বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home বিশেষ সংবাদ

বহিষ্কৃত বিদ্রোহী এমপি প্রার্থীদের দলে ফেরাচ্ছে বিএনপি

নভেম্বর ১৯, ২০২৬ — অগ্রহায়ণ ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৮:৪২ অপরাহ্ণ
in বিশেষ সংবাদ, রাজনীতি
A A
বহিষ্কৃত বিদ্রোহী এমপি প্রার্থীদের দলে ফেরাচ্ছে বিএনপি

বহিষ্কৃত বিদ্রোহী এমপি প্রার্থীদের দলে ফেরাচ্ছে বিএনপি

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক

জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়া এবং তাদের সমর্থন করায় বহিষ্কৃত নেতাদের আবারও দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। বহিষ্কারাদেশ প্রত্যাহারের মাধ্যমে পাঁচ শতাধিক নেতাকে সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পরিকল্পনা করছে দলটি। এর মধ্যে ধানের শীষের বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়া অন্তত ৭০ জন বিদ্রোহী প্রার্থীও রয়েছেন।

ইতোমধ্যে কয়েকজন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বাকিদের বিষয়ে পর্যায়ক্রমে সিদ্ধান্ত নেওয়া হবে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূলের বিরোধ মেটানো, দলীয় ঐক্য প্রতিষ্ঠা এবং সাংগঠনিক শক্তি বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা।

আরও পড়ুন

মাভাবিপ্রবিতে বঙ্গবন্ধুর ম্যুরালে মওলানা ভাসানীর প্রতিকৃতি স্থাপন

ভাসানীর আদর্শ ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখব: প্রতিমন্ত্রী টুকু

বিএনপি সূত্রে জানা গেছে, বহিষ্কৃত নেতাদের মধ্যে গুরুত্বপূর্ণ ৭০ জন বিদ্রোহী প্রার্থীকে দলে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই এ বিষয়ে কেন্দ্র থেকে তাদের চিঠি দেওয়া হবে। একই সঙ্গে নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের সমর্থন করা কিংবা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ভূমিকা রাখা তৃণমূলের আরও পাঁচ শতাধিক নেতার বহিষ্কারাদেশ পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে।

কেন দল থেকে বহিস্কার করা হয়?

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে সরকার গঠন করে বিএনপি। তবে দলীয় মনোনয়ন না পেয়ে কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের অন্তত ৭০ জন নেতা ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। নিজ নিজ এলাকায় তারা বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে পরিচিতি পান। দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়ায় তাদের বহিষ্কার করা হয়। অন্যদিকে বিদ্রোহী প্রার্থীদের সমর্থন করায় সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে তৃণমূলের আরও পাঁচ শতাধিক নেতাকে বহিষ্কার করে দলটি।

দলে ফেরার প্রক্রিয়া ও সর্বশেষ ফলাফল-

পরে দলে ফিরতে বহিষ্কৃত নেতাদের অধিকাংশই আবেদন করেন। তবে এখন পর্যন্ত তৃণমূল পর্যায়ের হাতেগোনা কয়েকজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। গত আগস্টে নড়াইল সদর, পৌর ও লোহাগড়া বিএনপির ছয় নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে কেন্দ্র।

সর্বশেষ গত মঙ্গলবার নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে আগের পদে বহাল করা হয়েছে। তিনি নড়াইল-২ আসনে ধানের শীষের প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

৭ নভেম্বর ঘটনায় উজ্জিবীত হয় বহিস্কৃতরা –

এদিকে গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় বহিষ্কৃত নেতা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরবকে সামনের সারিতে দেখা যায়। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই শোভাযাত্রায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা নিরবকে ডেকে সঙ্গে নেন তারেক রহমান।

