রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home লাইফস্টাইল

মির্জাপুরে ব্রিজে আশ্রয় নেয়া বন্যাদূর্গতদের অর্থ সহায়তা প্রদান

আগস্ট ৬, ২০২০ — শ্রাবণ ২২, ১৪২৭ বঙ্গাব্দ — সময়: ১:০৪ অপরাহ্ণ
in লাইফস্টাইল
A A

মির্জাপুর প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরে একাব্বর হোসেন সেতুর ওপর পলিথিনের ছাউনি দিয়ে আশ্রয় নেয়া বন্যার্ত সত্তুর পরিবারে নগদ ৫শ টাকা করে ৩৫ হাজার টাকা অনুদান দিয়েছেন আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ লিটন।

বুধবার সকালে উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও হংকং শাখা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ লিটনের পক্ষে অনুদানের অর্থ প্রদান করেন মির্জাপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলম মিয়া। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী আবুল হোসেন, মির্জাপুর প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদ এরশাদ মিয়া প্রমুখ।

আরও পড়ুন

টাঙ্গাইলে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

প্রয়াত ও অসুস্থ সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

জানা গেছে, উপজেলা সদরের পোস্টকামুরী পূর্বপাড়া (সওদাগরপাড়া) বংশাই নদের পাশে দুই শতাধিক দরিদ্র মানুষের বাস। যাদের অধিকাংশেরই পেশা ছাতা ও গ্যাসলাইটার মেরামত। আর ফেরি করে কাচের জিনিস বিক্রি করা। অনেকে অন্যের বাড়িতে কাজও করেন। তাঁরা মূলত বেদে পরিবারের বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। বন্যার পানি বৃদ্ধি পেলে তাদের ঘর বাড়ি পানিতে তলিয়ে যায়। গত পনের দিন ধরে প্রায় ৭০টি পরিবার একাব্বর হোসেন এমপি সেতুর ওপরে দুই পাশে পলিথিনে মোড়ানো ছোট ছোট পৃথক ছাউনি দিয়ে অস্থায়ী ঘর তৈরি করে সেখানে আশ্রয় নেয়। এ খবর একাধিক প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় প্রকাশিত হলে মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও হংকং শাখা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ লিটনের নজরে আসে। তিনি ওই সত্তুর পরিবারের নগদ ৫শ টাকা করে ৩৫ হাজার টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন। বুধবার সকালে আবুল কালাম আজাদ লিটনের সেই অর্থ ক্ষতিগ্রস্থ পরিবারে হস্তান্তর করা হয়।

মির্জাপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী আবুল হোসেন বলেন, আবুল কালাম আজাদ লিটন তাঁর অর্জিত ব্যক্তিগত অর্থ প্রতিনিয়ত গরীব ও অসহায় মানুষের কল্যাণে ব্যয় করে থাকেন। এর আগেও তিনি দুই হাজার পরিবারে ৫শ টাকা করে নগদ দশ লাখ টাকা অনুদান দিয়েছেন। এছাড়া করোনার কারণে কর্মহীন হয়ে পড়া প্রায় আড়াই হাজার পরিবারে তিনি খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

মির্জাপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আলম মিয়া জানান, দরিদ্র মানুষকে সহায়তার পাশাপাশি আবুল কালাম আজাদ লিটন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তার ব্যক্তিগত অর্থ দিয়ে এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদরাসা, কবরাস্থান ও রাস্তা-ঘাটের উন্নয়নও করে থাকেন বলে জানিয়েছেন।

এ ব্যাপারে বর্তমানে হংকংয়ে থাকা আবুল কালাম আজাদ লিটনের সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, কোন কিছু পাওয়ার আশায় না। মানুষের সেবাই বড় ধর্ম এই বিশ্বাস থেকে অর্জিত ব্যক্তিগত অর্থ থেকে সমাজ ও মানুষের ভাগ্যোন্নয়নে ব্যয় করে থাকি। এই সহয়তা অব্যহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: বন্যাদূর্গতের সহায়তামির্জাপুর সংবাদ

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

টাঙ্গাইলে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৭, ২০২৬ — কার্তিক ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৩৯ অপরাহ্ণ
0

টাঙ্গাইলে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে টাঙ্গাইলে শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তাবিষয়ক এই সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। “মানসম্মত হেলমেট ও নিরাপদ...

