মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

ঢাকার আশপাশে বাড়ছে ভূমিকম্প, বড় ঝুঁকিতে কি রাজধানী?

জুন ২৪, ২০২৬ — আষাঢ় ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৮ অপরাহ্ণ
in জাতীয়
A A
ঢাকার আশপাশে বাড়ছে ভূমিকম্প, বড় ঝুঁকিতে কি রাজধানী?

ঢাকার আশপাশে বাড়ছে ভূমিকম্প, বড় ঝুঁকিতে কি রাজধানী?

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

দেশের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে একাধিক ভূমিকম্প অনুভূত হওয়ায় জনমনে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে রাজধানী ঢাকাসহ আশপাশের জেলাগুলোতে বারবার ভূমিকম্পের উৎপত্তি হওয়ায় বড় ধরনের দুর্যোগের আশঙ্কা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

সর্বশেষ গত ২২ জুন রাত ৮টা ২৮ মিনিটে ঢাকাসহ আশপাশের এলাকায় ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদী ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার কাছাকাছি, যা ঢাকা থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে।

আরও পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় সিদ্ধান্ত মানতে হবে এমপিদের

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করলেন তারেক রহমান

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, ২০২৫ সালের শুরু থেকে ২০২৬ সালের ২২ জুন পর্যন্ত বাংলাদেশ ও এর সীমান্তবর্তী এলাকায় সংঘটিত বেশ কয়েকটি ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকার নিকটবর্তী অঞ্চলগুলোতে। এর মধ্যে গাজীপুরের কালিয়াকৈর, নরসিংদীর মাধবদী, পলাশ, ঘোড়াশাল ও শিবপুর উল্লেখযোগ্য।

গত বছরের ২১ নভেম্বর নরসিংদীর মাধবদী এলাকায় ৫ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে উৎপন্ন হওয়া ওই ভূমিকম্পে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। এতে প্রাণহানি ও শতাধিক মানুষ আহত হওয়ার ঘটনাও ঘটে।

ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের ভৌগোলিক অবস্থানই দেশটিকে ভূমিকম্পপ্রবণ করে তুলেছে। বাংলাদেশ রয়েছে ভারতীয়, ইউরেশীয় এবং বার্মিজ টেকটোনিক প্লেটের সংযোগস্থলের প্রভাবাধীন অঞ্চলে। ফলে ভূগর্ভস্থ প্লেটগুলোর চলাচলের কারণে নিয়মিত কম্পন অনুভূত হয়।

ড. মো. বদরুদ্দোজা মিয়া বলেন, সাম্প্রতিক ভূমিকম্পগুলো টেকটোনিক কার্যকলাপ অথবা কোনো সক্রিয় ফল্ট লাইনের সঙ্গে সম্পর্কিত হতে পারে। অনেক সময় দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা ফল্ট পুনরায় সক্রিয় হয়ে ওঠে কিংবা নতুন ফল্টও তৈরি হতে পারে।

অন্যদিকে মেহেদি আহমেদ আনসারী মনে করেন, সম্প্রতি ঢাকার আশপাশে হওয়া ছোট ও মাঝারি মাত্রার ভূমিকম্পগুলো তাৎক্ষণিকভাবে বড় ধরনের ভবনধস বা ব্যাপক প্রাণহানির ঝুঁকি তৈরি করছে না। তবে এগুলো জনগণকে সচেতন হওয়ার সুযোগ করে দিচ্ছে।

তার মতে, বাংলাদেশের জন্য সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো অতীতে ৭ বা তার বেশি মাত্রার ভূমিকম্প সৃষ্টি করা ফল্টগুলো। বিশেষ করে শ্রীমঙ্গল এবং বগুড়ার শেরপুর অঞ্চল ভবিষ্যতের বড় ভূমিকম্পের সম্ভাব্য কেন্দ্র হিসেবে বিবেচিত।

ইতিহাস অনুযায়ী, ১৯১৮ সালে শ্রীমঙ্গলে ৭ দশমিক ৬ মাত্রার এবং ১৮৮৫ সালে শেরপুর এলাকায় ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছিল। এসব অঞ্চল ঢাকা থেকে প্রায় ১৫০ থেকে ২০০ কিলোমিটার দূরত্বের মধ্যে অবস্থিত।