এ বিষয়ে সাইফুল আলম নিরব বলেন, ‘দলে আমার পদ-পদবি থাকুক বা না থাকুক, বহিষ্কারাদেশ প্রত্যাহার হোক বা না হোক—আমি বিএনপিতে আছি, বিএনপিতেই থাকব।’ তিনি আরও বলেন, ‘আমি শহীদ জিয়াউর রহমান, প্রয়াত খালেদা জিয়া এবং তারেক রহমানের আদর্শ বুকে ধারণ করে বিএনপি করি। নির্বাচনের পরও দলের সব কর্মসূচিতে অংশ নিচ্ছি এবং প্রধানমন্ত্রী ঘোষিত কর্মসূচি পালন করছি। আশা করি, দল বিষয়টি বিবেচনা করবে।’

জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল –

গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীদের মধ্যে সাতজন বিজয়ী হন। তারা হলেন ব্যারিস্টার রুমিন ফারহানা (ব্রাহ্মণবাড়িয়া-২), লুৎফর রহমান খান আজাদ (টাঙ্গাইল-৩), শেখ মজিবুর রহমান ইকবাল (কিশোরগঞ্জ-৫), আব্দুল হান্নান (চাঁদপুর-৪), আতিকুল আলম শাওন (কুমিল্লা-৭), সালমান ওমর রুবেল (ময়মনসিংহ-১) এবং এ জেড এম রেজওয়ানুল হক (দিনাজপুর-৫)।

আরো যারা বহিস্কৃত-

এ ছাড়া বহিষ্কৃত বিদ্রোহী নেতাদের মধ্যে রয়েছেন বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু (নাটোর-১), নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুন (পটুয়াখালী-৩), ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরব (ঢাকা-১২), জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ (ঝিনাইদহ-৪), যশোরের মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদ মো. ইকবাল হোসেন (যশোর-৫), টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল (টাঙ্গাইল-৫), যুবদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক তরুণ দে (ব্রাহ্মণবাড়িয়া-২) এবং সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন) (সিলেট-৫)।

নির্বাচন পরবর্তী পরিস্থিতি –

জাতীয় নির্বাচনে মনোনয়নকে কেন্দ্র করে তৈরি হওয়া বিরোধ, বিদ্রোহী প্রার্থিতা এবং পরবর্তী বহিষ্কারের ক্ষত এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি বিএনপি। দীর্ঘ দুই দশকের বেশি সময় পর ক্ষমতায় ফিরলেও তৃণমূল পর্যায়ে দলটির পূর্ণাঙ্গ ঐক্য প্রতিষ্ঠিত হয়নি। বরং জাতীয় নির্বাচনের সময়কার বিভক্তি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তৃণমূলের বহিষ্কৃত অনেক নেতা ইতোমধ্যে স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। দলে ফিরতে না পারলে স্থানীয় সরকারের প্রতিটি স্তরে প্রার্থী দেওয়ার পরিকল্পনাও রয়েছে তাদের।

বহিস্কৃতদের দাবি-

বহিষ্কৃত নেতাদের দাবি, জাতীয় নির্বাচনে অধিকাংশ বিদ্রোহী প্রার্থী উল্লেখযোগ্যসংখ্যক ভোট পেয়েছেন। তৃণমূলের নেতাকর্মীদের একটি অংশ এখনো তাদের সঙ্গে রয়েছেন। ফলে সাংগঠনিকভাবে বহিষ্কৃত হলেও স্থানীয় রাজনীতিতে তাদের প্রভাব অটুট রয়েছে। অন্যদিকে জাতীয় নির্বাচনে বিজয়ের ধারাবাহিকতা স্থানীয় সরকার নির্বাচনেও ধরে রাখতে চায় ক্ষমতাসীন বিএনপি। এ অবস্থায় বিদ্রোহী নেতাদের সঙ্গে বিরোধ বজায় রেখে নির্বাচনে প্রত্যাশিত ফল পাওয়া কঠিন হতে পারে বলে মনে করছেন দলটির নীতিনির্ধারকরা।

এই সিদ্ধান্ত কি আগামি স্থানীয় সরকার নির্বাচনে জয়ের জন্য?

