নেত্রকোনার দুর্গাপুরে জুয়ার আসর পুড়িয়ে দিল পুলিশ

নেত্রকোনার দুর্গাপুরে একটি জুয়ার আসর পুড়িয়ে দিয়েছে পুলিশ। গত শুক্রবার (১৪ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের সাতাশি গ্রামে এই অভিযান চালানো হয়।

তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি সাতাশি গ্রামে একটি জুয়ার আসর চলছে। পুলিশের একটি দল অভিযান চালায়।

আরও পড়ুন

ধারণা করা হচ্ছে, খবর পেয়ে জুয়াড়িরা পালিয়ে গেছে। জুয়াড়িদের ওঠানো ঘরটি আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। তিনি আরও বলেন, এই উপজেলাকে অপরাধমুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়রা পুলিশের এই অভিযানের প্রশংসা করেছেন এবং জুয়ার মতো সামাজিক অপরাধ বন্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

ঢাকায় আরও বৃষ্টির পূর্বাভাস, হতে পারে ব'জ্র'পা'ত'ও'

ঢাকায় আরও বৃষ্টির পূর্বাভাস, হতে পারে বজ্রপাতও

রাজধানী ঢাকার আকাশে সকাল থেকেই মেঘের আনাগোনা। দুপুরে নগরীর বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টিও হয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ আরও কয়েক ঘণ্টা বৃষ্টি অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও...

নতুন ই-অটোরিকশার অনুমোদনের আগে পুরোনোগুলোর নিবন্ধন চান মালিক-শ্রমিকরা

নতুন ই-অটোরিকশার অনুমোদনের আগে পুরোনোগুলোর নিবন্ধন চান মালিক-শ্রমিকরা

রাজধানীতে নতুন করে ই-অটোরিকশা চালুর অনুমোদন দেওয়ার আগে বর্তমানে চলাচলরত ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইকের নিবন্ধন দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।  সোমবার (৯...