দেলদুয়ার সংবাদ দাতা
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় শ্রাবন্তী (১৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলার পাথরাইল ইউনিয়নের কুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত জাফর ইকবালের ছেলে হাফিজুর রহমানের স্ত্রী।
খবর পেয়ে বিকেল ৫টার দিকে দেলদুয়ার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন জানান, নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ পাওয়া যায়। পরে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল-এর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।