প্রয়াত ও অসুস্থ সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

প্রয়াত ও অসুস্থ সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৫, ২০২৬ — আশ্বিন ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৬ অপরাহ্ণ
0

সাংবাদিকরা মানুষের কথা তুলে ধরতে গিয়ে পেশাগত দায়িত্বে প্রতিনিয়ত নানা প্রতিকূলতার মুখোমুখি হন। ব্যক্তিগত সংকট কিংবা অসুস্থতাও অনেক সময় তাদের দায়িত্ব পালনে বাধা হয়ে দাঁড়াতে পারে না। তবে...

যেখানেই থাকতাম, প্রতিদিন মায়ের কাছে হাজিরা দিতাম

যেখানেই থাকতাম, প্রতিদিন মায়ের কাছে হাজিরা দিতাম

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৬, ২০২৬ — ভাদ্র ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২৫ অপরাহ্ণ
0

মায়ের কথা বলতে গিয়ে লিয়াকত আলী খাঁন মুকুল বলেন, ‘যেখানেই থাকতাম, প্রতিদিন মায়ের কাছে হাজিরা দিতাম।’ মায়ের সঙ্গে তাঁর গভীর সম্পর্কের কথা বলতে গিয়ে বারবার আবেগে কণ্ঠ ভারী...

স্বামীকে কিডনি দিতে চান স্ত্রী, নেই অপারেশনের টাকা

স্বামীকে কিডনি দিতে চান স্ত্রী, নেই অপারেশনের টাকা

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৫, ২০২৬ — আষাঢ় ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:২৩ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জাপুরে অর্থের অভাবে স্বামীকে কিডনি দিতে পারছেন না স্ত্রী ফাহিমা আক্তার। স্বামীকে বাঁচাতে নিজের একটি কিডনি দিতে প্রস্তুত থাকলেও কিডনি প্রতিস্থাপনের ব্যয় বহন করতে না পেরে মানবিক...

চরের শীত ভাঙতে রেড ক্রিসেন্টের মানবিক উদ্যোগ

চরের শীত ভাঙতে রেড ক্রিসেন্টের মানবিক উদ্যোগ

by নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৬, ২০২৬ — মাঘ ৩, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১২:২৪ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার চরের অসহায় ও শীতার্ত বাসিন্দাদের মাঝে ৫০০ কম্বল বিতরণ করেছে টাঙ্গাইল জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার গোবিন্দাসী ঘাটপাড় এলাকায় এই কম্বল বিতরণ...

Next Post
মির্জাপুরে পানিতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

মির্জাপুরে পানিতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

সর্বেশষ

ব্যাপক অনিয়ম দুর্নীতি অভিযোগ পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক

ব্যাপক অনিয়ম দুর্নীতি অভিযোগ পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক

নভেম্বর ২৯, ২০২৬ — অগ্রহায়ণ ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১০ অপরাহ্ণ
গোপালগঞ্জে ১ লাখ ৭০ হাজার এমএফএস হিসাব বন্ধ, ভোগান্তিতে গ্রাহক

গোপালগঞ্জে ১ লাখ ৭০ হাজার এমএফএস হিসাব বন্ধ, ভোগান্তিতে গ্রাহক

নভেম্বর ২৯, ২০২৬ — অগ্রহায়ণ ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৮ অপরাহ্ণ
মির্জাপুরে আওয়ামী লীগ নেতা আলম মিয়া গ্রেপ্তার

মির্জাপুরে আওয়ামী লীগ নেতা আলম মিয়া গ্রেপ্তার

নভেম্বর ২৯, ২০২৬ — অগ্রহায়ণ ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩২ অপরাহ্ণ
পাকিস্তানের সঙ্গে পাঁচ বছর মেয়াদি বাণিজ্য চুক্তি, আমদানি হবে যেসব পণ্য

পাকিস্তানের সঙ্গে পাঁচ বছর মেয়াদি বাণিজ্য চুক্তি, আমদানি হবে যেসব পণ্য

নভেম্বর ২৯, ২০২৬ — অগ্রহায়ণ ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৫১ অপরাহ্ণ
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা নেই, সেনা মোতায়েনের পরিকল্পনাও নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা নেই, সেনা মোতায়েনের পরিকল্পনাও নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নভেম্বর ২৯, ২০২৬ — অগ্রহায়ণ ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৩১ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In