রবিবার, নভেম্বর ৮, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, অচল যন্ত্রপাতিতে দুর্ভোগ

জুলাই ২২, ২০২৬ — শ্রাবণ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২৭ পূর্বাহ্ণ
in টাঙ্গাইল জেলা, শীর্ষ সংবাদ, সখিপুর, স্বাস্থ্য ও চিকিৎসা
A A
সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, অচল যন্ত্রপাতিতে দুর্ভোগ

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, অচল যন্ত্রপাতিতে দুর্ভোগ

প্রতিবেদন:
সখিপুর সংবাদ দাতা

টাঙ্গাইলের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, অচল চিকিৎসা যন্ত্রপাতি, ওষুধের ঘাটতি এবং অবকাঠামোগত দুর্বলতার কারণে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। নামমাত্র ৫০ শয্যার এ হাসপাতালটিতে প্রতিদিন রোগীর চাপ বাড়লেও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবে চিকিৎসাসেবা নিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

খোঁজ নিয়ে জানা গেছে, হাসপাতালটিতে বিদ্যুৎ চলে গেলে জেনারেটর বা আইপিএস না থাকায় পুরো ভবন অন্ধকারে ডুবে যায়। হাসপাতালের তিনটি আলট্রাসনোগ্রাম মেশিনই প্রায় এক বছর ধরে অচল। এছাড়া একমাত্র পুরোনো এনালগ এক্স-রে মেশিনটিও কার্যকরভাবে রোগ নির্ণয়ে সক্ষম নয়। অনেক রোগী প্রয়োজনীয় ওষুধ না পেয়ে বাইরে থেকে কিনতে বাধ্য হচ্ছেন।

আরও পড়ুন

তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু

মাভাবিপ্রবিতে জালালাবাদ সংগঠনের নবীনবরণ অনুষ্ঠিত

হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের জন্য নির্মিত ছয়টি আবাসিক ভবন দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। ভবনগুলোর চারপাশে ঝোপঝাড় ও জঙ্গল গড়ে ওঠায় সেখানে সাপ-বিচ্ছুর উপদ্রব বেড়েছে।

জনবল সংকটে ব্যাহত সেবা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ওয়ার্ড বয়, অফিস সহায়ক, আয়া ও বাবুর্চিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ প্রায় শূন্য। এছাড়া চিকিৎসকের ৬টি, স্বাস্থ্য সহকারীর ২৫টি, অফিস সহকারীর ৫টি, পরিচ্ছন্নতাকর্মীর ৩টি এবং নিরাপত্তা প্রহরীর একটি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। জনবল সংকটের কারণে চিকিৎসকদেরই অফিস কক্ষের চেয়ার-টেবিল পরিষ্কার করতে হচ্ছে।

দালাল চক্রের দৌরাত্ম্য স্থানীয়দের অভিযোগ, হাসপাতালকেন্দ্রিক একটি দালাল চক্র দীর্ঘদিন ধরে সক্রিয়। তারা বিভিন্ন কৌশলে রোগীদের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে দিচ্ছে। এতে হাসপাতালের কিছু ব্যক্তি এবং আশপাশের ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারীদের সম্পৃক্ততার অভিযোগও রয়েছে। ফলে দরিদ্র রোগীরা সরকারি সেবা থেকে বঞ্চিত হয়ে অতিরিক্ত অর্থ ব্যয় করতে বাধ্য হচ্ছেন।

শয্যা সংকট, মেঝেতেই চিকিৎসা বর্তমানে চিকিৎসকের ৩৫টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত আছেন ২৯ জন। তবে প্রয়োজনীয় কক্ষের অভাবে একেকটি কক্ষে ৩ থেকে ৪ জন চিকিৎসক একসঙ্গে বসে রোগী দেখছেন। এতে চিকিৎসাসেবার মানও ব্যাহত হচ্ছে।

প্রতিদিন হাসপাতালে গড়ে ২৫ থেকে ৩০ জন রোগী ভর্তি হলেও শয্যা সংকটের কারণে অনেককে মেঝে কিংবা বারান্দায় থেকে চিকিৎসা নিতে হচ্ছে। এ পরিস্থিতিতে হাসপাতালটিকে দ্রুত ১০০ শয্যায় উন্নীত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

