শনিবার, আগস্ট ২৯, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home দুর্যোগ ও দুর্ঘটনা

ঈদের ছুটিতে সড়কে ৪৮ শতাংশ মৃত্যুর কারণ মোটরসাইকেল দুর্ঘটনা

মে ৬, ২০২২ — বৈশাখ ২৩, ১৪২৯ বঙ্গাব্দ — সময়: ২:৩৩ অপরাহ্ণ
in দুর্যোগ ও দুর্ঘটনা, শীর্ষ সংবাদ
A A

মোটরসাইকেল দুর্ঘটনা

ডেস্ক নিউজ : এবার ঈদের ছুটির সময় সড়কে যত মানুষের মৃত্যু হয়েছে, তাদের প্রায় ৪৮ শতাংশই ছিল মোটরসাইকেলের চালক ও আরোহী।

আরও পড়ুন

বাসাইলে ভ্রাম্যমাণ আদালতে ইয়াবা ব্যবসায়ীকে ৫ মাসের কারাদণ্ড

ঢাকার আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী টুকু

এসব দুর্ঘটনার কারণ পর্যালোচনা করে দেখা গেছে, প্রায় প্রতিটি ক্ষেত্রেই মোটরসাইকেলচালক ছিলেন বেপরোয়া।

একটি মোটরসাইকেলে চালকের বাইরে সর্বোচ্চ একজন আরোহী তোলার নিয়ম থাকলেও বেশির ভাগ ক্ষেত্রে তা মানা হয়নি।

চালক ও আরোহীদের বেশির ভাগেরই হেলমেট ছিল না। অনেক ক্ষেত্রে বৈধ লাইসেন্সও ছিল না চালকের।

কয়েক বছর ধরেই ঈদের ছুটিতে মোটরসাইকেল দুর্ঘটনা ও মৃত্যু নিয়মিত ঘটনা হয়ে উঠছে। ব্যতিক্রম হয়নি এবারও। প্রতিবারের মতো এবারও দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল।

প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী, গত ২৯ এপ্রিল থেকে গতকাল বৃহস্পতিবার (৫ মে) পর্যন্ত সাত দিনে সড়কে মৃত্যু হয়েছে ৬৫ জনের। এর মধ্যে প্রায় ৪৮ শতাংশই (৩১ জন) মোটরসাইকেলের চালক ও আরোহী।

বিশেষজ্ঞদের মতামত –

সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা বলছেন, কিশোর-তরুণদের অনেকে নিয়ম না মেনে বেপরোয়া মোটরসাইকেল চালায়, যা দুর্ঘটনার ঝুঁকি তৈরি করে।

এ ছাড়া মহাসড়কে ধীর গতির যানবাহন চলাচল বন্ধ না হওয়া, চালকদের বিরতিহীনভাবে একটানা যানবাহন চালানো, ফাঁকা সড়কে বেপরোয়া গতি—ঈদের সময় সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার অন্যতম কারণ।

ঘটনা পর্যালোচনা –

ঈদের পরদিন বুধবার পঞ্চগড় সদর উপজেলায় মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে পথে দুর্ঘটনায় মারা গেছে তিন কিশোর।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, উপজেলার তালমা-মডেলহাট সড়কে কিশোরদের মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

খবরবাংলা

এরপর তিন কিশোর যে মোটরসাইকেলে ছিল সেটি সড়ক থেকে ছিটকে গিয়ে পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।

গুরুতর আহত অবস্থায় তিন কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় অন্য মোটরসাইকেলে থাকা দুই তরুণও আহত হন।

আর ঈদের দিন মঙ্গলবার টাঙ্গাইলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হওয়া তিন বন্ধুর দুজন দুর্ঘটনায় মারা গেছেন।

জেলার ধনবাড়ী উপজেলার কুইচামারা সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লাগে তাদের মোটরসাইকেলটির।

ধনবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়ার হোসেন বলেন, মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে চলছিল।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য –

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী, গত বছরের ঈদুল ফিতরের ছুটির আগে-পরের দুই সপ্তাহে দেশের সড়ক-মহাসড়কে দুর্ঘটনায় ৩২৩ জন নিহত হন।

নিহতের ৪৩ শতাংশই ছিল মোটরসাইকেলের চালক ও আরোহী। নিহতদের বড় অংশই ছিল কিশোর-তরুণ। কয়েক বছর ধরে দেশে মোটরসাইকেলের সংখ্যা বৃদ্ধির সঙ্গে দুর্ঘটনাও বাড়ছে।

রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, দেশে ২০২১ সালে ২ হাজার ৭৮টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে।

এতে মারা যান ২ হাজার ২১৪ জন, যা সড়ক দুর্ঘটনায় মোট মৃত্যুর ৩৫ শতাংশ।

খবর বাংলা

২০২০ সালের তুলনায় ২০২১ সালে মোটরসাইকেল দুর্ঘটনা ৫০ শতাংশ এবং এই দুর্ঘটনাগুলোতে মৃত্যুর সংখ্যা ৫১ শতাংশ বেড়ে যায়; এবার ঈদুল ফিতরে অনেকেই মোটরসাইকেলে বাড়ি ফেরেন।

গত বুধবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত ৭২ ঘণ্টায় ২১ হাজার ৩৬০টি মোটরসাইকেল বঙ্গবন্ধু সেতু পারাপার হয়।

১৯৯৮ সালের জুন মাসে বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর তিন দিনের হিসাবে এত বিপুলসংখ্যক মোটরসাইকেল এর আগে কখনো পারাপার হয়নি; স্বাভাবিক অবস্থায় প্রতিদিন এক থেকে দেড় হাজার মোটরসাইকেল বঙ্গবন্ধু সেতু পার হয়।

সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের গবেষণায় উঠে এসেছে, মহাসড়ক, আঞ্চলিক সড়ক ও গ্রামীণ সড়কে মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে অধিকাংশ চালক নিয়ম মানেন না।

এক মোটরসাইকেলে দুজনের বেশি না ওঠার নিয়মটিও মানা হয় না। জেলা-উপজেলা পর্যায়ে অনিবন্ধিত মোটরসাইকেলও অহরহ চলে; অনেকেরই মোটরসাইকেল চালানোর কোনো প্রশিক্ষণ থাকে না।

বুয়েটের সড়ক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের (এআরআই) পরিচালক অধ্যাপক মো. হাদিউজ্জামান বলেন, বেপরোয়া গতির পাশাপাশি মহাসড়কে কীভাবে চলতে হয় কিশোর-তরুণদের অনেকেই তা ভালোভাবে জানে না।

আর আন্তঃজেলা বাহন হিসেবে মোটরসাইকেল চালানো বন্ধ করতে হবে। উচ্চ আদালতের নির্দেশনার পরেও মহাসড়কে স্বল্পগতির যান চলাচল বন্ধ হয়নি।

সড়ক পরিবহন আইনের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ছাড়া দুর্ঘটনা কমানো ও সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব হবে না।

তথ্য ও ছবি – প্রথম আলো; সম্পাদনা – অলক কুমার

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আমাদের টাঙ্গাইলখবরবাংলাজীবনযাত্রাটাঙ্গাইল খবরটাঙ্গাইল জেলা সংবাদমোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

বাসাইলে ভ্রাম্যমাণ আদালতে ইয়াবা ব্যবসায়ীকে ৫ মাসের কারাদণ্ড

বাসাইলে ভ্রাম্যমাণ আদালতে ইয়াবা ব্যবসায়ীকে ৫ মাসের কারাদণ্ড

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৮, ২০২৬ — ভাদ্র ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৪৯ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের বাসাইল থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। ​শুক্রবার...

ঢাকার আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী টুকু

ঢাকার আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী টুকু

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৮, ২০২৬ — ভাদ্র ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৪৫ অপরাহ্ণ
0

দেশের আইনশৃঙ্খলা, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে বিভিন্ন জেলার দায়িত্ব দিয়েছে সরকার। এর মধ্যে রাজধানী ঢাকার...

বিগত সরকারের আমলে শাহজাহান সিরাজ কলেজ ছিল বৈষম্যের শিকার

বিগত সরকারের আমলে শাহজাহান সিরাজ কলেজ ছিল বৈষম্যের শিকার

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৮, ২০২৬ — ভাদ্র ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৩৭ অপরাহ্ণ
0

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহযোগিতা ও সাত একরেরও বেশি জমি চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে প্রতিষ্ঠিত টাঙ্গাইলের কালিহাতী শাহজাহান সিরাজ কলেজের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান...

কাদা ছোড়াছুড়ি বন্ধ করে নবীর আদর্শে রাষ্ট্র গড়ার আহ্বান

কাদা ছোড়াছুড়ি বন্ধ করে নবীর আদর্শে রাষ্ট্র গড়ার আহ্বান

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৭, ২০২৬ — ভাদ্র ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৩ অপরাহ্ণ
0

টাঙ্গাইলে আয়োজিত সিরাত মাহফিলে মুসলমানদের পারস্পরিক বিভেদ ও কাদা ছোড়াছুড়ি বন্ধ করে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট আলেম ও গবেষক মুফতি...

কালিহাতীতে দুই মিষ্টির দোকানিকে ৪০ হাজার টাকা জরিমানা

কালিহাতীতে দুই মিষ্টির দোকানিকে ৪০ হাজার টাকা জরিমানা

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৭, ২০২৬ — ভাদ্র ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৭ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে দুই মিষ্টির দোকানিকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা...

Next Post

রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়ের পরও টিকিট করায় টিটিই বরখাস্ত

সর্বেশষ

ঘাটাইলে ওষুধ কেলেঙ্কারীতে পিক-আপ চালকের বিরুদ্ধে মামলা। ক্ষোভে ফুঁসছে শ্রমিকরা

ঘাটাইলে পিকআপ ভ্যান চালককে গ্রেপ্তার করায় শ্রমিকদের বিক্ষোভ

আগস্ট ২৮, ২০২৬ — ভাদ্র ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৭:৫৪ অপরাহ্ণ
বাসাইলে ভ্রাম্যমাণ আদালতে ইয়াবা ব্যবসায়ীকে ৫ মাসের কারাদণ্ড

বাসাইলে ভ্রাম্যমাণ আদালতে ইয়াবা ব্যবসায়ীকে ৫ মাসের কারাদণ্ড

আগস্ট ২৮, ২০২৬ — ভাদ্র ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৪৯ অপরাহ্ণ
ঢাকার আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী টুকু

ঢাকার আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী টুকু

আগস্ট ২৮, ২০২৬ — ভাদ্র ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৪৫ অপরাহ্ণ
বিগত সরকারের আমলে শাহজাহান সিরাজ কলেজ ছিল বৈষম্যের শিকার

বিগত সরকারের আমলে শাহজাহান সিরাজ কলেজ ছিল বৈষম্যের শিকার

আগস্ট ২৮, ২০২৬ — ভাদ্র ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৩৭ অপরাহ্ণ
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নের দেখভালের দায়িত্বে টুকু

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নের দেখভালের দায়িত্বে টুকু

আগস্ট ২৮, ২০২৬ — ভাদ্র ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০৫ পূর্বাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In