বুধবার, জুলাই ১, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

ইউনেস্কোর সাংস্কৃতিক স্বীকৃতি পেল ‘টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প’

ডিসেম্বর ১০, ২০২৫ — অগ্রহায়ণ ২৬, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৩:৩০ অপরাহ্ণ
in টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সদর, শীর্ষ সংবাদ
A A
ইউনেস্কোর সাংস্কৃতিক স্বীকৃতি পেল ‘টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প’

ইউনেস্কোর সাংস্কৃতিক স্বীকৃতি পেল ‘টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প’

ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে ‘টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প’। মঙ্গলবার বিকেলে ভারতের নয়াদিল্লির লালকেল্লায় এক অধিবেশনে ইউনেসকোর রিপ্রেজেন্টেটিভ লিস্ট অব ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটিতে (আইসিএইচ) আনুষ্ঠানিকভাবে অন্তর্ভূক্ত হয়েছে।

নয়াদিল্লিতে চলমান ইউনেসকোর ইন্টারগভার্নমেন্টাল কমিটি ফর দ্য সেফগার্ডিং অব দ্য ইনট্যানজিবল কালচারাল হেরিটেজের ২০তম অধিবেশনে বিশ্লেষণ শেষে ২০২৫ সালের চক্রে ইউনেসকোর ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ বা বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে টাঙ্গাইল শতাব্দী প্রাচীন ঐতিহ্যের এই বয়নশিল্পকে স্বীকৃতি জানানো হলো। নয়াদিল্লি থেকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যর ফোকাল পয়েন্ট কর্মকর্তা আসমা ফেরদৌসি।

আরও পড়ুন

নাগরপুরে পাট ক্ষেত থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

মির্জাপুরে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিক্ষোভ, পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

আসমা ফেরদৌসি ছাড়াও এই অধিবেশনের বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কোয় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি খন্দকার মোহাম্মদ তালহা, দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ ও ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মো. ওয়ালিদ বিন কাশেম।

বাংলাদেশের ষষ্ঠ আইসিএইচ উপাদান হিসেবে টাঙ্গাইল বয়নশিল্প চূড়ান্তভাবে তালিকাভূক্ত হলো। ইউনেস্কোর প্রতিবেদনে বলা হয়, প্রতিটি শাড়ি তৈরি হয় ঐতিহ্য ও কারুশিল্পের সংমিশ্রণে। তাতে থাকে স্থানীয় সংস্কৃতি থেকে উদ্ভূত নান্দনিক নকশা ও জটিল ভাব বা সুর। সাধারণত পুরুষরা সুতা রাঙান, কাপড় বুনে নকশা করেন। নারীরা চরকায় সুতা কাটেন।প্রতিবেদনে এই শাড়ি সম্পর্কে বলা হয়, টাঙ্গাইল শাড়ি হলো স্থানীয় তাঁতীদের ঐতিহ্যবাহী হস্তচালিত তাঁত বুনন কৌশলের চূড়ান্ত রূপ। যদিও শাড়িই এই বুনন কৌশলের সাধারণ এবং ঐতিহ্যবাহী প্রকাশ। সম্প্রতি একই কৌশল ব্যবহার করে আরও নানা ধরনের পোশাক তৈরি করা হচ্ছে। এই বুনন শিল্পটি মূলত এর নান্দনিক নকশা, স্থানীয়ভাবে তৈরি মোটিফ এবং স্বচ্ছ মসৃণতার জন্য স্বীকৃত ও বিশিষ্ট। টাঙ্গাইল শাড়ির প্রতিটি অংশ যত্নের সঙ্গে তৈরি একেকটি শিল্পকর্ম।

এই প্রতিবেদনে আরও বলা হয়, এ নামকরণটি টাঙ্গাইল অঞ্চলের নির্দিষ্ট জলবায়ু পরিস্থিতিকে স্বীকৃতি দেওয়ার জন্য একটি নির্দিষ্ট ভৌগোলিক অবস্থানের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। টাঙ্গাইল শাড়ি শব্দটি কোনো একটি পণ্যের রূপকে বোঝায় না, বরং তাঁতির উৎপাদিত এই ধরনের সব পরিধেয়কে টাঙ্গাইল শাড়ি হিসেবে গণ্য করা হয়। এর একমাত্র পার্থক্য হলো সুতা প্রস্তুত করতে ব্যবহৃত মূল উপাদান, যেমন- সুতি, সিল্ক, পাট ইত্যাদি। কিন্তু সব ধরনের পণ্যের ক্ষেত্রে বুনন কৌশল একই থাকে।

এর তাঁতীদের সম্পর্কে বলা হয়, ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়ি বসাক এবং জোলা সম্প্রদায় বোনে। বসাক সম্প্রদায় হিন্দু, আর জোলা সম্প্রদায় মুসলমান। উভয় সম্প্রদায়ই টাঙ্গাইল শাড়ি তাঁত সমিতির সদস্য।