রোগীদের অভিযোগ চিকিৎসা নিতে আসা অন্তঃসত্ত্বা বিথী আক্তার জানান, টানা তিন দিন হাসপাতালে এসেও গাইনি চিকিৎসক না পেয়ে শেষ পর্যন্ত একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিতে হয়েছে।

অন্য রোগী রোকেয়া সুলতানা বলেন, হাসপাতালে চিকিৎসকের প্রেসক্রিপশন পেলেও প্রয়োজনীয় ওষুধ পাননি। বাধ্য হয়ে বাইরে থেকে ওষুধ কিনতে হয়েছে।

১০০ শয্যায় উন্নীত করার দাবি সাবেক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও সাবেক সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন বলেন, সখীপুর ছাড়াও আশপাশের কয়েকটি উপজেলার মানুষ এই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। রোগীর চাপ বিবেচনায় অনেক আগেই হাসপাতালটিকে ১০০ শয্যায় উন্নীত করা প্রয়োজন ছিল।

কর্তৃপক্ষের বক্তব্য সখীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহানা পারভীন বলেন, অচল আলট্রাসনোগ্রাম ও এক্স-রে মেশিনের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং ডিজিটাল যন্ত্রপাতির চাহিদা পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, হাসপাতালকেন্দ্রিক দালাল চক্রের বিষয়ে ক্লিনিক মালিক সমিতিকে লিখিতভাবে সতর্ক করা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া অনুমতি ছাড়া অনুপস্থিত থাকায় গাইনি চিকিৎসক ও আয়ুর্বেদিক চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ১০০ শয্যা হাসপাতালআলট্রাসনোগ্রাম মেশিনজনবল সংকটটাঙ্গাইল স্বাস্থ্য সংবাদসখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসখীপুর হাসপাতালসরকারি হাসপাতালস্বাস্থ্যসেবাহাসপাতাল অব্যবস্থা

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু

তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৪ অপরাহ্ণ
0

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এমপি। তিনি বলেন, তারেক...

মাভাবিপ্রবিতে জালালাবাদ সংগঠনের নবীনবরণ অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে জালালাবাদ সংগঠনের নবীনবরণ অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১২ পূর্বাহ্ণ
0

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বৃহত্তর সিলেট অঞ্চল থেকে আসা শিক্ষার্থীদের সংগঠন 'জালালাবাদ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন'-এর নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ৭ই নভেম্বর (শনিবার)...

কালিহাতীতে গেটম্যানের বুদ্ধিমত্তায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল সিল্কসিটি এক্সপ্রেস

কালিহাতীতে গেটম্যানের বুদ্ধিমত্তায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল সিল্কসিটি এক্সপ্রেস

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:০৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের কালিহাতীতে স্থানীয়দের সহযোগিতায় লাল পতাকা উড়িয়ে চলন্ত ট্রেন থামিয়ে দিয়েছেন এক রেলওয়ে গেটম্যান। এর ফলে রেললাইনে বিকল হয়ে পড়া একটি বালুবাহী ট্রাকের সাথে ভয়াবহ সংঘর্ষের হাত থেকে...

শিক্ষার্থীদের অনুপস্থিতিতেই মাভাবিপ্রবিতে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

শিক্ষার্থীদের অনুপস্থিতিতেই মাভাবিপ্রবিতে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৪ অপরাহ্ণ
0

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। তবে এসব কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি দেখা যায়নি। শনিবার (৭...

নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৫ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। শনিবার (৭ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে...

Next Post
টাঙ্গাইলে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন

টাঙ্গাইলে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন

সর্বেশষ

তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু

তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৪ অপরাহ্ণ
বিবিএসের তথ্যকে গণমুখী, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে চায় সরকার: অর্থমন্ত্রী

বিবিএসের তথ্যকে গণমুখী, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে চায় সরকার: অর্থমন্ত্রী

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৮ অপরাহ্ণ
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৩ অপরাহ্ণ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০৭ অপরাহ্ণ
দেশে ১৭ লাখ মেট্রিক টন চাল মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী

দেশে ১৭ লাখ মেট্রিক টন চাল মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৫৯ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In