বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

গ্যাস সরবরাহ বাড়াতে মহেশখালীতে নতুন এলএনজি টার্মিনাল

নভেম্বর ১২, ২০২৬ — কার্তিক ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:২৪ অপরাহ্ণ
in টাঙ্গাইল জেলা
A A
গ্যাস সরবরাহ বাড়াতে মহেশখালীতে নতুন এলএনজি টার্মিনাল

গ্যাস সরবরাহ বাড়াতে মহেশখালীতে নতুন এলএনজি টার্মিনাল

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

দেশের গ্যাস সরবরাহ বাড়াতে ২০২৭ সালে ওমান ও মালয়েশিয়া থেকে পাঁচ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি কক্সবাজারের মহেশখালীতে নতুন একটি ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন এ টার্মিনাল নির্মাণে ১৫ বছর মেয়াদে ব্যয় হবে প্রায় ১২ হাজার ৩২৪ কোটি টাকা এবং ২০ বছর মেয়াদে ব্যয় দাঁড়াবে প্রায় ১৩ হাজার ১৬১ কোটি টাকা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এসব প্রস্তাব অনুমোদনের সুপারিশ করা হয়।

আরও পড়ুন

মাভাবিপ্রবিতে ‘জয় বাংলা’ স্লোগান, ৩ বহিরাগত আটক

কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালে ওমানের প্রতিষ্ঠান ওকিউ ট্রেডিং লিমিটেডের (ওকিউটি) কাছ থেকে তিন কার্গো এবং মালয়েশিয়ার পেন্টিটিউড এনার্জি এসডিএন বিএইচডির কাছ থেকে দুই কার্গো এলএনজি আমদানি করা হবে। বিদ্যমান চুক্তির পাশাপাশি নতুন সরবরাহকারীর কাছ থেকেও গ্যাস কেনার মাধ্যমে আগামী বছরের এলএনজি সরবরাহ নিশ্চিত করতে চায় সরকার।

ওমানের ওকিউ ট্রেডিংয়ের কাছ থেকে তিন কার্গো এলএনজি আমদানি করা হবে দেশটির সঙ্গে বাংলাদেশের বিদ্যমান দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি চুক্তির আওতায়। এ জন্য তিনটি পৃথক সাইড লেটার চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদনের সুপারিশ করেছে কমিটি। সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে এসব এলএনজি আমদানি করা হবে।

অন্যদিকে মালয়েশিয়ার পেন্টিটিউড এনার্জির কাছ থেকে দুই কার্গো এলএনজি কেনার প্রস্তাবেও সম্মতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। এ ক্ষেত্রে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজির দাম জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) বাজারদরের চেয়ে শূন্য দশমিক ১৮ ডলার কম নির্ধারণ করা হয়েছে। তবে দুই পক্ষের সম্মতির ভিত্তিতে কার্গোর সংখ্যা কমানো বা বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

এলএনজি আমদানির পাশাপাশি সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণের সক্ষমতা বাড়াতেও উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে কক্সবাজারের মহেশখালীর কুতুবজোমে নতুন একটি ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ টার্মিনাল স্থাপনের প্রস্তাব অনুমোদনের সুপারিশ করা হয়েছে।

চীনের প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (সিএনইই) জিটুজি পদ্ধতিতে এ প্রকল্পের প্রস্তাব দিয়েছে। প্রতিষ্ঠানটির প্রস্তাব অনুযায়ী, ১৫ বছর মেয়াদে প্রকল্পের ব্যয় হবে প্রায় ১২ হাজার ৩২৪ কোটি টাকা। আর ২০ বছর মেয়াদে ব্যয় দাঁড়াবে প্রায় ১৩ হাজার ১৬১ কোটি টাকা।

