বুধবার, জুলাই ২৯, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

দেশজুড়ে অপরাধ দমনে অভিযান জোরদার

জুলাই ২৮, ২০২৬ — শ্রাবণ ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৪ পূর্বাহ্ণ
in জাতীয়
A A
দেশজুড়ে অপরাধ দমনে অভিযান জোরদার

দেশজুড়ে অপরাধ দমনে অভিযান জোরদার

সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় দেশব্যাপী অপরাধ দমন, মাদক ও অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা জোরদারে সমন্বিত অভিযান আরও জোরালো করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রযুক্তিনির্ভর নজরদারি, কঠোর আইন প্রয়োগ এবং বিভিন্ন সংস্থার সমন্বিত কার্যক্রমের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ চলছে।

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম বলেন, অপরাধ ও মাদক পাচার প্রতিরোধে নিয়মিত টহল, বিশেষ অভিযান এবং তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা অব্যাহত রয়েছে। সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে সারা দেশে অপরাধীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা হচ্ছে।

আরও পড়ুন

জুলাই কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের একক অর্জন নয় : সেতুমন্ত্রী

গুজবে কান নয়, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন — ফকির মাহবুব আনাম

৭৩ দিনে গ্রেপ্তার ১ লাখ ১৬ হাজারের বেশি পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ মে থেকে ১২ জুলাই পর্যন্ত নিয়মিত ও বিশেষ অভিযানে ১ লাখ ১৬ হাজার ৭২৫ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছেন ৩২ হাজার ৯০৮ জন এবং বিভিন্ন মামলায় ও নিয়মিত অভিযানে আটক হয়েছেন ৮৩ হাজার ৮১৭ জন।

উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক অভিযানে উদ্ধার করা হয়েছে ২৪৩টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ৩১৩ রাউন্ড গুলি, ৮৮টি ম্যাগাজিন, ৪৩টি দেশীয় বিস্ফোরক, ২ কেজি গানপাউডার, ৫০৩টি দেশীয় অস্ত্র এবং ১০ হাজারের বেশি দেশীয় ‘চকোলেট বোমা’।

উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে পিস্তল, বন্দুক, রিভলভার, শটগান, রাইফেল, সাবমেশিনগান (এসএমজি), পাইপগান ও এয়ারগান।

মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য একই সময়ে পরিচালিত মাদকবিরোধী অভিযানে প্রায় ৭৬ লাখ ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট, ৮ হাজার ২৮৪ প্যাকেট হেরোইন, ৩ হাজার ১৮৬ বোতল ফেনসিডিল, ৬ হাজার ৮৩৫ বোতল বিদেশি মদ, ৩৫৪ বোতল দেশীয় মদ এবং ৫ হাজার ৩৩৬ প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়েছে।

এ সময় মাদক-সংক্রান্ত ১৪ হাজার ১৫৭টি মামলা দায়ের করা হয়েছে এবং ২০ হাজার ৪৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মহাসড়কে এআইভিত্তিক নজরদারি প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ের অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়ককে সিসিটিভি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত ক্যামেরার আওতায় আনা হয়েছে।

হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ফারুক আহমেদ জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরো অংশ এখন সিসিটিভি নজরদারিতে রয়েছে এবং ১৬টি গুরুত্বপূর্ণ স্থানে এআইভিত্তিক ক্যামেরা স্থাপন করা হয়েছে। এই প্রযুক্তি ডাকাতি, মাদক পাচার, অপরাধ প্রতিরোধ এবং যান চলাচল ব্যবস্থাপনায় কার্যকর ভূমিকা রাখবে।

সরকারের অবস্থান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় সরকার কঠোর ও আইনসম্মত পদক্ষেপ নিচ্ছে। তিনি জানান, গত ১ মে থেকে পুলিশ, র‌্যাব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয়ে মাদক, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে দেশব্যাপী যৌথ অভিযান চলছে।

পেশাদার পুলিশিংয়ে গুরুত্ব পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির পুলিশ সদস্যদের অপরাধ দমনে কঠোর থাকার পাশাপাশি জনগণের সঙ্গে মানবিক ও পেশাদার আচরণ বজায় রাখার নির্দেশ দিয়েছেন।

অন্যদিকে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ কর্মকর্তাদের নিরপেক্ষতা, জবাবদিহি ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেছেন, অপরাধীর কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় নেই। আইন প্রয়োগে কোনো ধরনের পক্ষপাতিত্ব গ্রহণযোগ্য নয়।

