শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home খেলাধুলা

ইউল্যাবের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ

নভেম্বর ১৪, ২০২৬ — কার্তিক ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৩৫ পূর্বাহ্ণ
in খেলাধুলা
A A
ইউল্যাবের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ

ইউল্যাবের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ

বর্ণাঢ্য আয়োজন, দর্শকদের উচ্ছ্বাস আর মাঠের রোমাঞ্চকর লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ক্রিকেট প্রতিযোগিতা ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’। শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে সোনারগাঁও ইউনিভার্সিটিকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।

টুর্নামেন্টের শুরু থেকে অপরাজিত থাকা দুই দল ইউল্যাব ও সোনারগাঁও ইউনিভার্সিটির মধ্যকার ফাইনাল ম্যাচ ঘিরে স্টেডিয়ামে তৈরি হয় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে দুই দলের খেলোয়াড়দের দক্ষতা, দলীয় সমন্বয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করে। গ্যালারিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীদের উপস্থিতি ম্যাচের উত্তেজনা আরও বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

৫ দেশের দৃষ্টিপ্রতিবন্ধীদের টি-টোয়েন্টি এশিয়া কাপ বাংলাদেশে

টাঙ্গাইলে গ্রামবাসী টাকা তুলে কিনলেন স্থায়ী খেলার মাঠের জমি

ফাইনালকে ঘিরে আনভীর ক্রিকেট স্টেডিয়াম পরিণত হয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মিলনমেলায়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, ক্রীড়া সংগঠক ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে পুরো আয়োজন হয়ে ওঠে উৎসবমুখর। ফ্লাডলাইটের আলোয় খেলা উপভোগ করতে গ্যালারিতে ছিল দর্শকদের সরব উপস্থিতি। প্রিয় দলের সমর্থনে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম।

খেলা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন রংপুর রাইডার্সের পরিচালক শেজাদ আকবর সোবহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ক্রিকেটার ও দেশের বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব হাবিবুল বাশার সুমন, খালেদ মাহমুদ সুজন, নিয়ামুর রশিদ রাহুল, সানোয়ার হোসেন ও হালিম শাহ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক মোহাম্মদ ইমরুল হাসান, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ময়নাল হোসেন চৌধুরী, এবিজি স্পোর্টস সিটির উপদেষ্টা বিদ্যুৎ কুমার ভৌমিক, মো. লিয়াকত হোসেন, মো. নাজমুল আলম ভূঁইয়া ও মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও প্রাইজমানির চেক তুলে দেন।

টুর্নামেন্টে দলীয় সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সের জন্যও খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়। ইউল্যাবের ফারহান জানি ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। একই বিশ্ববিদ্যালয়ের জাকিরুল আহমেদ জেম টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান ও সেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেন। সেরা বোলার নির্বাচিত হন ইউল্যাবের এম এইচ রাকিব। আর সমর্থকদের অংশগ্রহণ ও উচ্ছ্বাসের স্বীকৃতিস্বরূপ ফ্যান কাপ জেতে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)।

পুরস্কারপ্রাপ্তদের তালিকা –

চ্যাম্পিয়ন: ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)
রানার্সআপ: সোনারগাঁও ইউনিভার্সিটি
ফাইনালের সেরা খেলোয়াড়: ফারহান জানি (ইউল্যাব)
টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান: জাকিরুল আহমেদ জেম (ইউল্যাব)
টুর্নামেন্টের সেরা বোলার: এম এইচ রাকিব (ইউল্যাব)
টুর্নামেন্টের সেরা খেলোয়াড়: জাকিরুল আহমেদ জেম (ইউল্যাব)
ফ্যান কাপ: আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)

বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রিকেটের বিকাশ, নতুন প্রতিভা অন্বেষণ এবং শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব ও পারস্পরিক সম্প্রীতি জোরদার করার লক্ষ্য নিয়ে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। আনভীর বসুন্ধরা গ্রুপের সার্বিক উদ্যোগে এবং এবিজি স্পোর্টস সিটির ব্যবস্থাপনায় আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের সুযোগ পান।

আয়োজকদের মতে, তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রীড়াচর্চার পরিবেশ তৈরি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের প্রতিযোগিতা ধারাবাহিকভাবে আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের দিকনির্দেশনা এবং এবিজির চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে দেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে এবিজি স্পোর্টস সিটি ও আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন আনভীর ক্রিকেট স্টেডিয়াম বিশ্ববিদ্যালয় পর্যায়ের খেলোয়াড়দের জন্য প্রতিযোগিতামূলক ক্রিকেটের সুযোগ তৈরি করেছে।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে নতুন ক্রিকেট প্রতিভা উঠে আসবে এবং দেশের ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে। পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং সুস্থ, সক্রিয় ও মাদকমুক্ত যুবসমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে এবিজি ইউনিভার্সিটি কাপের মতো আয়োজন।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ইউল্যাবএবিজি ইউনিভার্সিটি কাপ