বুনন কৌশল সম্পর্কে ইউনেস্কোর প্রতিবেদনে বলা হয়, স্থানীয় তাঁতীরা জানিয়েছেন, বুনন কৌশল পরিবারের সদস্যদের দেখে অল্প বয়সে শেখা হয়। হাতে-কলমে প্রশিক্ষণই মূল বিষয়। প্রতিটি বুনন এবং সেলাই একজন তাঁতীকে নিখুঁত করে তোলে। যেহেতু এই শিল্পের জন্য আনুষ্ঠানিক শিক্ষা বা প্রাতিষ্ঠানিক শেখার পদ্ধতি নেই, তাই প্রতিটি তাঁতির পরিবার পরবর্তী প্রজন্মের কাছে সঠিক কৌশলগুলো হস্তান্তরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এভাবে এই ঐতিহ্যবাহী দক্ষতা প্রজন্ম থেকে প্রজন্মে স্থানান্তরিত হচ্ছে।

এর সামাজিক ভূমিকা এবং সাংস্কৃতিক তাৎপর্য সম্পর্কে বলা হয়েছে, টাঙ্গাইল হস্তচালিত তাঁতের শাড়ি বাংলাদেশের সাংস্কৃতিক এবং সামাজিক পরিচিতিকে তুলে ধরে। এটি দুর্গাপূজা, বাংলা নববর্ষ, বিবাহ এবং দুই ঈদ উৎসবে পরিধেয় পোশাক। ইউনেস্কোর এই খবর পাওয়ার পর টাঙ্গাইল শাড়ির বুনন শিল্পীরা আনন্দ প্রকাশ করেছেন।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ইউনেস্কো আইসিএইচইউনেস্কো স্বীকৃতিটাঙ্গাইল তাঁত শিল্পটাঙ্গাইল নিউজটাঙ্গাইল শাড়িবাংলাদেশ সংস্কৃতিবিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যবুনন শিল্পসাংস্কৃতিক ঐতিহ্য

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

নাগরপুরে পাট ক্ষেত থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

নাগরপুরে পাট ক্ষেত থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১, ২০২৬ — আষাঢ় ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:১৯ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুরে নিখোঁজ হওয়ার ৩ দিন পর পাট ক্ষেত থেকে উদ্ধার করা হলো শওকত মোল্লা (৫৫) নামের এক ব্যক্তির অর্ধগলিত লাশ। সে উপজেলার সহবতপুর ইউনিয়নের নলসন্ধ্যা গ্রামের মৃত...

মির্জাপুরে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিক্ষোভ, পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

মির্জাপুরে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিক্ষোভ, পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১, ২০২৬ — আষাঢ় ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০২ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিক্ষোভ মিছিল ও পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছেন গ্রাহক ফোরামের ব্যানারে ১১ দলীয় জোটের নেতাকর্মীরা। বুধবার (১ জুলাই) সকালে...

টাঙ্গাইলে টাকা-স্বর্ণের লোভে নারীকে হত্যা, মুয়াজ্জিন-ব্যবসায়ী গ্রেপ্তার

টাঙ্গাইলে টাকা-স্বর্ণের লোভে নারীকে হত্যা, মুয়াজ্জিন-ব্যবসায়ী গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১, ২০২৬ — আষাঢ় ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২৯ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইল পৌর শহরের বিশ্বাস বেতকা এলাকায় নাজমা আলম নাজু (৫১) হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় চৌরাস্তা জামে মসজিদের মুয়াজ্জিন মোশারফ হোসেনকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) টাঙ্গাইল সদর...

গোপালপুর পৌরসভায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

গোপালপুর পৌরসভায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১, ২০২৬ — আষাঢ় ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২১ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১৬ কোটি ৬২ লাখ ৯৯ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে পৌরসভা কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত বাজেট সভায়...

টাঙ্গাইলের কালিহাতীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন

টাঙ্গাইলের কালিহাতীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন

by নিজস্ব প্রতিবেদক
জুন ৩০, ২০২৬ — আষাঢ় ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০০ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের কালিহাতীতে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা...

Next Post
টাঙ্গাইলে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

টাঙ্গাইলে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

সর্বেশষ

নাগরপুরে পাট ক্ষেত থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

নাগরপুরে পাট ক্ষেত থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

জুলাই ১, ২০২৬ — আষাঢ় ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:১৯ অপরাহ্ণ
বিশ্বকাপে মেক্সিকোর জয়ে উল্লাসে ট্র্যাজেডি, পদদলিত হয়ে নিহত ২

বিশ্বকাপে মেক্সিকোর জয়ে উল্লাসে ট্র্যাজেডি, পদদলিত হয়ে নিহত ২

জুলাই ১, ২০২৬ — আষাঢ় ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৭ অপরাহ্ণ
ঠাকুরগাঁও থেকে নিখোঁজ ৪ স্কুলছাত্রী সিলেটে জীবিত উদ্ধার, নেপথ্যে কী?

ঠাকুরগাঁও থেকে নিখোঁজ ৪ স্কুলছাত্রী সিলেটে জীবিত উদ্ধার, নেপথ্যে কী?

জুলাই ১, ২০২৬ — আষাঢ় ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫২ অপরাহ্ণ
ফিফা বিশ্বকাপের অফিসিয়াল পেজে বাংলা গানের লাইন

ফিফা বিশ্বকাপের অফিসিয়াল পেজে বাংলা গানের লাইন

জুলাই ১, ২০২৬ — আষাঢ় ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৪ অপরাহ্ণ
মির্জাপুরে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিক্ষোভ, পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

মির্জাপুরে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিক্ষোভ, পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

জুলাই ১, ২০২৬ — আষাঢ় ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০২ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In