয়ে ২১ কিলোমিটার বাঁধের ভেতরের পানি ব্যবস্থাপনা সম্ভব নয়। এতে নদীর সাথে মানুষের সম্পর্ক ছিন্ন হয়েছে। ফ্যাপ-২০ এর ধারণা তখনকার বাস্তবতায় ভালো ছিল। কিন্তু জলবায়ু পরিবর্তন, নদীর গতিপথ পরিবর্তন এবং নগরায়ণের কারণে সেই মডেল এখন অকার্যকর।”

তিনি প্রস্তাব করেন ,স্লুইস গেটের আধুনিকায়ন ও বড় আকারের স্বয়ংক্রিয় গেট বসিয়ে জোয়ার ও বৃষ্টির সাথে সমন্বয় করে পরিচালনা করা। বাঁধের বিভিন্ন পয়েন্টে আরও ২-৩টি স্লুইস বা কালভার্ট নির্মাণ করা। লৌহজং নদী ও শ্যামা বাবুর খাল খনন করে নাব্যতা ফিরিয়ে আনা। এবং গেট পরিচালনায় স্থানীয় পানি ব্যবহারকারী সমিতিকে যুক্ত করা।

স্থানীয় কাঠুয়া যুগনির বাসিন্দা রহিম শেখ ও কৃষক রইজ উদ্দিনের অভিযোগ, স্লুইস গেট পরিচালনায় স্বচ্ছতা নেই। কখন খোলা হবে, কখন বন্ধ হবে তার কোনো নীতিমালা নেই। অনেক সময় রাজনৈতিক বিবেচনায় বা ব্যক্তি স্বার্থে গেট খোলা-বন্ধ করা হয়। ফলে উপকৃত হওয়ার বদলে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার সাধারণ মানুষ।

টাঙ্গাইল জেলা সচেতন নাগরিক ফোরামের সভাপতি অকিবুর রহমান ইকবাল বলেন, “৩৬ বছর আগের প্রকল্পটি বর্তমানে অকার্যকর। ভারত-বাংলাদেশের ৫৫টি অভিন্ন নদীতে বাঁধ দেওয়ার কারণে সব নদীতে পানি প্রবাহ কমে গেছে। ফলে যুগনি স্লুইস গেট এখন আর প্রয়োজনীয় কোন বিষয় নয়। গেটটি যদি একান্তই রাখতে হয়, তাহলে এর আধুনিকায়ন করা জরুরি।

টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু বলেন, “নদী, মানুষ ও শহর—তিনটিকেই বাঁচাতে হলে যুগনির স্লুইস গেটের বিষয়ে নতুন করে, বৈজ্ঞানিক ও পরিবেশবান্ধব সিদ্ধান্ত নেওয়ার এখনই উপযুক্ত সময়। নইলে এই রক্ষা বাঁধই একদিন টাঙ্গাইল শহরের জন্য সবচেয়ে বড় বোঝা হয়ে দাঁড়াবে।

এই বিষয়ে জানতে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাইন উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

টাঙ্গাইল শহর রক্ষা বাঁধ নিঃসন্দেহে শহরকে নদী ভাঙন ও বন্যা থেকে বাঁচিয়েছে। কিন্তু বাঁধের ভেতরের পরিবেশ, কৃষি ও নদীকে বাঁচাতে পারেনি। যুগনির স্লুইসগেট এখন প্রমাণ করছে, একপাক্ষিক বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা দীর্ঘমেয়াদে টেকসই নয়।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: কৃষিজলাবদ্ধতাটাঙ্গাইলটাঙ্গাইল শহর রক্ষা বাঁধটাঙ্গাইলের নদীনদীর নাব্যতাপানি উন্নযন বোর্ডফ্যাপ-২০মৎস্যযুগনি স্লুইস গেটলৌহজং নদীসিলিমপুর-করটিয়া বাঁধ

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হবে: প্রতিমন্ত্রী টুকু

মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হবে: প্রতিমন্ত্রী টুকু

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৯, ২০২৬ — আশ্বিন ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০১ অপরাহ্ণ
0

মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন আরও বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। তিনি বলেন, বিশ্বে মাছ উৎপাদনে বাংলাদেশ অনেক...

