বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

বিলপাড়ার সাদা চমচমে বদলে গেছে ভাগ্য, ৩২ বছরের ঐতিহ্যে দেশজুড়ে খ্যাতি

এপ্রিল ১২, ২০২৬ — চৈত্র ৩০, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:০৯ অপরাহ্ণ
in টাঙ্গাইল জেলা, বাসাইল, শীর্ষ সংবাদ
A A
বিলপাড়ার সাদা চমচমে বদলে গেছে ভাগ্য, ৩২ বছরের ঐতিহ্যে দেশজুড়ে খ্যাতি

বিলপাড়ার সাদা চমচমে বদলে গেছে ভাগ্য, ৩২ বছরের ঐতিহ্যে দেশজুড়ে খ্যাতি

প্রতিবেদন:
বাসাইল সংবাদ দাতা

টাঙ্গাইলের বাসাইল উপজেলার প্রত্যন্ত বিলপাড়া গ্রাম—এক সময় যেখানে যাতায়াত ছিল কষ্টকর, সেই গ্রামই এখন পরিচিত সুস্বাদু সাদা চমচমের জন্য। আর এই খ্যাতির পেছনে রয়েছেন ৭৩ বছর বয়সী নেওয়াজ আলী, যার হাতের তৈরি চমচম এখন জেলার গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে গেছে।

১৯৯৪ সালে নেওয়াজ আলীর ছেলে সুজন মিয়া বিলপাড়া বাজারে একটি ছোট মিষ্টির দোকান চালু করেন। তবে শুরুতে ব্যবসা জমেনি। দেড় বছরের মাথায় জীবিকার তাগিদে তিনি পাড়ি জমান মালয়েশিয়ায়। এরপর দোকানের দায়িত্ব নেন বাবা নেওয়াজ আলী।

আরও পড়ুন

মাভাবিপ্রবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

সখীপুরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল যমজ তিন ভাইবোন

স্থানীয়ভাবে উৎপাদিত খাঁটি গরুর দুধ থেকে ছানা তৈরি করে তিনি শুরু করেন ভিন্নধর্মী সাদা চমচম বানানো। ধীরে ধীরে এই চমচমের স্বাদ ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়, পরে পুরো টাঙ্গাইলসহ বিভিন্ন জেলায় জনপ্রিয় হয়ে ওঠে।

সরেজমিনে দেখা যায়, নদীর ধারে ছোট্ট বিলপাড়া বাজারে একটি সাধারণ দোকানেই তৈরি হচ্ছে এই বিখ্যাত মিষ্টি। প্রথমে খাঁটি দুধ থেকে ছানা তৈরি করা হয়, এরপর সামান্য ময়দা ও এলাচের গুঁড়া মিশিয়ে আকার দেওয়া হয় চমচমের। পরে চিনির শিরায় সিদ্ধ করে তৈরি হয় সুস্বাদু সাদা চমচম।

নেওয়াজ আলী জানান, অন্যান্য জায়গার তুলনায় তারা ময়দা খুব কম ব্যবহার করেন—পাঁচ কেজি ছানায় মাত্র ১০০ গ্রাম ময়দা দেওয়া হয়। এ কারণেই তাদের চমচমের স্বাদ আলাদা।

এখন দূর-দূরান্ত থেকে মানুষ আসেন এই চমচম কিনতে। মির্জাপুরের পাকুল্লা থেকে আসা এক ক্রেতা জানান, আশেপাশে অনেক মিষ্টির দোকান থাকলেও বিলপাড়ার সাদা চমচমের স্বাদ আলাদা, তাই দূর থেকে এসেও এটি কিনে নিয়ে যাচ্ছেন।

এদিকে, কাছেই অবস্থিত মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুলিশ সদস্য ও পর্যটকরাও ফেরার পথে বিলপাড়ায় এসে এই চমচম কিনে নিয়ে যান। তাদের মাধ্যমেই সারা দেশে ছড়িয়ে পড়েছে এই মিষ্টির সুনাম।