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

৫ দেশের দৃষ্টিপ্রতিবন্ধীদের টি-টোয়েন্টি এশিয়া কাপ বাংলাদেশে

৫ দেশের দৃষ্টিপ্রতিবন্ধীদের টি-টোয়েন্টি এশিয়া কাপ বাংলাদেশে

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১৭ পূর্বাহ্ণ
0

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে নতুন এক আন্তর্জাতিক অধ্যায়। প্রথমবারের মতো দেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দৃষ্টিপ্রতিবন্ধীদের টি-টোয়েন্টি এশিয়া কাপ। আগামী ১৫ থেকে ২০ নভেম্বর এবিজি স্পোর্টস...

টাঙ্গাইলে গ্রামবাসী টাকা তুলে কিনলেন স্থায়ী খেলার মাঠের জমি

টাঙ্গাইলে গ্রামবাসী টাকা তুলে কিনলেন স্থায়ী খেলার মাঠের জমি

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১, ২০২৬ — কার্তিক ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৮:১৪ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেউলী ইউনিয়নের বাবুপুর গ্রাম। গ্রামটিতে সাত শতাধিক পরিবারের বসবাস। সাড়ে ৩ হাজারের অধিক জনসংখ্যা। এদের বড় অংশ শিশু, কিশোর, যুবক। কিন্তু গ্রামে কোন খেলার মাঠ...

টানা তৃতীয় কোপা ট্রফি জিতেও অখুশি ইয়ামাল, স্বপ্ন ব্যালন ডি’অর

টানা তৃতীয় কোপা ট্রফি জিতেও অখুশি ইয়ামাল, স্বপ্ন ব্যালন ডি’অর

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৭, ২০২৬ — কার্তিক ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৪ অপরাহ্ণ
0

মানুষের সব চাওয়া তো আর পূরণ হয় না। কখনো কখনো বড় কোনো অর্জন হাতের মুঠোয় এলেও মন পড়ে থাকে অধরা স্বপ্নের দিকে। লামিনে ইয়ামালের ক্ষেত্রেও ঘটেছে তেমনটাই। কোপা...

জমকালো উদ্বোধনের পর মাঠে গড়াল শিরোপা জয়ের লড়াই

জমকালো উদ্বোধনের পর মাঠে গড়াল শিরোপা জয়ের লড়াই

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৬, ২০২৬ — কার্তিক ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০৫ পূর্বাহ্ণ
0

বিশ্ববিদ্যালয় পর্যায়ের ক্রিকেটে শ্রেষ্ঠত্ব অর্জনের প্রত্যাশা নিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’। রোববার (২৫ অক্টোবর) বিকেলে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন...

মাঠের নামতে উদগ্রীব ১০ বিশ্ববিদ্যালয়, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

মাঠের নামতে উদগ্রীব ১০ বিশ্ববিদ্যালয়, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৫, ২০২৬ — কার্তিক ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪৩ পূর্বাহ্ণ
0

দেশের পাঁচটি করে বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতা নিয়ে শুরু হতে যাচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’। আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় আগামী ২৫ অক্টোবর থেকে...

সর্বেশষ

ইউল্যাবের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ

ইউল্যাবের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ

নভেম্বর ১৪, ২০২৬ — কার্তিক ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৩৫ পূর্বাহ্ণ
আইসিসিবিতে একসঙ্গে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী

আইসিসিবিতে একসঙ্গে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী

নভেম্বর ১৩, ২০২৬ — কার্তিক ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৩ অপরাহ্ণ
নির্বাচনের এজেন্টদের নিয়ে প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী আয়োজন, একসঙ্গে খেলেন দুই হাজার মানুষ

নির্বাচনের এজেন্টদের নিয়ে প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী আয়োজন, একসঙ্গে খেলেন দুই হাজার মানুষ

নভেম্বর ১৩, ২০২৬ — কার্তিক ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০৪ অপরাহ্ণ
মাভাবিপ্রবির সিরাজগঞ্জ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদে ৪০ শিক্ষার্থী ভর্তির অনুমোদন পেল

মাভাবিপ্রবির সিরাজগঞ্জ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদে ৪০ শিক্ষার্থী ভর্তির অনুমোদন পেল

নভেম্বর ১৩, ২০২৬ — কার্তিক ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৩৩ অপরাহ্ণ
মাভাবিপ্রবির ফটকের সামনে ট্রাকচাপায় একজনের মৃত্যু

মাভাবিপ্রবির ফটকের সামনে ট্রাকচাপায় একজনের মৃত্যু

নভেম্বর ১৩, ২০২৬ — কার্তিক ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:২১ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In