মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home খেলা

ইরানের অপেক্ষা বাড়াল ভিএআর, নকআউটে মিশর

জুন ২৭, ২০২৬ — আষাঢ় ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২৭ পূর্বাহ্ণ
in খেলা
A A
ইরানের অপেক্ষা বাড়াল ভিএআর, নকআউটে মিশর

ইরানের অপেক্ষা বাড়াল ভিএআর, নকআউটে মিশর

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

মোহাম্মদ সালাহর মিশর জয় না পেলেও ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে। শনিবার (২৭ জুন) সিয়াটলে অনুষ্ঠিত ‘জি’ গ্রুপের শেষ ম্যাচে ইরানের সঙ্গে ১-১ গোলে ড্র করে পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ ৩২-এ উঠেছে আফ্রিকার প্রতিনিধিরা।

একই সময়ে নিউজিল্যান্ডকে ৫-১ গোলে হারিয়ে সাত পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বেলজিয়াম।

আরও পড়ুন

মেসির বিদায়ী ম্যাচের আগে বেনিনের অভিযোগ, ‘আদর্শ প্রস্তুতির পরিবেশ নেই’

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিলেন মেসি

ম্যাচের শুরু থেকেই দারুণ ছন্দে ছিল মিশর। মাত্র পঞ্চম মিনিটেই মাহমুদ সাবেরের গোলে এগিয়ে যায় দলটি। এটি বিশ্বকাপে মিশরের ইতিহাসে দ্রুততম গোল।

তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আফ্রিকার দলটি। ম্যাচে পেনাল্টি পেলেও ইরানের মেহেদি তারেমির প্রথম শট ঠেকিয়ে দেন গোলরক্ষক মোস্তফা শোবের। তবে ফিরতি বলে ১৪ মিনিটে গোল করে সমতা ফেরান রামিন রেজাইয়ান।

বিরতির পর জয়ের লক্ষ্যে একের পর এক আক্রমণ চালায় ইরান। ৫৭ মিনিটে কোচ হোসাম হাসান অধিনায়ক মোহাম্মদ সালাহকে বিশ্রামের জন্য তুলে নিলেও মিশরের রক্ষণভাগ দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তোলে।

শেষ দিকে ইরান একাধিক সুযোগ তৈরি করলেও ভাগ্য তাদের পক্ষে ছিল না। মেহেদি তারেমির হেড পোস্টে লাগে, আর সাঈদ এজাতোলাহির শেষ মুহূর্তের শটও পোস্টে প্রতিহত হয়।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে খলিলজাদেহ বল জালে জড়ালেও ভিএআর পর্যালোচনায় অফসাইড ধরা পড়ায় গোলটি বাতিল হয়। ফলে ১-১ গোলের সমতায় শেষ হয় ম্যাচ।

এই ড্রয়ে পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘জি’-এর রানার্সআপ হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে মিশর। শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া।

অন্যদিকে, নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে গ্রুপসেরা হয়েছে বেলজিয়াম। তিন পয়েন্ট নিয়ে ইরানকে এখন নকআউটে ওঠার জন্য সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর হিসাবের অপেক্ষায় থাকতে হবে।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ইরানক্রীড়া সংবাদগ্রুপ জিনকআউট পর্বনিউজিল্যান্ডফুটবল বিশ্বকাপবিশ্বকাপ ২০২৬বেলজিয়ামমিশরমোহাম্মদ সালাহ

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মেসির বিদায়ী ম্যাচের আগে বেনিনের অভিযোগ, ‘আদর্শ প্রস্তুতির পরিবেশ নেই’

মেসির বিদায়ী ম্যাচের আগে বেনিনের অভিযোগ, ‘আদর্শ প্রস্তুতির পরিবেশ নেই’

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৫, ২০২৬ — আশ্বিন ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪৩ অপরাহ্ণ
0

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ ঘিরে যখন বুয়েনস অ্যাইরেসে চলছে উৎসবের প্রস্তুতি, তখন ভিন্ন অভিজ্ঞতার কথা জানাচ্ছে প্রতিপক্ষ বেনিন। দীর্ঘ ভ্রমণ থেকে শুরু করে হোটেল, অনুশীলন সুবিধা...

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিলেন মেসি

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিলেন মেসি

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৫, ২০২৬ — আশ্বিন ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০০ অপরাহ্ণ
0

আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামার অপেক্ষায় লিওনেল মেসি। বিদায়ী ম্যাচ সামনে রেখে জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। রোববার বুয়েনস অ্যাইরেসে পৌঁছে এজেইজায় সতীর্থদের সঙ্গে...

৫০০ ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড, বিশেষ ভাতায় ২০০ কোটি টাকা বরাদ্দ

৫০০ ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড, বিশেষ ভাতায় ২০০ কোটি টাকা বরাদ্দ

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৪, ২০২৬ — আশ্বিন ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫২ অপরাহ্ণ
0

দেশের জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ৫০০ জনকে ‘ক্রীড়া কার্ড’ ও বিশেষ ভাতার আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ কর্মসূচির জন্য ২০০ কোটি টাকা...

১ অক্টোবর উন্মোচন হবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

১ অক্টোবর উন্মোচন হবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৯, ২০২৬ — আশ্বিন ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫৪ অপরাহ্ণ
0

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র এক বছর। টুর্নামেন্ট শুরুর ঠিক এক বছর আগে আগামী বৃহস্পতিবার (১ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার কেপটাউনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করা...

গাজায় নিহতদের স্মরণে ইসরায়েলের বিপক্ষে ম্যাচে কালো আর্মব্যান্ড পরবে আয়ারল্যান্ড

গাজায় নিহতদের স্মরণে ইসরায়েলের বিপক্ষে ম্যাচে কালো আর্মব্যান্ড পরবে আয়ারল্যান্ড

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৭, ২০২৬ — আশ্বিন ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৮ অপরাহ্ণ
0

ইসরায়েলের বিপক্ষে আয়ারল্যান্ডের আসন্ন উয়েফা নেশন্স লিগের ম্যাচ ঘিরে কয়েক দিন ধরেই দেশটির ফুটবল অঙ্গনে ব্যাপক বিতর্ক চলছিল। গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ম্যাচটি বয়কটের দাবিতে ‘স্টপ দ্য গেম’ নামে...

Next Post
ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে কুপিয়ে হত্যা

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে কুপিয়ে হত্যা

সর্বেশষ

দুর্গাপূজায় ২০ থেকে ২২ অক্টোবর ছুটি

দুর্গাপূজায় ২০ থেকে ২২ অক্টোবর ছুটি

অক্টোবর ৫, ২০২৬ — আশ্বিন ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২৫ অপরাহ্ণ
মির্জাপুরে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা

মির্জাপুরে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা

অক্টোবর ৫, ২০২৬ — আশ্বিন ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:১৭ অপরাহ্ণ
মাভাবিপ্রবিতে বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং উন্নয়নে কৌশল ও করণীয় নিয়ে সেমিনার

মাভাবিপ্রবিতে বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং উন্নয়নে কৌশল ও করণীয় নিয়ে সেমিনার

অক্টোবর ৫, ২০২৬ — আশ্বিন ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩৩ অপরাহ্ণ
রাজনৈতিক মামলায় আত্মসমর্পণ করে কারাগারে শ্রমিকদল নেতা মোকলেস

রাজনৈতিক মামলায় আত্মসমর্পণ করে কারাগারে শ্রমিকদল নেতা মোকলেস

অক্টোবর ৫, ২০২৬ — আশ্বিন ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৪ অপরাহ্ণ
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

অক্টোবর ৫, ২০২৬ — আশ্বিন ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫৫ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In