মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • খেলা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিশ্ব
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • খেলা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিশ্ব
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

প্রধানের ১৬ দফা নির্দেশনায় করোনার বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে সেনাবাহিনী

এপ্রিল ১৩, ২০২০ — চৈত্র ৩০, ১৪২৬ বঙ্গাব্দ — সময়: ২:১৪ পূর্বাহ্ণ
in জাতীয়, স্বাস্থ্য-চিকিৎসা
A A

করোনা যুদ্ধে জয়ী হতে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ১৬ দফা নির্দেশনা প্রদান করেছেন। এই নির্দেশনার আলোকে দেশ জুড়ে ঝাঁপিয়ে পড়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এখন পর্যন্ত দেশের সকল জেলা, উপজেলা এমনকি গ্রাম পর্যায়েও সাধারণ মানুষের প্রয়োজনে কাজ করে যাচ্ছে সেনাবাহিনীর ৭ হাজার ৫০০ জনেরও বেশি সদস্য। বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে লকডাউন কার্যকর এবং ত্রাণ সহায়তা প্রদানেও মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।

করোনা মোকাবেলার এই সম্মুখ যুদ্ধে অংশ নিতে সশস্ত্র বাহিনীর প্রস্তুতি সম্পর্কে জানিয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ স্পষ্ট ভাষায় বলেন, ‘আমরা সৈনিক, আমরা সব সময় যুদ্ধ করতে প্রস্তুত এবং সেই প্রস্তুতি নিয়ে আমরা আছি। সবাইকে সহযোগিতা করবো।’

আরও পড়ুন

রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের অভিযোগ গঠন শুনানি ১৫ এপ্রিল

ইরান-ইসরায়েল যুদ্ধে নিহত প্রবাসী আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে

তিনি সেনা সদস্যদের উদ্দেশ্যে যেই ১৬ দফা নির্দেশনা প্রদান করেন তা তুলে ধরা হলো।

১. আপনারা সবাই অবগত আছেন যে, মাননীয় প্রধানমন্ত্রী করোনা মোকাবেলাকে একটি যুদ্ধ হিসেবে ঘোষণা করেছেন। একজন সৈনিক হিসেবে আমরা অকুণ্ঠচিত্তে এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি। এই যুদ্ধে আমরা জয়ী হবোই- ইনশাআল্লাহ্।

২. জনগণকে যথাযথভাবে সচেতন করাই এখন আমাদের প্রধান কাজ। আমরা সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টাইনে সকলকে ঘরে থাকার জন্য উদ্বুদ্ধ করবো। ধৈর্য, সহনশীলতা ও সৎ সাহসের পরিচয় দিয়ে জনগণের পাশে থেকে আমরা জনগণের আস্থা অর্জন করবো।

৩.আমরা বেসামরিক প্রশাসনের সাথে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করে তাদের সাথে যথাযথ সমন্বয় সাধনপূর্বক বিচক্ষণতার সাথে অর্পিত দায়িত্ব পালন করবো।

৪. আইন শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য সকল বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই গুরু দায়িত্ব পালন করবো এবং সকলের সাথে সদ্ভাব বজায় রাখবো।

৫.আমরা সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এ জাতীয় কোন কাজ, কথা ও আচরণ করবো না। শৃঙ্খলা পরিপন্থী কোন কাজে নিজেকে সম্পৃক্ত করবো না।

৬. আমরা আমাদের ‘চেইন অব কমান্ড’ মেনে চলবো এবং নেতৃত্বের প্রতি সর্বাবস্থায় আস্থাভাজন থাকবো।

৭. আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে বিচক্ষণতার পরিচয় দিবো। আমরা কোন গুজবে কান দিবো না এবং জনগণকে গুজব পরিহার করার জন্য উদ্বুদ্ধ করবো। কোন অপশক্তি যেন করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে গুজব ছড়াতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখবো।

৮. আমরা সর্বাবস্থায় শৃঙ্খলা মেনে চলবো। চলমান পরিস্থিতিতে সর্বাবস্থায় শৃঙ্খলা বহির্ভূত সকল কাজ হতে নিজেকে বাঁচিয়ে রাখবো।

৯. আমরা আমাদের নিজস্ব নিরাপত্তার ব্যাপারে সচেতন ও সর্বদা সজাগ থাকবো। দায়িত্বরত অবস্থায় সর্বদা মাস্ক, গ্লাভস পড়া থাকবো। অযথা কোন ব্যক্তির সংস্পর্শে যাবো না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) কর্তৃত্ব প্রদত্ত সকল স্বাস্থ্যবিধি ঠিক মতো মেনে চলব।

১০. আমরা নিজেরা আতঙ্কিত হবো না। দায়িত্ব পালনকালীন আমাদের কেউ করোনা আক্রান্ত হলে তার জন্য সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করবো।

১১. চলমান করোনা যুদ্ধে সিএমএইচ-সহ মেডিক্যাল কোরের সকল সদস্যগণ প্রথম সারির যোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আপনাদের এই সেবা এবং ত্যাগ, দেশ ও সেনাবাহিনী শ্রদ্ধাভরে স্মরণে রাখবে। আমরা সবসময় আপনাদের পাশে আছি।

১২. আমরা দায়িত্ব পালনকালীন সময়ে মানবতা ও সহানুভূতি বজায় রাখবো। প্রয়োজনে কঠোর হবো। কিন্তু তা অশালীন, দৃষ্টিকটু বা মানবতা বিরোধী হলে চলবে না।

