মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

এখনও বয়সসীমা পরিবর্তনের সিদ্ধান্ত হয়নি

হামে টিকা নেওয়ার বয়সের আগেই শিশুদের মৃত্যু

জুন ৯, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩৩ অপরাহ্ণ
in জাতীয়
A A
হামে টিকা নেওয়ার বয়সের আগেই শিশুদের মৃত্যু

হামে টিকা নেওয়ার বয়সের আগেই শিশুদের মৃত্যু

প্রতিবেদন:
খবর বাংলা ডেস্ক :

দেশে আশঙ্কাজনকভাবে বাড়ছে হামের সংক্রমণ এবং এর জটিলতায় শিশু মৃত্যুর ঘটনা। হামে আক্রান্ত হওয়ার মাত্র চারদিনের মাথায় প্রাণ হারায় শিশু জুবায়ের। এর এক সপ্তাহ পর হামের টিকা দেওয়ার জন্য তার পরিবারকে ফোন করেন এক স্বাস্থ্যকর্মী। এর আগে টিকা না থাকায় হাসপাতাল থেকে ফেরত দেওয়া হয়েছিল জুবায়েরকে।

শিশুটির মা কাকলি আক্তার ক্ষোভ প্রকাশ করে জানান, ওষুধ না থাকায় আগে তার সন্তানকে কোনো টিকা দেওয়া হয়নি, অথচ মৃত্যুর পর স্বাস্থ্যকর্মীরা খোঁজ নিচ্ছেন। দেশে হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া অনেক শিশুর করুণ গল্পই জুবায়েরের মতো। অনেক শিশু টিকা নিতে গিয়ে ভ্যাকসিন না পেয়ে ফেরত এসেছে, আবার কেউ কেউ অসুস্থতার কারণে সময়মতো টিকা নিতে পারেনি, যার মূল্য দিতে হচ্ছে জীবনের বিনিময়ে।

আরও পড়ুন

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করলেন তারেক রহমান

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ

রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালের ৪৭টি শিশু মৃত্যুর তথ্য বিশ্লেষণ করে এক ভয়াবহ চিত্র পাওয়া গেছে। মৃত শিশুদের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, হামে মারা যাওয়া ৬১ শতাংশ শিশুর মৃত্যু হয়েছে টিকা নেওয়ার বয়স হওয়ার আগেই। অর্থাৎ ২৯ জন শিশুর ক্ষেত্রে টিকা দেওয়ার নির্দিষ্ট বয়সই হয়নি, যার মধ্যে এক মাসের শিশুও রয়েছে। অন্যদিকে, বয়স হলেও ভ্যাকসিনের অভাবে টিকা পায়নি ১৩ জন শিশু এবং মাত্র এক ডোজ করে পেয়েছে দুইজন। বর্তমানে দেশে ৯ এবং ১৫ মাস বয়সে দুই ডোজ হামের টিকা দেওয়া হয়। তবে সংক্রমণ ঠেকাতে এই টিকার বয়স আরও এগিয়ে আনা হবে কি না, তা নিয়ে সরকারের পক্ষ থেকে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

সংক্রামক ব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আসমা খান মৃত্যুর কারণ ব্যাখ্যা করে বলেন, প্রাথমিক পর্যায়ে মায়েরা শিশুদের হামের উপসর্গগুলো সঠিকভাবে শনাক্ত করতে পারছেন না। ফলে তারা এটিকে সাধারণ জ্বর ভেবে ঘরে বসে চিকিৎসা করাচ্ছেন, যা মূলত মূল্যবান সময় নষ্ট করছে।

পরবর্তীতে শিশুদের কাশি আশঙ্কাজনকভাবে বেড়ে গিয়ে নিউমোনিয়ায় রূপ নিচ্ছে এবং দ্রুত অবস্থার অবনতি ঘটে মৃত্যু ডেকে আনছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, হামে মৃত্যুর ৫১ শতাংশই ঘটে ৯ মাস বয়সের আগে এবং ৪৪ শতাংশের মৃত্যু হয় ৯ মাস থেকে ৪ বছর বয়সের মধ্যে। মারা যাওয়া শিশুদের বড় অংশই তীব্র অপুষ্টির শিকার এবং আগে থেকেই অন্য কোনো রোগে আক্রান্ত ছিল। তবে স্বস্তির বিষয় হলো, দুই ডোজ টিকা পূর্ণাঙ্গভাবে পেয়েছে এমন কোনো শিশুর হামে মারা যাওয়ার তথ্য পাওয়া যায়নি।

