খবর বাংলা ডেস্ক :
জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড) দেশের অসচ্ছল ও অর্থনৈতিকভাবে দুর্বল বিচারপ্রার্থীদের ২০০৯ থেকে ২০২৫ সালের মধ্যে মোট ৪ লাখ ৫৪ হাজার ৪৮৮টি মামলায় আইনি সহায়তা প্রদান করেছে।
সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, এর মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩ হাজার ৩৫৫টি মামলায় এবং দেশের ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৪ লাখ ৪৬ হাজার ৫৮৪টি মামলায় সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনি সহায়তা সেলের মাধ্যমে ৪ হাজার ৫৪৯টি মামলায় আইনি সহায়তা প্রদান করা হয়েছে।
আইনগত সহায়তা প্রদানের এই সেবা ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচে পরিচালিত হয়। জাতীয় আইনগত সহায়তা সংস্থা আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে কার্যক্রম পরিচালনা করে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











