সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

রাতের অন্ধকারে স্বতন্ত্র প্রার্থী শাফি খানের বাড়িতে হামলা

মার্চ ৪, ২০২৩ — ফাল্গুন ২০, ১৪২৯ বঙ্গাব্দ — সময়: ২:২৪ অপরাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি, রাজনীতি, শীর্ষ সংবাদ
A A

রাতের অন্ধকারে স্বতন্ত্র প্রার্থী শাফি খানের বাড়িতে হামলা

কালিহাতী সংবাদদাতা : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর (জগ মার্কা) বাড়িতে হামলার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন

রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা, ঢাবি সাদা দলের নিন্দা

টাঙ্গাইল জেলা ছাত্রলীগ সদস্য সৌরভ সিকদার গ্রেপ্তার

আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় পাল্টা হামলায় আওয়ামী লীগের এক সমর্থক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ মার্চ) রাত ১০টার দিকে পৌর সভার চিনামুড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার রাতে এলেঙ্গা পৌরসভা নির্বাচনে নৌকার পোষ্টার ছেঁড়ার অভিযোগ এনে স্বতন্ত্র প্রাথী মো. শাফী খানের মহেলা এলাকায় গণসংযোগে বাঁধা দেয় নৌকার সমর্থকরা।

পরে নির্বাচনী প্রচারণা বন্ধ রেখে স্বতন্ত্র প্রার্থী শাফি খান বাড়ির উদ্দেশ্যে রওনা হন।

পথিমধ্যে ফের স্বতন্ত্র প্রার্থীকে নৌকার সমর্থকরা হুমকি দেয়। স্বতন্ত্র প্রার্থী চিনামুড়ায় নিজ বাড়ি গেলে সেখানে নৌকার প্রার্থীসহ সমর্থকরা মিছিল নিয়ে যায়।

বাকবিতন্ডার একপর্যায়ে বাড়িতে আক্রমনের চেষ্টা চালায় তারা। স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা তা প্রতিহত করে।

পরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা পাল্টা মিছিল বের করেন।

মিছিলটি চিনামুড়া মোতালেব খানের চায়ের দোকানে পৌঁছালে নৌকার সমর্থক আওয়াল পীরকে একা পেয়ে মারপিট করে তারা।

বর্তমানে তিনি কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। এ ঘটনায় চিনামুড়াসহ আশেপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীদের ও উভয় পক্ষের সমর্থকদের সাক্ষ্য –

চায়ের দোকানদার মোতালেব খান জানান, স্বতন্ত্র প্রার্থী শাফি খানের একটি মিছিল আমার দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় আওয়াল পীর দৌড়ে এসে আমার দোকানে আশ্রয় নেয়।

পরে আমি দোকানের ঝাঁপ নামিয়ে দিয়ে তাকে রক্ষা করি। মিছিল চলে যাওয়ার পর তার পরিবারের লোকজন এসে তাকে নিয়ে যায়; তাকে কে বা কারা মারপিট করেছে আমি তা দেখিনি।

স্থানীয় আওয়ামী লীগের কর্মী মিনা আক্তার জানান, শাফি খানের মিছিলটি তার বাসার সামনে লাগানো নৌকার প্রার্থী নুর-এ- আলম সিদ্দিকীর পোষ্টার ও প্লেকার্ড ছিড়ে ফেলা শুরু করলে সে ও তার পরিবার বাঁধা দিতে গেলে মিছিল থেকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়।

তাদের বাঁধা স্বত্বেও তাদের বাড়ির আশেপাশে লাগানো নৌকার পোষ্টার ছিঁড়ে ফেলা হয়।

স্বতন্ত্র প্রার্থীর সমর্থক হায়দার আলী জানান, বৃহস্পতিবার রাতে নৌকার প্রার্থী মিছিলসহ চিনামুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসে সমবেত হলে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা তার বাসা থেকে বের হয়ে তাদের বাঁধা দেয়।

একপর্যায়ে বাঁধা উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থীর বাড়ির আঙিনার বেড়া ভাঙচুর করে।

হামলার ছবি স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা মোবাইল ফোনে ধারণ করতে গেলে বেশ কয়েকটি মোবাইল ছিনিয়ে নেয় নৌকার সমর্থকরা।

স্বতন্ত্র প্রার্থীর আরেক সমর্থক হাসমত আলী রেজা জানান, হামলার সময় স্বতন্ত্র প্রার্থী বাড়িতেই ছিলেন।

আমরা তাকে নিরাপত্তার স্বার্থে অন্যত্র সরিয়ে নেই। আমার ধারনা তার প্রাণনাশের জন্য এ হামলা চালানো হতে পারে।

প্রার্থীদের কথা –

এ প্রসঙ্গে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোঃ শাফী খান জানান, হামলার ঘটনার বিষয়টি ইতিমধ্যে টাঙ্গাইলের সিনিয়র নির্বাচন কর্মকর্তাকে জানিয়েছি।

নৌকার সমর্থকদের কারণে সঠিকভাবে নির্বাচনী প্রচরণা করতে পারছিনা। যেখানেই যাচ্ছি সেখানেই তারা বাঁধা প্রদান করছে।