মির্জাপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

মির্জাপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৯, ২০২৬ — আশ্বিন ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫০ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলায় শফিকুল ইসলাম নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার আজগানা ইউনিয়নের আজগানা বাজার...

হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ছানোয়ার ফের গ্রেপ্তার

হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ছানোয়ার ফের গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৯, ২০২৬ — আশ্বিন ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৪ পূর্বাহ্ণ
0

জুলাই আন্দোলনের সময় সোহেলী তামান্নাকে হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর ভাটারা থানায় করা মামলায় টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেনকে ফের গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর)...

‎মাভাবিপ্রবির শিক্ষার্থী জুলাই যোদ্ধা হৃদয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটিতে

‎মাভাবিপ্রবির শিক্ষার্থী জুলাই যোদ্ধা হৃদয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটিতে

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৯, ২০২৬ — আশ্বিন ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৩৯ পূর্বাহ্ণ
0

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশরাফুল আলম হৃদয় জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের পূর্ণাঙ্গ কমিটিতে উপপ্রেস ও মিডিয়া...

টাঙ্গাইলে কান্দাপাড়া যৌনপল্লীতে মাদকবিরোধী অভিযান, আটক ১১

টাঙ্গাইলে কান্দাপাড়া যৌনপল্লীতে মাদকবিরোধী অভিযান, আটক ১১

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৯, ২০২৬ — আশ্বিন ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৩২ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের কান্দাপাড়া নিষিদ্ধ যৌনপল্লিতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে সদর থানা পুলিশ। এ সময় মাদক সেবনের অভিযোগে ১১ জনকে আটক করা হয়েছে। সোমবার রাতে টাঙ্গাইল পৌর শহরের কান্দাপাড়া এলাকায় এ...

Next Post
সাজেকে দুই আঞ্চলিক সংগঠনের গোলাগুলিতে গুলিবিদ্ধ তৃতীয় শ্রেণির শিক্ষার্থী

সাজেকে দুই আঞ্চলিক সংগঠনের গোলাগুলিতে গুলিবিদ্ধ তৃতীয় শ্রেণির শিক্ষার্থী

সর্বেশষ

১ অক্টোবর উন্মোচন হবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

১ অক্টোবর উন্মোচন হবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

সেপ্টেম্বর ২৯, ২০২৬ — আশ্বিন ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫৪ অপরাহ্ণ
সাজেকে দুই আঞ্চলিক সংগঠনের গোলাগুলিতে গুলিবিদ্ধ তৃতীয় শ্রেণির শিক্ষার্থী

সাজেকে দুই আঞ্চলিক সংগঠনের গোলাগুলিতে গুলিবিদ্ধ তৃতীয় শ্রেণির শিক্ষার্থী

সেপ্টেম্বর ২৯, ২০২৬ — আশ্বিন ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩৪ অপরাহ্ণ
টাঙ্গাইল শহরের মরণ ফাঁদ যুগনির স্লুইস গেট

টাঙ্গাইল শহরের মরণ ফাঁদ যুগনির স্লুইস গেট

সেপ্টেম্বর ২৯, ২০২৬ — আশ্বিন ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:০৮ অপরাহ্ণ
পালিয়ে যাওয়া আসামি পিচ্চি রাজাকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ

পালিয়ে যাওয়া আসামি পিচ্চি রাজাকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ

সেপ্টেম্বর ২৯, ২০২৬ — আশ্বিন ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪৯ অপরাহ্ণ
মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হবে: প্রতিমন্ত্রী টুকু

মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হবে: প্রতিমন্ত্রী টুকু

সেপ্টেম্বর ২৯, ২০২৬ — আশ্বিন ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০১ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In