স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, বিলপাড়ার এই সাদা চমচম এখন এলাকার গর্ব। একসময় পোড়াবাড়ীর চমচম যেমন বিখ্যাত ছিল, তেমনি এখন নেওয়াজ আলীর চমচমও সমান জনপ্রিয়তা অর্জন করেছে।

দীর্ঘ ৩২ বছরের এই যাত্রায় ছোট একটি দোকান থেকে শুরু করে আজ দেশের পরিচিত এক ব্র্যান্ডে পরিণত হয়েছে বিলপাড়ার সাদা চমচম।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ঐতিহ্যবাহী মিষ্টিটাঙ্গাইলনেওয়াজ আলীপোড়াবাড়ী চমচমবাংলাদেশ খাবারবাসাইলবিলপাড়া চমচমসাদা চমচম

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মাভাবিপ্রবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৫, ২০২৬ — আষাঢ় ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৩ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (ইঞ্জিনিয়ারিং/অনার্স/বি.ফার্ম) প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে পৃথকভাবে...

সখীপুরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল যমজ তিন ভাইবোন

সখীপুরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল যমজ তিন ভাইবোন

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৫, ২০২৬ — আষাঢ় ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৫ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় একসঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যমজ তিন ভাইবোন। তাদের এই ব্যতিক্রমী সাফল্যে পরিবার, শিক্ষক, সহপাঠী এবং স্থানীয়দের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি...

স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত -

স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত –

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৫, ২০২৬ — আষাঢ় ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০৬ পূর্বাহ্ণ
0

মহান স্বাধীনতার ইশতেহার পাঠক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। মঙ্গলবার (১৪...

মির্জাপুরে রাস্তার দাবিতে মুক্তিযোদ্ধার মেয়ের সংবাদ সম্মেলন

মির্জাপুরে রাস্তার দাবিতে মুক্তিযোদ্ধার মেয়ের সংবাদ সম্মেলন

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৫, ২০২৬ — আষাঢ় ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫৭ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জাপুরে চলাচলের রাস্তার দাবিতে বীর মুক্তিযোদ্ধা মৃত লাল মিয়ার ছোট মেয়ে এমেলী বেগম সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার সন্ধায় মির্জাপুর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন। এসময় তার স্বামী...

টাঙ্গাইলে জাল টাকার মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড

টাঙ্গাইলে জাল টাকার মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৪, ২০২৬ — আষাঢ় ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৪ অপরাহ্ণ
0

টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের এক মামলায় ওয়াজ উদ্দিন (৪৮) নামে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক...

Next Post
মোবাইল ফোনে একাধিক ‘বিয়ের অভিযোগ, কুড়িগ্রামে প্রবাসীর বিরুদ্ধে মানববন্ধন

মোবাইল ফোনে একাধিক ‘বিয়ের অভিযোগ, কুড়িগ্রামে প্রবাসীর বিরুদ্ধে মানববন্ধন

সর্বেশষ

৬ দফা দাবি নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীদের প্রতিনিধিদল

৬ দফা দাবি নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীদের প্রতিনিধিদল

জুলাই ১৫, ২০২৬ — আষাঢ় ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪৫ অপরাহ্ণ
এইচএসসি পরীক্ষা, প্রশ্নে ভুল নিয়ে সিদ্ধান্ত জানালেন মন্ত্রী

এইচএসসি পরীক্ষা, প্রশ্নে ভুল নিয়ে সিদ্ধান্ত জানালেন মন্ত্রী

জুলাই ১৫, ২০২৬ — আষাঢ় ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫৩ অপরাহ্ণ
১৮ বারের মতো পেছাল হাদি হত্যা মামলার তদন্ত

১৮ বারের মতো পেছাল হাদি হত্যা মামলার তদন্ত

জুলাই ১৫, ২০২৬ — আষাঢ় ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৯ অপরাহ্ণ
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১,০৯২

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১,০৯২

জুলাই ১৫, ২০২৬ — আষাঢ় ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৫ অপরাহ্ণ
মাভাবিপ্রবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জুলাই ১৫, ২০২৬ — আষাঢ় ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৩ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In