খবরবাংলা ডেস্ক :
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েনের কথা ভাবছে না সরকার। এ মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা নামানোর প্রয়োজন নেই।
রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর সংযোগ এলাকায় সংঘর্ষে হতাহতের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
ঘটনায় হতাহতের বিষয়ে তিনি বলেন, ‘এখনো আমরা বিস্তারিত তদন্ত করিনি। তবে সেখানে দুজনের প্রাণহানি হয়েছে বলে শুনেছি।’
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার উদ্বিগ্ন নয় এবং বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনাও নেই।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











