সোমবার, জুন ১, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

ধনবাড়ীতে বেপোরোয়া কিশোর গ্যাং, রাজনৈতিক সুবিধায় আধিপত্য!

জানুয়ারি ২৭, ২০২৬ — মাঘ ১৪, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৫:১০ অপরাহ্ণ
in টাঙ্গাইল জেলা, ধনবাড়ী, শীর্ষ সংবাদ
A A
ধনবাড়ীতে বেপোরোয়া কিশোর গ্যাং, রাজনৈতিক সুবিধায় আধিপত্য!

ধনবাড়ীতে বেপোরোয়া কিশোর গ্যাং, রাজনৈতিক সুবিধায় আধিপত্য!

প্রতিবেদন:
ধনবাড়ী
,
সংবাদ দাতা

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় শহর থেকে গ্রাম—সব জায়গাতেই কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। প্রায়ই বিভিন্ন এলাকায় সংঘর্ষ, মারধর, চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। স্থানীয়দের অভিযোগ, আইনের সঠিক ও কার্যকর প্রয়োগ না থাকায় কিশোর গ্যাংয়ের সদস্যরা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে।

পুলিশ কর্মকর্তারা বলছেন, কিশোর গ্যাংয়ের মতো অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সামাজিক আন্দোলন জরুরি। পরিবার, সমাজ ও জনপ্রতিনিধিদের একসঙ্গে এগিয়ে না এলে এই সমস্যা নিয়ন্ত্রণে আনা কঠিন।

আরও পড়ুন

ভূঞাপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে এক যুবক নিহত, আহত ১

নিখোঁজের ৭ দিন পর নদী থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

সম্প্রতি ধনবাড়ী পৌর শহরের পূর্ব চালাষ এলাকায় কিশোর গ্যাংয়ের হামলার শিকার হন ধনবাড়ী আলিম মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র আলভি শাহরিয়ারসহ আরও দুই শিক্ষার্থী আলিফ ও তামজীদ। হামলার পর তাদের ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

জানা গেছে, ঘটনার দিন মাদ্রাসা ছুটির পর উপজেলা পরিষদের পাশের মডেল মসজিদের সামনে আগে থেকে ওঁৎ পেতে থাকা কিশোর গ্যাংয়ের সদস্যরা শিক্ষার্থীদের ঘিরে ধরে। স্টিলের পাইপ, কিল ও ঘুষি দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। আহত আলভি শাহরিয়ার বলেন, হামলাকারীদের বয়স ১৩ থেকে ১৬ বছরের মধ্যে। এই ঘটনায় তিনি ও তার পরিবার জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ ঘটনায় আহত শিক্ষার্থীর মা মোকছেদা পারভীন লিপি গত ১৩ ডিসেম্বর ধনবাড়ী থানায় পৌর শহরের খাসপাড়া এলাকার তিনজন কিশোর গ্যাং সদস্যের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দেন। তার অভিযোগ, অভিযোগ দেওয়ার পরও পুলিশ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

স্থানীয়দের দাবি, শুধু এই ঘটনাই নয়—মাঝে মধ্যেই ধনবাড়ীতে চুরি, ছিনতাই এমনকি শিশু শিক্ষার্থীদের হয়রানির ঘটনাও ঘটছে। রাজনৈতিক প্রভাব ও স্থানীয় আধিপত্য বিস্তারের আড়ালে ১৩ থেকে ১৭ বছর বয়সী কিশোররা বিভিন্ন দলে বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ছে।

অনুসন্ধানে জানা গেছে, ধনবাড়ী পৌর শহরের ঈদগাহ মাঠ, মহিলা কলেজ রোড, খাসপাড়া, মেলার মাঠ, পলাশতলী এলাকা, সরকারি ধনবাড়ী কলেজ মাঠসহ উপজেলার অন্তত এক ডজন স্থানে প্রায়ই কিশোর গ্যাংয়ের সংঘর্ষ হয়। ব্যবসা প্রতিষ্ঠানেও দেশীয় অস্ত্র দেখিয়ে চাঁদা দাবি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

ব্যবসায়ীরা জানান, বারবার হামলার ঘটনা ঘটলেও অনেকেই ভয়ে মামলা করেন না। এতে অভিযুক্তরা ধরা-ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। স্থানীয়দের মতে, গত এক বছরে উপজেলায় অন্তত ৬ থেকে ৭টি বড় ধরনের কিশোর গ্যাং সংঘর্ষের ঘটনা ঘটেছে। কয়েকবার পুলিশ অভিযান চালিয়ে কিছু কিশোরকে আটক করলেও মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ায় তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে।

আইন বিশেষজ্ঞরা বলছেন, আইনের প্রয়োগে গাফিলতি ও তদন্তের দুর্বলতার সুযোগেই কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ছে। কঠোর আইন প্রয়োগ নিশ্চিত করা গেলে দ্রুত এই সমস্যা নিয়ন্ত্রণে আনা সম্ভব।

