বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home খেলা

আর্জেন্টিনার জালে দুর্দান্ত গোল, বিশ্বকাপের সেরা গোলের পুরস্কার কাব্রালের

জুলাই ২৮, ২০২৬ — শ্রাবণ ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০২ পূর্বাহ্ণ
in খেলা
A A
আর্জেন্টিনার জালে দুর্দান্ত গোল, বিশ্বকাপের সেরা গোলের পুরস্কার কাব্রালের

আর্জেন্টিনার জালে দুর্দান্ত গোল, বিশ্বকাপের সেরা গোলের পুরস্কার কাব্রালের

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর হুন্দাই ‘গোল অব দ্য টুর্নামেন্ট’ পুরস্কার জিতেছেন কেপ ভার্দের ফুটবলার সিডনি লোপেস কাব্রাল। আর্জেন্টিনার বিপক্ষে নকআউট পর্বের ম্যাচে করা তার দৃষ্টিনন্দন গোলটি টুর্নামেন্টের সেরা গোল হিসেবে নির্বাচিত হয়েছে।

বিশ্বকাপ শুরুর আগে লোপেস কাব্রাল বলেছিলেন, তার সবচেয়ে বড় ইচ্ছা ছিল লিওনেল মেসির সঙ্গে একটি ছবি তোলা। তবে শেষ পর্যন্ত শুধু মেসির মুখোমুখি হওয়াই নয়, নিজের অসাধারণ পারফরম্যান্সে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের নজর কাড়েন ২৩ বছর বয়সী এই ফুটবলার।

আরও পড়ুন

টানা তৃতীয় কোপা ট্রফি জিতেও অখুশি ইয়ামাল, স্বপ্ন ব্যালন ডি’অর

ভবিষ্যৎ বিশ্বকাপের স্বপ্ন বুকে নিয়ে মাঠে বিশ্ববিদ্যালয়ের ফুটবলাররা

মায়ামিতে অনুষ্ঠিত রোমাঞ্চকর ম্যাচে অতিরিক্ত সময়ে আর্জেন্টিনার ডিফেন্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে কাটিয়ে বক্সে ঢুকে দুর্দান্ত বাঁকানো শটে বল জড়িয়ে দেন গোলের ওপরের কোণে। গোলটি আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের নাগালের বাইরে চলে যায় এবং ম্যাচে সমতা ফেরায় কেপ ভার্দে। যদিও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে বিদায় নিতে হয় দলটিকে, তবুও লোপেস কাব্রালের সেই গোল বিশ্বকাপের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে ওঠে।

এই পুরস্কারের দৌড়ে তিনি উজবেকিস্তানের এলদর শোমুরোদভ এবং হাইতির উইলসন ইসিদোর গোলকে পেছনে ফেলেছেন। অতীতে এই সম্মান অর্জন করেছেন ম্যাক্সি রদ্রিগেজ, দিয়েগো ফোরলান, হামেস রদ্রিগেজ, বেঞ্জামিন প্যাভার্ড ও রিচার্লিসনের মতো তারকারা।

পুরস্কার জয়ের পর লোপেস কাব্রাল বলেন, প্রতিপক্ষকে কাটিয়ে জায়গা তৈরি করার পরই তিনি শট নেওয়ার সিদ্ধান্ত নেন। বলটি যখন গোলের ওপরের কোণের দিকে যাচ্ছিল, তখনও তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে এমন একটি গোল করতে পেরেছেন।

গোল উদযাপনের সময় ঘটে যায় আরেক আবেগঘন ঘটনা। দর্শক গ্যালারিতে থাকা তার মা তেরেসা ছেলের দুর্দান্ত গোল দেখে আবেগে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে কাব্রাল জানান, ম্যাচের আগে তিনি মাকে কথা দিয়েছিলেন, গোল করতে পারলে তার কাছেই ছুটে যাবেন। কিন্তু সেখানে গিয়ে দেখেন, সবাই তার মাকে সামলাতে ব্যস্ত।

আরেকটি বিশেষ মুহূর্ত ছিল ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা মার্সেলোর প্রশংসা পাওয়া। কাব্রাল জানান, ম্যাচের পর মার্সেলো তাকে বার্তা পাঠিয়ে জানান, টুর্নামেন্টের সেরা গোল হিসেবে তিনিও কাব্রালের গোলকেই ভোট দিয়েছেন। নিজের অন্যতম আদর্শের কাছ থেকে এমন স্বীকৃতি পাওয়া জীবনের অন্যতম বড় প্রাপ্তি বলেও মন্তব্য করেন তিনি।

মাত্র তিন বছর আগেও জার্মানির পঞ্চম বিভাগের ফুটবলে খেলতেন লোপেস কাব্রাল। আর্থিক কষ্টে জীবন কাটানো সেই তরুণ এখন বিশ্বকাপের সেরা গোলের পুরস্কার জিতে ফুটবল বিশ্বের অনুপ্রেরণার নতুন নাম হয়ে উঠেছেন।