বিশেষজ্ঞরা বলছেন, বড় ভূমিকম্প কখন হবে তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তবে অতীতের রেকর্ড বিশ্লেষণ করলে ভবিষ্যতে ৭ মাত্রা বা তার বেশি শক্তিশালী ভূমিকম্প হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবীর জানান, ঢাকাকেন্দ্রিক বড় ভূমিকম্পের ইতিহাস না থাকলেও দেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে বড় ভূমিকম্পের নজির রয়েছে। এছাড়া গত কয়েক বছরে এ অঞ্চলে ভূমিকম্পের প্রবণতা কিছুটা বেড়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বিশেষজ্ঞদের মতে, বড় ভূমিকম্পের আশঙ্কা নিয়ে আতঙ্কিত না হয়ে ভবন নির্মাণে বিল্ডিং কোড অনুসরণ, দুর্যোগ প্রস্তুতি বৃদ্ধি এবং জনসচেতনতা বাড়ানোর দিকেই গুরুত্ব দেওয়া উচিত।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ঢাকা ভূমিকম্পদুর্যোগ ব্যবস্থাপনানরসিংদী ভূমিকম্পবাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরবুয়েটভূমিকম্পভূমিকম্প গবেষণাভূমিকম্প ঝুঁকিশ্রীমঙ্গল ফল্ট

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় সিদ্ধান্ত মানতে হবে এমপিদের

রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় সিদ্ধান্ত মানতে হবে এমপিদের

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১১, ২০২৬ — শ্রাবণ ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১০ অপরাহ্ণ
0

রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো সংসদ সদস্য ভোট দিতে পারবেন না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জাতীয় সংসদে প্রস্তুতিমূলক...

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করলেন তারেক রহমান

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করলেন তারেক রহমান

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১১, ২০২৬ — শ্রাবণ ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১৫ অপরাহ্ণ
0

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম অসুস্থ হওয়ায় তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে দোয়া ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১০ আগস্ট) রাতে...

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১১, ২০২৬ — শ্রাবণ ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১৬ পূর্বাহ্ণ
0

রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টায় জাতীয় সংসদ...

১১ বছর পর চাকরিতে ফিরলেন সাবেক ডিএমপি কর্মকর্তা

১১ বছর পর চাকরিতে ফিরলেন সাবেক ডিএমপি কর্মকর্তা

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১০, ২০২৬ — শ্রাবণ ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১১ অপরাহ্ণ
0

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপ-পুলিশ কমিশনার (পূর্ব) মো. ওবায়দুর রহমান খানকে চাকরি থেকে বরখাস্তের আদেশ ১১ বছর পর বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত ৬ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের...

তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১০, ২০২৬ — শ্রাবণ ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৪৭ অপরাহ্ণ
0

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের লক্ষ্যে দেশের তিনটি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ পাইলট প্রকল্পের আওতায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় চীন মৈত্রী...

Next Post
তৃতীয় স্থান অধিকারী দলগুলো নক আউটে যাবে যেভাবে

তৃতীয় স্থান অধিকারী দলগুলো নক আউটে যাবে যেভাবে

সর্বেশষ

বেকার যুবকদের বড় সুখবর দিল বাংলাদেশ ব্যাংক

বেকার যুবকদের বড় সুখবর দিল বাংলাদেশ ব্যাংক

আগস্ট ১১, ২০২৬ — শ্রাবণ ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৫০ অপরাহ্ণ
এই সরকার জনগণের ভোটে গণতান্ত্রিক সরকার: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান

এই সরকার জনগণের ভোটে গণতান্ত্রিক সরকার: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান

আগস্ট ১১, ২০২৬ — শ্রাবণ ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩৩ অপরাহ্ণ
রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় সিদ্ধান্ত মানতে হবে এমপিদের

রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় সিদ্ধান্ত মানতে হবে এমপিদের

আগস্ট ১১, ২০২৬ — শ্রাবণ ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১০ অপরাহ্ণ
শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শুরু হাইকোর্টে

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শুরু হাইকোর্টে

আগস্ট ১১, ২০২৬ — শ্রাবণ ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫১ অপরাহ্ণ
শিবগঞ্জ সীমান্তে ২৮ লাখ টাকার ভারতীয় স্মার্টফোনসহ গ্রেপ্তার ৩

শিবগঞ্জ সীমান্তে ২৮ লাখ টাকার ভারতীয় স্মার্টফোনসহ গ্রেপ্তার ৩

আগস্ট ১১, ২০২৬ — শ্রাবণ ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৮ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In