টাঙ্গাইল জেলা বার সমিতির সিনিয়র আইনজীবী আতাউর রহমান খান আজাদ বলেন, কিশোর গ্যাং রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ও কঠোর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে সমাজের সকল স্তরের মানুষ ও অভিভাবকদের সচেতন হতে হবে।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, কিশোর গ্যাংয়ের কোনো অপতৎপরতার অভিযোগ পেলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম বলেন, কিশোর গ্যাং দমনে সামাজিক আন্দোলনের পাশাপাশি পুলিশি তৎপরতা জোরদার করা হচ্ছে এবং অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়া হবে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: কিশোর অপরাধকিশোর গ্যাংকিশোর গ্যাং দৌরাত্ম্যটাঙ্গাইল অপরাধটাঙ্গাইল আইনশৃঙ্খলাধনবাড়ী থানাধনবাড়ী সংবাদশিক্ষার্থী হামলা

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

ভূঞাপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে এক যুবক নিহত, আহত ১

ভূঞাপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে এক যুবক নিহত, আহত ১

by নিজস্ব প্রতিবেদক
জুন ১, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫৩ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের ভূঞাপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুরুজ আকন্দ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক আলম আহত হয়েছেন। রোববার (৩১ মে) দুপুরে উপজেলার পশ্চিম...

নিখোঁজের ৭ দিন পর নদী থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

নিখোঁজের ৭ দিন পর নদী থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

by নিজস্ব প্রতিবেদক
মে ৩১, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:০৪ অপরাহ্ণ
0

টাঙ্গাইলে নিখোঁজের সাত দিন পর রবিবার (৩১ মে) অটোরিকশা চালক আরিফ (২০)-এর মরদেহ সিরাজগঞ্জের যমুনা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করা হয়েছে।...

প্রেমের টানে চীনা যুবক মির্জাপুরে

প্রেমের টানে চীনা যুবক মির্জাপুরে

by নিজস্ব প্রতিবেদক
মে ৩১, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৫৮ অপরাহ্ণ
0

প্রেমের টানে সুদূর চীন থেকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ছুটে এসেছেন চীনা নাগরিক ওয়াং ইউলাই (৩২)। উদ্দেশ্য প্রিয়তমা আনিকা আক্তারকে (২০) বিয়ে করে নতুন জীবন শুরু করা। শনিবার উপজেলার...

বাসাইলে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান শুরু

বাসাইলে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান শুরু

by নিজস্ব প্রতিবেদক
মে ৩০, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৭ অপরাহ্ণ
0

ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান শুরু “শনিবারের অঙ্গীকার—বাসাবাড়ি করি পরিষ্কার”এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইল উপজেলা-এ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার...

মির্জাপুর কাঁচা বাজারের কোটি টাকা মূল্যের জমি দখলের অভিযোগ

মির্জাপুর কাঁচা বাজারের কোটি টাকা মূল্যের জমি দখলের অভিযোগ

by নিজস্ব প্রতিবেদক
মে ৩০, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৮ অপরাহ্ণ
0

মির্জাপুর কাঁচা বাজারের কয়েক কোটি টাকা মূল্যের পেরিফেরির জায়গা রাতের আধারে দখল করে ছাপড়াঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে উপজেলা শ্রমিক দল সভাপতি কুব্বত আলী মৃধার বিরুদ্ধে। গত বুধবার...

Next Post
আইসিসি থেকে বড় সুখবর পেলো বাংলাদেশ!

আইসিসি থেকে বড় সুখবর পেলো বাংলাদেশ!

সর্বেশষ

ভূঞাপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে এক যুবক নিহত, আহত ১

ভূঞাপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে এক যুবক নিহত, আহত ১

জুন ১, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫৩ অপরাহ্ণ
ধারাবাহিক মূল্যায়ন বিষয়ে এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা

ধারাবাহিক মূল্যায়ন বিষয়ে এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা

জুন ১, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১৩ অপরাহ্ণ
আজ থেকে ৩ মাসের জন্য সুন্দরবন ভ্রমণ বন্ধ

আজ থেকে ৩ মাসের জন্য সুন্দরবন ভ্রমণ বন্ধ

জুন ১, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫৭ অপরাহ্ণ
‘পুলিশের চাকরি এক ধরনের ব্যবসা’ মন্তব্যে কলমাকান্দা থানার ওসি প্রত্যাহার

‘পুলিশের চাকরি এক ধরনের ব্যবসা’ মন্তব্যে কলমাকান্দা থানার ওসি প্রত্যাহার

জুন ১, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:২৯ অপরাহ্ণ
পঞ্চগড়ে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

পঞ্চগড়ে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

জুন ১, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০৪ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In