শনিবার, নভেম্বর ৭, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home স্বাস্থ্য ও চিকিৎসা

মানবদেহে মাইক্রোপ্লাস্টিক: নতুন স্বাস্থ্যঝুঁকি ও বৈজ্ঞানিক সতর্কতা

জুলাই ২৬, ২০২৫ — শ্রাবণ ১১, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১:১৯ অপরাহ্ণ
in স্বাস্থ্য ও চিকিৎসা
A A
মানবদেহে মাইক্রোপ্লাস্টিক: নতুন স্বাস্থ্যঝুঁকি ও বৈজ্ঞানিক সতর্কতা

মানবদেহে মাইক্রোপ্লাস্টিক: নতুন স্বাস্থ্যঝুঁকি ও বৈজ্ঞানিক সতর্কতা

মানবদেহে মাইক্রোপ্লাস্টিক কণার উপস্থিতি নিয়ে বিজ্ঞানীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গবেষণায় দেখা গেছে, এই ক্ষুদ্র কণা রক্ত, লালা, কফ, স্তন্যদুধ এমনকি হাড় ও মস্তিষ্কেও পাওয়া যাচ্ছে। সাম্প্রতিক একাধিক গবেষণায় এর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করা হয়েছে।

বিবিসি’র এক প্রতিবেদনে জানা যায়, ইংল্যান্ডের রথামস্টেড রিসার্চ ইনস্টিটিউটের সংরক্ষিত মাটি ও ফসলের নমুনায়ও মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে। গবেষক অ্যান্ডি ম্যাকডোনাল্ড জানান, ১৯৬০ সালের পর থেকে এর মাত্রা বৃদ্ধি পেয়েছে—যার জন্য দায়ী প্লাস্টিক ব্যবহারের ব্যাপকতা।

আরও পড়ুন

ডাল-পালা ছাঁটাইয়ের নামে গাছের অর্ধেক কেটে ফেলার অভিযোগ

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

গবেষণায় বলা হয়েছে, একজন মানুষ বছরে গড়ে প্রায় ৫২,০০০টি মাইক্রোপ্লাস্টিক কণা গ্রহণ করেন, যা খাবার, পানি ও বাতাসের মাধ্যমে শরীরে প্রবেশ করে। ২০২৪ সালের তথ্য অনুযায়ী, ১৯৯০ সালের তুলনায় মাইক্রোপ্লাস্টিক গ্রহণের হার ছয় গুণ বেড়েছে।

২০২৫ সালের একটি পরীক্ষামূলক ট্রায়ালে দেখা যায়, টি-ব্যাগ বা প্লাস্টিক পাত্রে গরম খাবার গ্রহণের মাধ্যমে মাইক্রোকণা শরীরে প্রবেশ করে। গবেষণার প্রধান স্টেফানি রাইট জানান, সবচেয়ে ক্ষুদ্র কণাগুলো রক্তে প্রবেশ করে এবং সারা শরীরে ছড়িয়ে পড়ে।

চীনের এক গবেষণায় হাড় ও পেশির মধ্যে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এটি শরীরচর্চা বা দৈহিক কর্মক্ষমতা কমিয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতালির গবেষণায় ধমনির প্লাকে এই কণা শনাক্ত হয়—যা হৃদরোগ, স্ট্রোক ও আকস্মিক মৃত্যুর ঝুঁকি ৪.৫ গুণ বাড়িয়ে দেয়।

যুক্তরাষ্ট্রের গবেষকরা ২০২৫ সালে মৃতদেহের মস্তিষ্কে মাইক্রোপ্লাস্টিক খুঁজে পান। ডিমেনশিয়া আক্রান্তদের মস্তিষ্কে এর পরিমাণ ১০ গুণ বেশি ছিল। যদিও গবেষকরা এখনই বলছেন না যে এই কণাই এসব রোগের সরাসরি কারণ, তবে অন্যান্য স্বাস্থ্যঝুঁকির সঙ্গে মিলেই এটি ভয়াবহ পরিণতি ঘটাতে পারে।

এক লিটার বোতলজাত পানিতে প্রায় ২,৪০,০০০ কণা থাকতে পারে—যার মধ্যে কয়েক ধরনের প্লাস্টিক থাকে। কিছু প্লাস্টিক বিষাক্ত রাসায়নিক শোষণ করে এবং শরীরে প্রবেশ করায়। কিছু আবার অ্যান্টিমাইক্রোবায়াল রেজিস্ট্যান্স জিন বহন করে, যা ওষুধ প্রতিরোধী জীবাণু তৈরি করতে পারে।

অস্ট্রিয়ার গবেষক ভেরেনা পিচলারের মতে, ন্যানোপ্লাস্টিক কোষের ভেতরে ঢুকে DNA ক্ষতি করতে পারে এবং দীর্ঘস্থায়ী প্রদাহ সৃষ্টি করে ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।

