খবরবাংলা ডেস্ক :
বাগেরহাটে হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) মোংলা বন্দরে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি শেষ করে তিনি বাগেরহাটে পৌঁছান।
মাজারে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী জিয়ারত করেন এবং দেশের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় খাস দোয়া ও মোনাজাতে অংশ নেন।
মাজার জিয়ারতে যাওয়ার পথে খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালি মোড়ে আয়োজিত এক পথসভায় বক্তব্য দেন তিনি।
এর আগে, সফরের শুরুতে সকালে মোংলায় ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠান শেষে মোংলা বন্দরের সার্বিক সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
বাগেরহাটে মাজার জিয়ারত শেষে প্রধানমন্ত্রীর খুলনা সফরসূচি অনুসরণের কথা রয়েছে। সেখানে বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে একযোগে সারা দেশে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











