টাঙ্গাইল সদর সংবাদ দাতা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের টাঙ্গাইল সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শরীফা হক। এতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।
সভায় প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য, আগামী ১৪ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইল সফর করবেন। এ সময় তিনি কৃষকদের মধ্যে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন।