তথ্য সূত্র : যমুনা টিভি

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আর্জেন্টিনাকেপ ভার্দেক্রীড়া সংবাদগোল অব দ্য টুর্নামেন্টফিফা বিশ্বকাপ ২০২৬ফুটবল সংবাদবিশ্বকাপ ফুটবলমার্সেলোলিওনেল মেসিসিডনি লোপেস কাব্রাল

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টানা তৃতীয় কোপা ট্রফি জিতেও অখুশি ইয়ামাল, স্বপ্ন ব্যালন ডি’অর

টানা তৃতীয় কোপা ট্রফি জিতেও অখুশি ইয়ামাল, স্বপ্ন ব্যালন ডি’অর

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৭, ২০২৬ — কার্তিক ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৪ অপরাহ্ণ
0

মানুষের সব চাওয়া তো আর পূরণ হয় না। কখনো কখনো বড় কোনো অর্জন হাতের মুঠোয় এলেও মন পড়ে থাকে অধরা স্বপ্নের দিকে। লামিনে ইয়ামালের ক্ষেত্রেও ঘটেছে তেমনটাই। কোপা...

ভবিষ্যৎ বিশ্বকাপের স্বপ্ন বুকে নিয়ে মাঠে বিশ্ববিদ্যালয়ের ফুটবলাররা

ভবিষ্যৎ বিশ্বকাপের স্বপ্ন বুকে নিয়ে মাঠে বিশ্ববিদ্যালয়ের ফুটবলাররা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৬, ২০২৬ — কার্তিক ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৩৪ অপরাহ্ণ
0

বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফুটবল প্রতিভা অন্বেষণ ও শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াচর্চা বাড়ানোর লক্ষ্য নিয়ে শুরু হয়েছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্ট। সোমবার বিকেলে ঢাকার এবিজি স্পোর্টস সিটির বসুন্ধরা কিংস...

ট্রফি জয়ের স্বপ্নে আজ মাঠে নামছে ১০ বিশ্ববিদ্যালয়

ট্রফি জয়ের স্বপ্নে আজ মাঠে নামছে ১০ বিশ্ববিদ্যালয়

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৫, ২০২৬ — কার্তিক ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:২২ অপরাহ্ণ
0

বসুন্ধরা আবাসিক এলাকার এবিজি স্পোর্টস সিটিতে আজ থেকে শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণ-তরুণীদের প্রাণের উৎসব। ফুটবল ও ক্রিকেটকে কেন্দ্র করে আয়োজিত ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ কেবল দুটি খেলার প্রতিযোগিতা...

মাঠের লড়াইয়ে নামছে ১০ বিশ্ববিদ্যালয়, কবে কার খেলা?

মাঠের লড়াইয়ে নামছে ১০ বিশ্ববিদ্যালয়, কবে কার খেলা?

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৫, ২০২৬ — কার্তিক ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:২২ পূর্বাহ্ণ
0

দেশের পাঁচটি করে বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতা নিয়ে শুরু হতে যাচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’। আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় আগামী ২৫ অক্টোবর থেকে...

ফ্লাডলাইট-গ্যালারি প্রস্তুত, পূর্ণাঙ্গ ভেন্যু হওয়ার পথে এবিজি

ফ্লাডলাইট-গ্যালারি প্রস্তুত, পূর্ণাঙ্গ ভেন্যু হওয়ার পথে এবিজি

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৫, ২০২৬ — কার্তিক ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:১৬ পূর্বাহ্ণ
0

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে নিজেদের অবস্থান শক্তিশালী করার পথে এগিয়ে চলছে এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়াম। প্রথমবারের মতো টেস্ট খেলুড়ে দেশ ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের পদচারণায় মুখর...

Next Post
দুদকের মামলায় আজ রায় সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর

দুদকের মামলায় আজ রায় সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর

সর্বেশষ

কিভাবে পারমাণবিক বিদ্যুৎকে ছাড়িয়ে যাচ্ছে সৌরবিদ্যুৎ?

কিভাবে পারমাণবিক বিদ্যুৎকে ছাড়িয়ে যাচ্ছে সৌরবিদ্যুৎ?

অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২৬ অপরাহ্ণ
গাজীপুরে জঙ্গি নাটক: হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে শুনানি ১৭ নভেম্বর

গাজীপুরে জঙ্গি নাটক: হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে শুনানি ১৭ নভেম্বর

অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৫২ অপরাহ্ণ
স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৪৬, আহত ১৭৫

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৪৬, আহত ১৭৫

অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩১ অপরাহ্ণ
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়ানোর আশা প্রধানমন্ত্রীর

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়ানোর আশা প্রধানমন্ত্রীর

অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫৩ অপরাহ্ণ
সাংবাদিক অলক কুমার দাসের বাবার শ্রাদ্ধানুষ্ঠান সুসম্পন্ন হয়েছে

সাংবাদিক অলক কুমার দাসের বাবার শ্রাদ্ধানুষ্ঠান সুসম্পন্ন হয়েছে

অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৪ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In