খবরবাংলা ডেস্ক :
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৬৩৩ টাকা বাড়ানো হয়েছে। নতুন এ দাম মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, মঙ্গলবার সকাল ৯টায় মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়।
নতুন দাম কত নতুন মূল্য তালিকা অনুযায়ী—
- ২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা
- ২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৩৬ হাজার ৬০৪ টাকা
- ১৮ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৩ হাজার ১৮৭ টাকা
- সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৯২০ টাকা
বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টা থেকে দেশের সব জুয়েলারি ব্যবসাপ্রতিষ্ঠানে নতুন দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।
স্বর্ণের বাজারে ফের ঊর্ধ্বমুখী প্রবণতা আন্তর্জাতিক ও দেশীয় বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিয়মিত স্বর্ণের দাম সমন্বয় করে থাকে বাজুস। সর্বশেষ মূল্যবৃদ্ধির ফলে দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের দাম আরও বেড়ে নতুন উচ্চতায় পৌঁছেছে।
তথ্য সূত্র : যমুনা টিভি