১৩. আমরা আমাদের দায়িত্ব কোন অবহেলা বা শিথিলতা প্রদর্শন করবো না। আমাদের নিষ্ঠা ও আন্তরিকতার মনোভাব দেখিয়া জনগণকে সচেতন করে অর্পিত দায়িত্ব পালনে সর্বোচ্চ সচেষ্ট থাকবো।

১৪. আমরা নিজ নিজ ধর্ম পালন করবো। তবে ধর্মীয় উপাসনালয়ে না যেয়ে। রুমের মধ্যে একাকী পালন করবো।

১৫. আমরা নিজেদের মধ্যেও সর্বদা সামাজিক দূরত্ব বজায় রাখবো যাতে করে আমরা সুস্থ থেকে আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি।

১৬. সর্বোপরি আমরা আমাদের পরিবার পরিজনদের যথাযথ খোঁজ খবর রাখবো। তাদেরকে সাবধান থাকতে বলার পাশাপাশি যে কোন সমস্যা যথাযথ কর্তৃপক্ষকে অবগত করার মাধ্যমে তা সমাধানের চেষ্টা করবো। সূত্র – আমাদের সময় ডটকম

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের অভিযোগ গঠন শুনানি ১৫ এপ্রিল

রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের অভিযোগ গঠন শুনানি ১৫ এপ্রিল

by নিজস্ব প্রতিবেদক
মার্চ ৯, ২০২৬ — ফাল্গুন ২৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:১২ অপরাহ্ণ
0

রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১৫ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। সোমবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মঈন...

ইরান-ইসরায়েল যুদ্ধে নিহত প্রবাসী আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে

ইরান-ইসরায়েল যুদ্ধে নিহত প্রবাসী আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে

by নিজস্ব প্রতিবেদক
মার্চ ৯, ২০২৬ — ফাল্গুন ২৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১:৪৪ অপরাহ্ণ
0

ইরান-ইসরায়েল সংঘাতের সময় দুবাইয়ে নিহত প্রবাসী বাংলাদেশি আহমেদ আলী সোমবার (৯ মার্চ) দেশে ফিরে এসেছেন। এমিরেটস এয়ারলাইন্সের ইকে–৫৮২ ফ্লাইটে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে মরদেহ...

এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বৃদ্ধি করার প্রস্তাব

এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বৃদ্ধি করার প্রস্তাব

by নিজস্ব প্রতিবেদক
মার্চ ৯, ২০২৬ — ফাল্গুন ২৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১:০৬ অপরাহ্ণ
0

রাষ্ট্রীয় কোম্পানি বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেড ১২.৫ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়িয়ে ১,২৩৫ টাকা করার প্রস্তাব দিয়েছে। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভুঁইয়া জানিয়েছেন, বেসরকারি...

হাদি হত্যায় গ্রেপ্তার দুইজনকে ফেরাতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে

হাদি হত্যায় গ্রেপ্তার দুইজনকে ফেরাতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে

by নিজস্ব প্রতিবেদক
মার্চ ৯, ২০২৬ — ফাল্গুন ২৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১২:১৭ অপরাহ্ণ
0

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যায় জড়িত গ্রেপ্তার দুইজনকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে। এ তথ্য জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)...

মব সন্ত্রাস বাড়ছে, নিরপরাধ মানুষও ঝুঁকিতে

মব সন্ত্রাস বাড়ছে, নিরপরাধ মানুষও ঝুঁকিতে

by নিজস্ব প্রতিবেদক
মার্চ ৯, ২০২৬ — ফাল্গুন ২৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১১:০৮ পূর্বাহ্ণ
0

‘আমার পোলাতো চোর আছিল না, রাস্তা থাইক্যা ধইরা ওরা পোলাডারে পিডাইয়া মারছে। আমি এর বিচার চাই।’ এভাবেই বলছিলেন সন্তান হারিয়ে অসহায় নারী দিলরুবা আক্তার। তিনি গত ৩১ অক্টোবর...

Next Post

টাঙ্গাইলে মারা যাওয়া ৭ জনের কেউই করোনা আক্রান্ত ছিল না

সর্বেশষ

আজও জ্বালানি তেলের সংকট, পাম্পে দীর্ঘ সারি

আজও জ্বালানি তেলের সংকট, পাম্পে দীর্ঘ সারি

মার্চ ১০, ২০২৬ — ফাল্গুন ২৬, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১০:০৪ পূর্বাহ্ণ
কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি লুৎফর রহমান মতিন

কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি লুৎফর রহমান মতিন

মার্চ ১০, ২০২৬ — ফাল্গুন ২৬, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৯:৫১ পূর্বাহ্ণ
সখীপুরে পুকুর থেকে উদ্ধার প্রাচীন মনসা দেবীর পাথরের মূর্তি

সখীপুরে পুকুর থেকে উদ্ধার প্রাচীন মনসা দেবীর পাথরের মূর্তি

মার্চ ১০, ২০২৬ — ফাল্গুন ২৬, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৯:৪৫ পূর্বাহ্ণ
টাঙ্গাইলে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১২টি দোকান

টাঙ্গাইলে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১২টি দোকান

মার্চ ১০, ২০২৬ — ফাল্গুন ২৬, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৯:৩৭ পূর্বাহ্ণ
নাগরপুরে এতিম শিশুদের সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল

নাগরপুরে এতিম শিশুদের সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল

মার্চ ১০, ২০২৬ — ফাল্গুন ২৬, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৯:৩১ পূর্বাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর
    • সারাদেশ
    • খেলা
    • অন্যান্য
      • জীবনযাপন
      • দূর্ঘটনা
      • বাণিজ্য
      • বিশ্ব

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    Are you sure want to unlock this post?
    Unlock left : 0
    Are you sure want to cancel subscription?