আগামী ২১ জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে। এবার নির্বাচন হবে নির্দলীয়ভাবে। এ নির্বাচন সামনে রেখে দলকে গোছানো এবং তৃণমূলে সাংগঠনিক ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে বিএনপি।

দলটির নীতিনির্ধারকদের মতে, সাংগঠনিকভাবে বহিষ্কৃত হলেও এসব নেতার অধিকাংশই স্থানীয় রাজনীতিতে সক্রিয় রয়েছেন। তারা দলীয় কর্মকাণ্ডে অংশ নেওয়ার পাশাপাশি আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতেও মাঠে রয়েছেন। তাদের দলে ফিরিয়ে আনতে পারলে সংগঠন আরও শক্তিশালী হবে। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর সংখ্যাও কমিয়ে আনা সম্ভব হবে।

বিএনপির কাছে থাকা তথ্য অনুযায়ী, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে দলটির দুই থেকে তিনজন করে সম্ভাব্য প্রার্থী রয়েছেন। কোনো কোনো এলাকায় এ সংখ্যা আরও বেশি। অতীত অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে নীতিনির্ধারকরা মনে করছেন, তৃণমূলে ঐক্য প্রতিষ্ঠা করা গেলে নির্বাচনে একক প্রার্থী নিশ্চিত করা সহজ হবে। পাশাপাশি ক্ষমতায় থাকলেও সাংগঠনিক কর্মকাণ্ড যেন ঝিমিয়ে না পড়ে, সেটিও নিশ্চিত করতে চায় দলটি। এ কারণে সারা দেশে সংগঠনকে আরও সক্রিয় করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বর্তমান পরিস্থিতি-

এ ছাড়া সাম্প্রতিক সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড নিয়েও উদ্বিগ্ন বিএনপি। বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগ, থানায় আগুন দেওয়া এবং বিএনপির কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটছে। দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সাংগঠনিকভাবে শক্তিশালী রাখার প্রয়োজনীয়তা অনুভব করছে ক্ষমতাসীন দলটি। নীতিনির্ধারকদের মতে, তৃণমূলের বিভেদ দূর করে সংগঠনকে শক্তিশালী করা গেলে রাজনৈতিক ও সাংগঠনিক—উভয় ক্ষেত্রেই ইতিবাচক ফল পাওয়া সম্ভব।

ভারপ্রাপ্ত মহাসচিবের বক্তব্য-

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় যারা বহিষ্কৃত হয়েছিলেন, তাদের প্রায় সবাই ভুল স্বীকার করে দলে ফেরার আবেদন করেছেন। তবে প্রতিটি আবেদনের ধরন ও প্রেক্ষাপট এক নয়। স্থানীয় বাস্তবতা বিবেচনায় যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা জরুরি কিংবা যাদের অপরাধ তুলনামূলক কম গুরুতর, তাদের আবেদন গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। বিএনপি চেয়ারম্যান এভাবেই বিষয়গুলো বিবেচনা করছেন।

বহিষ্কারাদেশ প্রত্যাহার করে মনিরুল ইসলামকে নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে পুনর্বহাল করার বিষয়ে রিজভী বলেন, ‘মনিরুল এলাকায় অত্যন্ত জনপ্রিয় ছিলেন। সংগঠন ও আন্দোলন-সংগ্রাম—সব মিলিয়ে তিনি স্থানীয়ভাবে প্রভাবশালী নেতা। হয়তো জোটের কারণে নড়াইল-২ আসনে তাকে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। তার বিষয়টি চেয়ারম্যান বিবেচনা করেছেন।’র দিন আমি সকল শিক্ষাগত সনদ পত্র প্রদর্শন করবো। তথ্য সূত্র – বিজনেস বার্তা

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ৭০ এমপি প্রার্থীবহিষ্কৃতবিএনপি

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মাভাবিপ্রবিতে বঙ্গবন্ধুর ম্যুরালে মওলানা ভাসানীর প্রতিকৃতি স্থাপন

মাভাবিপ্রবিতে বঙ্গবন্ধুর ম্যুরালে মওলানা ভাসানীর প্রতিকৃতি স্থাপন

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৭, ২০২৬ — অগ্রহায়ণ ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১০ অপরাহ্ণ
0

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শেখ মুজিবুর রহমানের ম্যুরালের অবশিষ্ট কাঠামোয় মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর প্রতিকৃতি সংবলিত নতুন ম্যুরাল স্থাপন করা হয়েছে। ভাসানীর...