শেষ পর্যন্ত গবেষকরা চাইছেন, মাইক্রোপ্লাস্টিকের নিরাপদ মাত্রা নির্ধারণ করে উৎপাদনকারীদের সচেতন করতে। তাতে ভবিষ্যৎ প্রজন্মকে এই নীরব দূষণের ভয়াবহতা থেকে রক্ষা করা সম্ভব হতে পারে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: প্লাস্টিক_গবেষণামাইক্রোপ্লাস্টিকমানবদেহে_প্লাস্টিকস্বাস্থ্যঝুঁকি

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

ডাল-পালা ছাঁটাইয়ের নামে গাছের অর্ধেক কেটে ফেলার অভিযোগ

ডাল-পালা ছাঁটাইয়ের নামে গাছের অর্ধেক কেটে ফেলার অভিযোগ

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১, ২০২৬ — কার্তিক ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৭ অপরাহ্ণ
0

কোন প্রকার দরপত্র আহ্বান ছাড়াই ডাল-পালা ছাঁটাইয়ের নাম করে গাছের অর্ধেকই কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজিয়া আফরিনের...

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৪, ২০২৬ — কার্তিক ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২৮ অপরাহ্ণ
0

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৬৫ জন রোগী শনাক্ত হয়েছেন। এ ছাড়া...

ডেঙ্গু শনাক্ত লাখ ছাড়াল, ২৪ ঘণ্টায় ২১৬৭

ডেঙ্গু শনাক্ত লাখ ছাড়াল, ২৪ ঘণ্টায় ২১৬৭

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১২, ২০২৬ — আশ্বিন ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩৫ অপরাহ্ণ
0

দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ১৬৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে...

চলতি বছর আক্রান্ত ৪ হাজার ৪৬৬ জন, মৃত্যু ২১

ডেঙ্গু চলতি বছর আক্রান্ত ৪ হাজার ৪৬৬ জন, মৃ,ত্যু ২১

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১, ২০২৬ — আশ্বিন ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৩১ অপরাহ্ণ
0

চলতি বছর চট্টগ্রাম জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৪ হাজার ৪৬৬ জন। ডেঙ্গুতে মারা গেছেন ২১ জন। এর মধ্যে সেপ্টেম্বর মাসে মৃত্যু হয়েছে ১৬ জনের। সেপ্টেম্বর মাসে আক্রান্ত হয়েছেন...

দিনে কত কাপ কফি খাওয়া নিরাপদ

দিনে কত কাপ কফি খাওয়া নিরাপদ

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১, ২০২৬ — আশ্বিন ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪২ পূর্বাহ্ণ
0

সকালের ঘুম কাটাতে এক কাপ কফি, কাজের ফাঁকে আরেক কাপ এভাবেই অনেকের দিনে ৩-৪ কাপ কফি খাওয়া হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, দিনে কতটা কফি খেলে তা নিরাপদ...

Next Post
জুলাই সনদ বাস্তবায়নের আগেই নির্বাচন হলে ব্যর্থ হতে পারে গণঅভ্যুত্থান: বক্তারা

জুলাই সনদ বাস্তবায়নের আগেই নির্বাচন হলে ব্যর্থ হতে পারে গণঅভ্যুত্থান: বক্তারা

সর্বেশষ

লাইসেন্স-ফি ও অতিরিক্ত ব্যয়ের বোঝা কমলে বাড়বে শ্রমিকের মজুরি

লাইসেন্স-ফি ও অতিরিক্ত ব্যয়ের বোঝা কমলে বাড়বে শ্রমিকের মজুরি

নভেম্বর ৬, ২০২৬ — কার্তিক ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৫ অপরাহ্ণ
রান্নার হাঁড়ি থেকেই খাবারে ঢুকছে বিষাক্ত সীসা, নতুন গবেষণায় উদ্বেগ

রান্নার হাঁড়ি থেকেই খাবারে ঢুকছে বিষাক্ত সীসা, নতুন গবেষণায় উদ্বেগ

নভেম্বর ৬, ২০২৬ — কার্তিক ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৮ অপরাহ্ণ
মাভাবিপ্রবিতে ‘ক্যারিয়ার গাইডেন্স ও প্রফেশনাল নেটওয়ার্কিং শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে ‘ক্যারিয়ার গাইডেন্স ও প্রফেশনাল নেটওয়ার্কিং শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নভেম্বর ৫, ২০২৬ — কার্তিক ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৫৪ অপরাহ্ণ
রাতের আঁধারে লুট হচ্ছে সরকারি বালু, ইউএনওর সম্পৃক্ততার অভিযোগ

রাতের আঁধারে লুট হচ্ছে সরকারি বালু, ইউএনওর সহযোগিতার অভিযোগ

নভেম্বর ৫, ২০২৬ — কার্তিক ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:১৯ অপরাহ্ণ
জুলাই আন্দোলনে হত্যা মামলা: ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

জুলাই আন্দোলনে হত্যা মামলা: ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

নভেম্বর ৫, ২০২৬ — কার্তিক ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২৮ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In