সোমবার, নভেম্বর ৯, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

বাসাইলে দম্পতিকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে ২ আসামি গ্রেপ্তার।

এপ্রিল ২, ২০২৬ — চৈত্র ২০, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১০:২৪ অপরাহ্ণ
in টাঙ্গাইল জেলা, বাসাইল, শীর্ষ সংবাদ
A A
বাসাইলে দম্পতিকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে ২ আসামি গ্রেপ্তার।

বাসাইলে দম্পতিকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে ২ আসামি গ্রেপ্তার।

প্রতিবেদন:
মাসুদ রানা
,
বাসাইল প্রতিনিধি

টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের গোষাখালি গ্রামের বৃদ্ধদম্পতি মোতাহার সিকদার (৮২) ও রিজিয়া বেগম (৭২) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ।তথ্যপ্রযুক্তির সহায়তায় দীর্ঘ দুই মাস চেষ্টার পর কুড়িগ্রামের চিলমারী থেকে এই ঘটনায় জড়িত দুই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— কুড়িগ্রাম জেলার চিলমারী থানার পাত্রখাতা চৌকিদার পাড়া গ্রামের আবদুল শেখের ছেলে সবুজ মিয়া (৩৬) এবং একই এলাকার আযহার মন্ডলের ছেলে জহিরুল ইসলাম (৩৯)।

আরও পড়ুন

টাঙ্গাইলে শ্রীশ্রী শ্যামা পূজা ও দীপাবলি উদযাপন

নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোরে তাদের নিজ এলাকা কুড়িগ্রাম জেলার চিলমারী থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করে বাসাইল থানা পুলিশ।

পুলিশ জানায়, গত ২৪ জানুয়ারি করটিয়া হাটে কৃষি শ্রমিক হিসেবে কাজ করতে আসেন অভিযুক্তরা। সেখান থেকে ৬০০ টাকা দৈনিক মজুরিতে ধান রোপণের জন্য তাদের বাড়িতে নিয়ে আসেন মোতাহার সিকদার। বাড়িতে থাকার জায়গা ও কাজের সুযোগ দিয়েও শেষ রক্ষা হয়নি ওই বৃদ্ধদম্পতির।

গত ২৬ জানুয়ারি দিবাগত রাতে আসামিরা মোতাহার সিকদারকে কৌশলে নেশা জাতীয় পাউডার খাইয়ে অচেতন করে দেয়। গভীর রাতে ঘরের টিন কেটে ভেতরে প্রবেশ করলে রিজিয়া বেগম জেগে যান এবং চিৎকার করার চেষ্টা করেন। এসময় আসামিরা দুজনেই ওই দম্পতিকে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর নিহতের কান থেকে ১ রতি ওজনের স্বর্ণের দুল, ব্যবহৃত একটি পুরনো লুঙ্গি এবং একটি বাটন মোবাইল ফোন লুট করে।

বাসাইল থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে আসামিদের কাছ থেকে লুণ্ঠিত মোবাইল ও লুঙ্গি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারের পর আসামিদের আদালতে হাজির করা হলে তারা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, আমরা প্রথম থেকেই ছায়া তদন্ত চালিয়ে আসছিলাম। দীর্ঘ দুই মাস নিরলস প্রচেষ্টার পর তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আসামিদের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। আসামিরা আদালতে নিজেদের অপরাধ স্বীকার করেছে। বিচারিক প্রক্রিয়া শেষে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি দিবাগত রাতে হাবলা ইউনিয়নের গোষাখালি এলাকায় এই জোড়া খুনের ঘটনা ঘটে। পরদিন সকালে পুত্রবধূ তাদের ডাকতে গিয়ে টিন কাটা ও মৃতদেহ পড়ে থাকতে দেখেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছিল।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অপরাধগ্রেপ্তারচিলমারীটাঙ্গাইলপুলিশ অভিযানবাসাইলবৃদ্ধ দম্পতি হত্যাহত্যা রহস্য

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলে শ্রীশ্রী শ্যামা পূজা ও দীপাবলি উদযাপন

টাঙ্গাইলে শ্রীশ্রী শ্যামা পূজা ও দীপাবলি উদযাপন

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১৪ অপরাহ্ণ
0

টাঙ্গাইলে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামা পূজা ও দীপাবলি উদযাপিত হচ্ছে। রোববার (৮ নভেম্বর) জেলার বিভিন্ন মন্দির, শ্মশান ও ধর্মীয় প্রতিষ্ঠানে নানা আয়োজনের মধ্য দিয়ে...

নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১০ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুরে যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি...

তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু

তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৪ অপরাহ্ণ
0

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এমপি। তিনি বলেন, তারেক...

মাভাবিপ্রবিতে জালালাবাদ সংগঠনের নবীনবরণ অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে জালালাবাদ সংগঠনের নবীনবরণ অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১২ পূর্বাহ্ণ
0

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বৃহত্তর সিলেট অঞ্চল থেকে আসা শিক্ষার্থীদের সংগঠন 'জালালাবাদ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন'-এর নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ৭ই নভেম্বর (শনিবার)...

কালিহাতীতে গেটম্যানের বুদ্ধিমত্তায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল সিল্কসিটি এক্সপ্রেস

কালিহাতীতে গেটম্যানের বুদ্ধিমত্তায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল সিল্কসিটি এক্সপ্রেস

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:০৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের কালিহাতীতে স্থানীয়দের সহযোগিতায় লাল পতাকা উড়িয়ে চলন্ত ট্রেন থামিয়ে দিয়েছেন এক রেলওয়ে গেটম্যান। এর ফলে রেললাইনে বিকল হয়ে পড়া একটি বালুবাহী ট্রাকের সাথে ভয়াবহ সংঘর্ষের হাত থেকে...

Next Post
মির্জাপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির সময় যুবক আটক

মির্জাপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির সময় যুবক আটক

সর্বেশষ

শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন, দেশে ফেরার প্রস্তুতি?

শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন, দেশে ফেরার প্রস্তুতি?

নভেম্বর ৯, ২০২৬ — কার্তিক ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫৮ অপরাহ্ণ
দীর্ঘায়ুর রহস্য কি ব্যায়ামের বৈচিত্র্যে? যা বলছে হার্ভার্ডের গবেষণা

দীর্ঘায়ুর রহস্য কি ব্যায়ামের বৈচিত্র্যে? যা বলছে হার্ভার্ডের গবেষণা

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২৭ অপরাহ্ণ
টাঙ্গাইলে শ্রীশ্রী শ্যামা পূজা ও দীপাবলি উদযাপন

টাঙ্গাইলে শ্রীশ্রী শ্যামা পূজা ও দীপাবলি উদযাপন

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১৪ অপরাহ্ণ
নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১০ অপরাহ্ণ
তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু

তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৪ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In