ভাসানীর আদর্শ ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখব: প্রতিমন্ত্রী টুকু

ভাসানীর আদর্শ ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখব: প্রতিমন্ত্রী টুকু

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৭, ২০২৬ — অগ্রহায়ণ ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১৫ অপরাহ্ণ
0

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল...

জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৭, ২০২৬ — অগ্রহায়ণ ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪২ অপরাহ্ণ
0

জনতার দলের মহাসচিব ও বীর মুক্তিযোদ্ধা আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) প্রখ্যাত কার্ডিয়াক সার্জন...

আওয়ামী লীগের নাশকতায় নীরবতা কেন, প্রশ্নে যা বলল জামায়াত

আওয়ামী লীগের নাশকতায় নীরবতা কেন, প্রশ্নে যা বলল জামায়াত

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৭, ২০২৬ — অগ্রহায়ণ ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪৬ পূর্বাহ্ণ
0

ওপার থেকে দণ্ডিত শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, আর এপারে আওয়ামী লীগের নেতাকর্মীদের সহিংস শোডাউন ও নাশকতার অভিযোগ। গোপালগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের কার্যালয় এবং নেতাকর্মীদের বাড়িঘরে ভাঙচুর ও...

গণতন্ত্রের সুযোগ নিয়ে সহিংসতা চালানোর অধিকার কারও নেই: নাহিদ ইসলাম

গণতন্ত্রের সুযোগ নিয়ে সহিংসতা চালানোর অধিকার কারও নেই: নাহিদ ইসলাম

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৭, ২০২৬ — অগ্রহায়ণ ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১৪ পূর্বাহ্ণ
0

গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রবিরোধী সহিংসতা চালানোর অধিকার কারও নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। মঙ্গলবার (১৭ নভেম্বর)...

সর্বেশষ

বহিষ্কৃত বিদ্রোহী এমপি প্রার্থীদের দলে ফেরাচ্ছে বিএনপি

বহিষ্কৃত বিদ্রোহী এমপি প্রার্থীদের দলে ফেরাচ্ছে বিএনপি

নভেম্বর ১৯, ২০২৬ — অগ্রহায়ণ ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৮:৪২ অপরাহ্ণ
টাঙ্গাইলে শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

টাঙ্গাইলে শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

নভেম্বর ১৯, ২০২৬ — অগ্রহায়ণ ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩৪ অপরাহ্ণ
দেলদুয়ারে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান ইলিয়াস মিয়া আটক

দেলদুয়ারে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান ইলিয়াস মিয়া আটক

নভেম্বর ১৯, ২০২৬ — অগ্রহায়ণ ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫২ অপরাহ্ণ
অনুমোদন পেল তিন সেতু, প্রতিমন্ত্রী টুকুর হাত ধরে বদলে যাচ্ছে পশ্চিম টাঙ্গাইল

অনুমোদন পেল তিন সেতু, প্রতিমন্ত্রী টুকুর হাত ধরে বদলে যাচ্ছে পশ্চিম টাঙ্গাইল

নভেম্বর ১৯, ২০২৬ — অগ্রহায়ণ ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৭ অপরাহ্ণ
মাভাবিপ্রবিতে টেক্সটাইলের স্নাতকোত্তরে ভর্তি, আবেদন করতে পারবেন অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও

মাভাবিপ্রবিতে টেক্সটাইলের স্নাতকোত্তরে ভর্তি, আবেদন করতে পারবেন অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও

নভেম্বর ১৯, ২০২৬ — অগ্রহায়ণ ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৮ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In