মঙ্গলবার, জুন ৯, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

পাঁচ হাজার অনুপ্রবেশকারী বহিস্কারের নির্দেশ শেখ হাসিনার

নভেম্বর ৮, ২০১৯ — কার্তিক ২৪, ১৪২৬ বঙ্গাব্দ — সময়: ১:২৪ অপরাহ্ণ
in জাতীয়, রাজনীতি
A A

কেন্দ্রীয় নেতাদের হাতে ৫ হাজার অনুপ্রবেশকারীর তালিকা ধরিয়ে দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর অনেকেই আওয়ামী লীগের জেলা-মহানগর, উপজেলা-থানা, ইউনিয়ন কমিটির পদ-পদবিতে আছেন। আবার কেউ দলের কেন্দ্রীয় নেতা, স্থানীয় এমপি-মন্ত্রী ও প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় ‘মোটাতাজা’ হচ্ছেন। এ তালিকা দেখে খোদ দলের সম্পাদকমন্ডলীর সদস্যের চোখ ছানাবড়া। শুরু হয়েছে দলের ভিতরে-বাইরে তোলপাড়। খুব দ্রুতই শুরু হবে এদের বিরুদ্ধে অ্যাকশন। গতকাল সম্পাদকমন্ডলীর সভায় এ তালিকা ধরে ব্যবস্থা নিতে জেলায় জেলায় চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়।

সূত্র জানান, বিভিন্ন দল থেকে হাইব্রিডরা আওয়ামী লীগে ভিড়তে শুরু করে ২০০৯ সালে সরকার গঠনের পরপরই। প্রথম দিকে এ হার খুব কম ছিল। দ্বিতীয় মেয়াদে আওয়ামী লীগ সরকার গঠনের পর অনুপ্রবেশ আশঙ্কাজনকহারে বাড়তে থাকে। ২০১৩, ’১৪ ও ’১৫ সালের আগুন সন্ত্রাস, পেট্রোল বোমায় মানুষ হত্যাসহ আন্দোলনের নামে সহিংসতার সঙ্গে জড়িত বিএনপি-জামায়াতের অনেক নেতা আওয়ামী লীগে যোগ দিয়ে অনেকেই জেলা-উপজেলা, ইউনিয়নের পদ-পদবি পেয়ে যান।

আরও পড়ুন

১ জুলাই থেকে নতুন পে স্কেল বাস্তবায়নের ঘোষণা সরকারের

প্রশাসনে ও নেতৃত্বে নারীদের সুযোগ বাড়ানোর তাগিদ দিলেন মঈন খান

২০১৬ এমনকি ২০১৭ সালেও বিএনপি-জামায়াতের নেতা-কর্মী কেন্দ্রীয় নেতা, এমপি-মন্ত্রীদের হাত ধরে আওয়ামী লীগে যোগ দেন। নানা অঘটনের সঙ্গে জড়িত থাকার পাশাপাশি দলের অভ্যন্তরীণ বিরোধও বাড়িয়ে ফায়দা নিতে থাকেন তারা। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগে যোগ দিয়েই দলের ত্যাগী নেতা-কর্মীদের পেটানো, হামলা-মামলা করে ঘরছাড়া করার ঘটনাও ঘটে। এমন তিক্ত অভিজ্ঞতা থেকে অনুপ্রবেশকারী সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০১৫ সালের ৮ নভেম্বর এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি-জামায়াত থেকে কাউকে দলে নিতে নিষেধও করেন প্রধানমন্ত্রী। এর পরও থেমে থাকেনি বিএনপি-জামায়াতের একশ্রেণির নেতা-কর্মীর আওয়ামী লীগে যোগদান। সে কারণে এবার দলীয় প্রধান নিজ উদ্যোগেই তালিকা তৈরি করেছেন অনুপ্রবেশকারীদের। দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের।

সূত্রমতে, গত ৫ এপ্রিল আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতাদের আওয়ামী লীগে অনুপ্রবেশকারীর তালিকা করার নির্দেশ দেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে প্রধানমন্ত্রী কয়েকটি গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দেন নব্য লীগারদের খুঁজে বের করতে। এর এক মাস পর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ডা. দীপু মনিসহ কয়েকজন নারী নেত্রীকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়।