এমনকি আমার নিজের এলাকায় চিনামুড়া এসে হুমকি দিয়ে গেছে যে আমার পক্ষে নির্বাচন করবে তার হাত-পা ভেঙ্গে ফেলা হবে।

১৬ তারিখের পর এলাকা ছাড়া করা হবে। এলেঙ্গা পৌরসভার নির্বাচনের পরিবেশ অবাধ, সুষ্ঠ ,নিরপেক্ষ ও শান্তিপুর্ন করার জন্য জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে জোর দাবি জানাচ্ছি।

হামলার ঘটনা অস্বীকার করে নৌকার প্রার্থী মোহাম্মদ নূর-এ-আলম সিদ্দিকী জানান, বৃহস্পতিবার রাতে স্বতন্ত্র প্রার্থীর মিছিল থেকে নৌকার সমর্থক চেচুয়ার আওয়াল পীরকে পিটিয়ে গুরতর আহত করে।

বর্তমানে সে কালিহাতী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি আছেন।

নির্বাচন কর্মকর্তার বক্তব্য –

টাঙ্গাইল জেলা সিনিয়ার নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান জানান, বিষয়টি আমাকে মৌখিকভাবে জানানো হয়েছে।

জানার পরপরই কালিহাতী থানাকে অবহতি করেছি। এখনো লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

উল্লেখ্য, আগামি ১৬ মার্চ এলেঙ্গা নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনে মেয়র পদে ৪ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ ও নয়টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বর্তমানে এলেঙ্গা পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৪’শ ৬৭ জন। ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ হবে। সম্পাদনা – অলক কুমার

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অন্ধকারএলেঙ্গানির্বাচনপৌরসভা

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা, ঢাবি সাদা দলের নিন্দা

রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা, ঢাবি সাদা দলের নিন্দা

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৬, ২০২৬ — অগ্রহায়ণ ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৬ অপরাহ্ণ
0

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার প্রস্তুতির ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল।...

টাঙ্গাইল জেলা ছাত্রলীগ সদস্য সৌরভ সিকদার গ্রেপ্তার

টাঙ্গাইল জেলা ছাত্রলীগ সদস্য সৌরভ সিকদার গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৬, ২০২৬ — অগ্রহায়ণ ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৪ পূর্বাহ্ণ
0

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের টাঙ্গাইল জেলা শাখার সদস্য সৌরভ সিকদারকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের হাটুভাঙ্গা বাজার...

সখীপুরে মাদকসেবীর পক্ষে সাংবাদিকদের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

সখীপুরে মাদকসেবীর পক্ষে বিএনপি নেতার মামলা, সমালোচনার ঝড়

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৬, ২০২৬ — অগ্রহায়ণ ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪২ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের সখীপুরে মাদক সেবনের ভিডিও ধারণকে কেন্দ্র করে চার সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছেন স্থানীয় এক বিএনপি নেতা। এ ঘটনায় মাদক সেবনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না...

না পারলে ২ সপ্তাহের জন্য হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ

না পারলে ২ সপ্তাহের জন্য হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৫, ২০২৬ — অগ্রহায়ণ ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫৫ অপরাহ্ণ
0

মাত্র দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করে দেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ...

মির্জাপুরে ভাতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক যুবরাজ গ্রেপ্তার

মির্জাপুরে ভাতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক যুবরাজ গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৫, ২০২৬ — অগ্রহায়ণ ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২০ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত কলেজছাত্র ইমন হত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার গোলাম রাব্বানী যুবরাজ ভাতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ...

Next Post

নাগরপুরে শর্টপিচ ক্রিকেট চূড়ান্ত প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

সর্বেশষ

শেখ হাসিনাকে ফেরাতে ভারত আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরাতে ভারত আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নভেম্বর ১৬, ২০২৬ — অগ্রহায়ণ ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৯ অপরাহ্ণ
দায়িত্ব পালন না করেও বেতন নিচ্ছেন ভূতুড়ে চিকিৎসকরা

দায়িত্ব পালন না করেও বেতন নিচ্ছেন ভূতুড়ে চিকিৎসকরা

নভেম্বর ১৬, ২০২৬ — অগ্রহায়ণ ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪২ অপরাহ্ণ
রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা, ঢাবি সাদা দলের নিন্দা

রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা, ঢাবি সাদা দলের নিন্দা

নভেম্বর ১৬, ২০২৬ — অগ্রহায়ণ ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৬ অপরাহ্ণ
পাঁচ ধাপে ৪৩০০ ইউনিয়ন পরিষদে নির্বাচন, প্রথম ধাপে ভোট ১০২৬ ইউনিয়নে

পাঁচ ধাপে ৪৩০০ ইউনিয়ন পরিষদে নির্বাচন, প্রথম ধাপে ভোট ১০২৬ ইউনিয়নে

নভেম্বর ১৬, ২০২৬ — অগ্রহায়ণ ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৭ অপরাহ্ণ
ডিসেম্বরে মুছে যাবে ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল, যা করবেন ব্যবহারকারীরা

ডিসেম্বরে মুছে যাবে ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল, যা করবেন ব্যবহারকারীরা

নভেম্বর ১৬, ২০২৬ — অগ্রহায়ণ ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৫২ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In