তিনি আরও জানান, রাজধানীতে প্রতিদিন গড়ে প্রায় ৪০০ জন অপরাধ-সংশ্লিষ্ট সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হচ্ছে এবং অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অপরাধ দমনঅবৈধ অস্ত্র উদ্ধারআইন শৃঙ্খলাএআই ক্যামেরাজিরো টলারেন্স নীতিডিএমপিপুলিশ সদর দপ্তরবাংলাদেশ পুলিশমাদকবিরোধী অভিযানর‍্যাবস্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

জুলাই কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের একক অর্জন নয় : সেতুমন্ত্রী

জুলাই কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের একক অর্জন নয় : সেতুমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৯, ২০২৬ — শ্রাবণ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৮ অপরাহ্ণ
0

সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি, রাজনৈতিক দল বা গোষ্ঠীর একক অর্জন নয়; এটি সমগ্র জাতির সম্মিলিত অর্জন। তিনি বলেন,...

গুজবে কান নয়, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন — ফকির মাহবুব আনাম

গুজবে কান নয়, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন — ফকির মাহবুব আনাম

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৯, ২০২৬ — শ্রাবণ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৭ অপরাহ্ণ
0

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, “ডাক বিভাগকে আরও জনপ্রিয় করার উদ্যোগ চলমান রয়েছে। ‘নগদ’ বিক্রি নিয়ে যেসব গুজব বা...

ফ্যামিলি কার্ড কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী নিয়োগ শুরু

ফ্যামিলি কার্ড কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী নিয়োগ শুরু

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৯, ২০২৬ — শ্রাবণ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০২ অপরাহ্ণ
0

সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় দেশব্যাপী প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারের তথ্য সংগ্রহে তথ্য সংগ্রহকারী (এনুমারেটর) নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। এ লক্ষ্যে আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই এবং...

বাংলাদেশের সঙ্গে ভারতীয় রুপিতে বাণিজ্য চায় রাশিয়া

বাংলাদেশের সঙ্গে ভারতীয় রুপিতে বাণিজ্য চায় রাশিয়া

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৯, ২০২৬ — শ্রাবণ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩০ পূর্বাহ্ণ
0

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক আর্থিক লেনদেনে তৈরি হওয়া জটিলতা মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে ভারতীয় রুপিতে দ্বিপাক্ষিক বাণিজ্য নিষ্পত্তির প্রস্তাব দিয়েছে রাশিয়া। একই সঙ্গে দুই দেশের মধ্যে পৃথক পেমেন্ট অবকাঠামো...

বিএনপির সরোয়ার আলমগীরের এমপি পদ বহালই থাকছে

বিএনপির সরোয়ার আলমগীরের এমপি পদ বহালই থাকছে

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৯, ২০২৬ — শ্রাবণ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১৩ পূর্বাহ্ণ
0

চট্টগ্রাম-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের পরবর্তী সংসদ অধিবেশনে অংশগ্রহণে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে আদালত বলেছেন, এ বিষয়ে জামায়াতের...

Next Post
সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর

সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর

সর্বেশষ

শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেপ্তার না হলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেপ্তার না হলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

জুলাই ২৯, ২০২৬ — শ্রাবণ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১২ অপরাহ্ণ
জুলাই কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের একক অর্জন নয় : সেতুমন্ত্রী

জুলাই কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের একক অর্জন নয় : সেতুমন্ত্রী

জুলাই ২৯, ২০২৬ — শ্রাবণ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৮ অপরাহ্ণ
গুজবে কান নয়, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন — ফকির মাহবুব আনাম

গুজবে কান নয়, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন — ফকির মাহবুব আনাম

জুলাই ২৯, ২০২৬ — শ্রাবণ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৭ অপরাহ্ণ
ফ্যামিলি কার্ড কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী নিয়োগ শুরু

ফ্যামিলি কার্ড কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী নিয়োগ শুরু

জুলাই ২৯, ২০২৬ — শ্রাবণ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০২ অপরাহ্ণ
১৯ সেকেন্ডেই গোল হজম, তবু দুর্দান্ত প্রত্যাবর্তনে শেষ ষোলোয় সান্তোস

১৯ সেকেন্ডেই গোল হজম, তবু দুর্দান্ত প্রত্যাবর্তনে শেষ ষোলোয় সান্তোস

জুলাই ২৯, ২০২৬ — শ্রাবণ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৫৫ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In