২০০৯ সালে সরকার গঠনের পর মূলত বিএনপি ও জামায়াত থেকে আওয়ামী লীগে যোগদানকারী, চিহ্নিত স্বাধীনতাবিরোধী, অপরাধী এবং সমাজবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিদের চিহ্নিত করার নির্দেশ দেন তিনি। কয়েক মাস ধরে তথ্য সংগ্রহ করা হয়। দীর্ঘ যাচাই-বাছাই শেষে ৫ হাজার অনুপ্রবেশকারীর তালিকা চূড়ান্ত করা হয়। নব্য লীগার বা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ৫ হাজার জনের তালিকা গত বুধবার দলের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের হাতে দেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ তালিকা ফটোকপি করে বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের হাতে তুলে দিতে নির্দেশ দেন দলীয় সভানেত্রী। গতকাল আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর বৈঠকে প্রথমে তালিকাটি উপস্থাপন করেন দলের দফতর সম্পাদক। সন্ধ্যায় ফটোকপি করে দায়িত্বপ্রাপ্ত কয়েক নেতার হাতে তালিকা তুলে দেন তিনি। অনুপ্রবেশকারীদের যোগদানকারী, আশ্রয়-প্রশ্রয়দাতা হিসেবে অনেক কেন্দ্রীয় নেতা, বর্তমান ও সাবেক বেশ কয়েকজন মন্ত্রী, এমপি, স্থানীয় শীর্ষ নেতার নাম রয়েছে। এ তালিকা দেখে চোখ ছানাবড়া হয়েছে খোদ দায়িত্বপ্রাপ্ত নেতাদের।

সম্পাদকমন্ডলীর বৈঠক শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেছেন, ‘দলের বিভিন্ন পর্যায়ের কমিটিতে বিতর্কিত ও অনুপ্রবেশকারীর একটি তালিকা নেত্রী (শেখ হাসিনা) বিভিন্ন সংস্থাকে দিয়ে তৈরি করিয়েছেন। সে তালিকা তিনি দলের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠিয়েছেন। ব্যবস্থা নিতে আমরা জেলায় জেলায় তালিকা পাঠিয়ে দিচ্ছি। এখন থেকেই যদি কেউ পদ-পদবিতে থাকেন তাদের বের করে দেওয়া হবে। আগামীতে তারা কোনো সম্মেলনে অংশ নিতে পারবেন না।’

সিলেট ও চট্টগ্রাম বিভাগীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘দলীয় সভানেত্রী শেখ হাসিনা আমাদের একটি তালিকা দিয়েছেন। সে তালিকা অনুযায়ী আমরা কাজ শুরু করব। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা দলীয় পদ-পদবিতে থাকতে পারবেন না। আগামীতেও কেউ আওয়ামী লীগ বা সহযোগী সংগঠনের পদে আসতে পারবেন না।’

রাজশাহী ও রংপুর বিভাগের দায়িত্বে থাকা যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘একাধিক গোয়েন্দা সংস্থা ও দলীয় সভানেত্রীর নিজস্ব টিমের মাধ্যমে দলে অনুপ্রবেশকারীর তালিকা তৈরি করা হয়েছে। সে তালিকা আমাদের হাতে। এখন আর কথা নয়, অ্যাকশন শুরু করব।’ কতজনের তালিকা- জানতে চাইলে নানক বলেন, ‘৫ হাজার জনের মতো হবে।’

নাম প্রকাশ না করার শর্তে সম্পাদকমন্ডলীর একাধিক সদস্য জানান, ২০০৮ সালে জাতীয় নির্বাচনের পর অনেক এমপি, কেন্দ্রীয় ও স্থানীয় নেতা নিজস্ব বলয় ভারী করতে বিএনপি ও জামায়াত-শিবির নেতাদের দলে টেনেছেন। আবার অনেকেই নিজেদের ব্যবসা-বাণিজ্য বহাল তবিয়তে রাখতে আদর্শ বদল করেছেন। অনুপ্রবেশকারীদের আশ্রয়-প্রশ্রয়দাতা হিসেবে কারা আছেন তাদের নামও তালিকায় দেওয়া হয়েছে।

রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক বলেন, ‘আমরা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অলরেডি ব্যবস্থা গ্রহণ শুরু করেছি। কয়েকদিন আগে রংপুর জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় একটি ওয়ার্ডের সভাপতির ছাত্রশিবিরের রাজনীতির সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে।’

বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘আসছে ২০-২১ ডিসেম্বর সম্মেলনের আগেই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তাদের দলের পদ-পদবিতে রাখা হবে না। একই সঙ্গে তারা আগামীতে কেন্দ্রীয় সম্মেলনসহ সহযোগী সংগঠন ও স্থানীয় জেলা-উপজেলা কোনো সম্মেলনেই অংশ নিতে পারবেন না।’

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

১ জুলাই থেকে নতুন পে স্কেল বাস্তবায়নের ঘোষণা সরকারের

১ জুলাই থেকে নতুন পে স্কেল বাস্তবায়নের ঘোষণা সরকারের

by নিজস্ব প্রতিবেদক
জুন ৯, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৬ পূর্বাহ্ণ
0

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর। আগামী জুলাই মাসের ১ তারিখ থেকে নতুন পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সরকার। সম্প্রতি মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই...

প্রশাসনে ও নেতৃত্বে নারীদের সুযোগ বাড়ানোর তাগিদ দিলেন মঈন খান

প্রশাসনে ও নেতৃত্বে নারীদের সুযোগ বাড়ানোর তাগিদ দিলেন মঈন খান

by নিজস্ব প্রতিবেদক
জুন ৮, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪৭ পূর্বাহ্ণ
0

দেশের অর্থনৈতিক উন্নয়ন ও উৎপাদনশীল খাতগুলোতে নারীদের অংশগ্রহণ দিন দিন বৃদ্ধি পেলেও তাদের অধিকার ও নেতৃত্বের সুযোগ আরও সম্প্রসারণের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পিএস ও এপিএসদের বেতন বাড়াল সরকার

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পিএস ও এপিএসদের বেতন বাড়াল সরকার

by নিজস্ব প্রতিবেদক
জুন ৮, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪৪ পূর্বাহ্ণ
0

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সমমর্যাদার সহ সহকারী একান্ত সচিব (এপিএস) এবং উপমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের একান্ত সচিবদের (পিএস) বেতন বাড়িয়েছে সরকার। তারা এখন থেকে প্রতি মাসে মূল বেতন হিসেবে ৩২ হাজার...

মস্কোতে আজ বৈঠকে বসছেন বাংলাদেশ ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

মস্কোতে আজ বৈঠকে বসছেন বাংলাদেশ ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
জুন ৮, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২৯ পূর্বাহ্ণ
0

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা আরও বেগবান করতে আজ সোমবার মস্কোতে বৈঠকে বসছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের আমন্ত্রণে এই দ্বিপাক্ষিক বৈঠকে অংশ...

রামিসা হত্যার রায় দ্রুত কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রামিসা হত্যার রায় দ্রুত কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
জুন ৭, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৩১ অপরাহ্ণ
0

রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে সোহেল রানাকে ৫ লাখ এবং তার...

Next Post

মানবতায় অনন্য জেলা প্রশাসক শহীদুল ইসলাম শিক্ষা ব্যয়ভার গ্রহণ করলেন সুচিত্রার

সর্বেশষ

১ জুলাই থেকে নতুন পে স্কেল বাস্তবায়নের ঘোষণা সরকারের

১ জুলাই থেকে নতুন পে স্কেল বাস্তবায়নের ঘোষণা সরকারের

জুন ৯, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৬ পূর্বাহ্ণ
মিরপুরে শিশু রামিসা হত্যা: ডেথ রেফারেন্স নথি যাচ্ছে হাইকোর্টে

মিরপুরে শিশু রামিসা হত্যা: ডেথ রেফারেন্স নথি যাচ্ছে হাইকোর্টে

জুন ৯, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০৮ পূর্বাহ্ণ
বিশ্বকাপে ফাউলের অভিনয় করলেই হলুদ কার্ড!

বিশ্বকাপে ফাউলের অভিনয় করলেই হলুদ কার্ড!

জুন ৯, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫০ পূর্বাহ্ণ
পারমাণবিক বোমায় পাকিস্তান ও ইসরায়েলকে ছাড়িয়ে গেল ভারত

পারমাণবিক বোমায় পাকিস্তান ও ইসরায়েলকে ছাড়িয়ে গেল ভারত

জুন ৯, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৪ পূর্বাহ্ণ
ব্রাজিলের হেক্সা মিশনে স্বস্তি: নেইমারের চোটের সর্বশেষ আপডেট

ব্রাজিলের হেক্সা মিশনে স্বস্তি: নেইমারের চোটের সর্বশেষ আপডেট

জুন ৯, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৩৫ পূর্বাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In