সার্বিক বিষয়ে বিশিষ্ট চিকিৎসাবিজ্ঞানী অধ্যাপক লিয়াকত আলী বলেন, শিশু ও মায়ের অপুষ্টি এবং শিশুকে পর্যাপ্ত বুকের দুধ না খাওয়ানোর কারণে শিশুর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি ঠিকমতো গড়ে ওঠে না।

সাধারণত ছয় মাসের কম বয়সী শিশুদের মায়ের দুধের মাধ্যমে যে জন্মগত প্রতিরোধ ক্ষমতা পাওয়ার কথা বলা হয়, বাস্তবে তা কতটুকু তৈরি হচ্ছে সেটি গভীরভাবে খতিয়ে দেখা প্রয়োজন। শিশুদের এই অকাল মৃত্যু রোধ করতে টিকাদান কর্মসূচির পরিধি বাড়ানো এবং মায়েদের সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।

তথ্য সূত্র : যমুনা টিভি

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ভ্যাকসিনের অভাবশিশু স্বাস্থ্যসংক্রামক ব্যাধি হাসপাতালস্বাস্থ্য সংবাদহামে শিশু মৃত্যুহামের টিকা

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করলেন তারেক রহমান

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করলেন তারেক রহমান

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১১, ২০২৬ — শ্রাবণ ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১৫ অপরাহ্ণ
0

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম অসুস্থ হওয়ায় তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে দোয়া ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১০ আগস্ট) রাতে...

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১১, ২০২৬ — শ্রাবণ ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১৬ পূর্বাহ্ণ
0

রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টায় জাতীয় সংসদ...

১১ বছর পর চাকরিতে ফিরলেন সাবেক ডিএমপি কর্মকর্তা

১১ বছর পর চাকরিতে ফিরলেন সাবেক ডিএমপি কর্মকর্তা

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১০, ২০২৬ — শ্রাবণ ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১১ অপরাহ্ণ
0

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপ-পুলিশ কমিশনার (পূর্ব) মো. ওবায়দুর রহমান খানকে চাকরি থেকে বরখাস্তের আদেশ ১১ বছর পর বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত ৬ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের...

তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১০, ২০২৬ — শ্রাবণ ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৪৭ অপরাহ্ণ
0

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের লক্ষ্যে দেশের তিনটি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ পাইলট প্রকল্পের আওতায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় চীন মৈত্রী...

৮৬ হাজার ৭০৯ ধর্মীয় প্রতিষ্ঠান আসছে সম্মানী ভাতার আওতায়

৮৬ হাজার ৭০৯ ধর্মীয় প্রতিষ্ঠান আসছে সম্মানী ভাতার আওতায়

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১০, ২০২৬ — শ্রাবণ ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১৭ অপরাহ্ণ
0

চলতি ২০২৬-২৭ অর্থবছরে রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে দেশের ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধবিহার ও ৩০১টি...

Next Post
অনার্স থেকে বাংলা ও ইতিহাস বাদ দেওয়ার দাবি গুজব

অনার্স থেকে বাংলা ও ইতিহাস বাদ দেওয়ার দাবি গুজব

সর্বেশষ

মির্জাপুর ক্যাডেট কলেজের ৫১ শিক্ষার্থীর মধ্যেই ৫০ জন জিপিএ-৫

মির্জাপুর ক্যাডেট কলেজের ৫১ শিক্ষার্থীর মধ্যেই ৫০ জন জিপিএ-৫

আগস্ট ১১, ২০২৬ — শ্রাবণ ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৫ অপরাহ্ণ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করলেন তারেক রহমান

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করলেন তারেক রহমান

আগস্ট ১১, ২০২৬ — শ্রাবণ ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১৫ অপরাহ্ণ
ইরানের সর্বোচ্চ নেতা সম্পূর্ণ সুস্থ আছেন: পেজেশকিয়ান

ইরানের সর্বোচ্চ নেতা সম্পূর্ণ সুস্থ আছেন: পেজেশকিয়ান

আগস্ট ১১, ২০২৬ — শ্রাবণ ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০৭ অপরাহ্ণ
কলম্বিয়ায় ভূমিকম্পে শুধুমাত্র পেরেইরা শহরেই নিহত অন্তত ৬৬: রয়টার্স

কলম্বিয়ায় ভূমিকম্পে শুধুমাত্র পেরেইরা শহরেই নিহত অন্তত ৬৬: রয়টার্স

আগস্ট ১১, ২০২৬ — শ্রাবণ ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৪ পূর্বাহ্ণ
প্রিমিয়ার লিগের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়দের একাদশ

প্রিমিয়ার লিগের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়দের একাদশ

আগস্ট ১১, ২০২৬ — শ্রাবণ ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪৬ পূর্বাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In