এফএসআরইউ বা ভাসমান এলএনজি টার্মিনালের মাধ্যমে জাহাজে আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সংরক্ষণ করা হয়। পরে বিশেষ প্রক্রিয়ায় সেটিকে পুনরায় গ্যাসে রূপান্তর করে পাইপলাইনের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। ফলে দেশের গ্যাস সরবরাহব্যবস্থায় আমদানির পাশাপাশি সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণের সক্ষমতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ওমান ও মালয়েশিয়া থেকে এলএনজি আমদানি এবং মহেশখালীতে নতুন টার্মিনাল স্থাপনের উদ্যোগ দেশের গ্যাস সরবরাহব্যবস্থার সক্ষমতা বাড়ানোর পরিকল্পনার অংশ। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে আমদানি করা এলএনজি জাতীয় গ্রিডে সরবরাহের অবকাঠামোগত সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মাভাবিপ্রবিতে ‘জয় বাংলা’ স্লোগান, ৩ বহিরাগত আটক

মাভাবিপ্রবিতে ‘জয় বাংলা’ স্লোগান, ৩ বহিরাগত আটক

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১১, ২০২৬ — কার্তিক ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২৮ অপরাহ্ণ
0

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ‘জয় বাংলা, জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে তিন বহিরাগতকে আটক করে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা। আটকের পর তাঁরা নিজেদের ছাত্রদলের...

কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১০, ২০২৬ — কার্তিক ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:০৩ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডুর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাত দল নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। এঘটনায় এলাকায়...

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে বাসাইলে বিএনপির বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে বাসাইলে বিএনপির বিক্ষোভ মিছিল

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১০, ২০২৬ — কার্তিক ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৩৯ অপরাহ্ণ
0

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ডাকা দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট কর্মসূচির প্রতিবাদে টাঙ্গাইলের বাসাইলে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার...

কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠান নজরদারির তাগিদ প্রতিমন্ত্রী টুকুর

কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠান নজরদারির তাগিদ প্রতিমন্ত্রী টুকুর

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১০, ২০২৬ — কার্তিক ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫২ অপরাহ্ণ
0

কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত সুলতান সালাউদ্দিন টুকু,...

মাভাবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

মাভাবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১০, ২০২৬ — কার্তিক ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০৩ অপরাহ্ণ
0

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে...

Next Post
৩ কম্পানি থেকে এলএনজি কেনার প্রস্তাবে মন্ত্রিসভা কমিটির সুপারিশ

৩ কম্পানি থেকে এলএনজি কেনার প্রস্তাবে মন্ত্রিসভা কমিটির সুপারিশ

সর্বেশষ

৩ কম্পানি থেকে এলএনজি কেনার প্রস্তাবে মন্ত্রিসভা কমিটির সুপারিশ

৩ কম্পানি থেকে এলএনজি কেনার প্রস্তাবে মন্ত্রিসভা কমিটির সুপারিশ

নভেম্বর ১২, ২০২৬ — কার্তিক ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৪৭ অপরাহ্ণ
গ্যাস সরবরাহ বাড়াতে মহেশখালীতে নতুন এলএনজি টার্মিনাল

গ্যাস সরবরাহ বাড়াতে মহেশখালীতে নতুন এলএনজি টার্মিনাল

নভেম্বর ১২, ২০২৬ — কার্তিক ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:২৪ অপরাহ্ণ
ডেইরি খাতে উৎপাদন বাড়াতে হবে : মৎস্য প্রতিমন্ত্রী

ডেইরি খাতে উৎপাদন বাড়াতে হবে : মৎস্য প্রতিমন্ত্রী

নভেম্বর ১২, ২০২৬ — কার্তিক ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:১৭ অপরাহ্ণ
শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ দেবে বোয়েসেল

শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ দেবে বোয়েসেল

নভেম্বর ১২, ২০২৬ — কার্তিক ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩১ অপরাহ্ণ
মোবাইল কোর্টের কার্যকারিতা বাড়াতে নতুন পরিপত্র জারি

মোবাইল কোর্টের কার্যকারিতা বাড়াতে নতুন পরিপত্র জারি

নভেম্বর ১২, ২০২৬ — কার্তিক ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১২ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In