খবরবাংলা ডেস্ক :
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে আবারও অনলাইন আবেদন গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে এ আবেদন চলবে ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত।
সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১ অক্টোবর রাত ৮টায়।
যারা দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবে
১. যারা আগে আবেদন করেনি অথবা আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হয়নি।
২. যারা চূড়ান্ত মনোনয়ন পেয়েও নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চিত করতে পারেনি বা কলেজে ভর্তি হতে পারেনি।
৩. যারা চূড়ান্ত মনোনয়ন পেলেও ভুল কোটার কারণে কলেজে ভর্তি হতে পারেনি।
আবেদন যেভাবে
নির্ধারিত ভর্তি ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুসরণ করে আবেদন করতে হবে। শিক্ষার্থী ও অভিভাবকদের কলেজে খালি আসন দেখে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দ দিতে হবে।
আবেদন ও ভর্তির সময়সূচি
- অনলাইন আবেদন শুরু: ২৭ সেপ্টেম্বর
- আবেদনের শেষ সময়: ২৮ সেপ্টেম্বর রাত ৮টা
- দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: ১ অক্টোবর রাত ৮টা
- নির্বাচন নিশ্চায়ন: ফল প্রকাশের পর থেকে ৩ অক্টোবর রাত ৮টা পর্যন্ত
- দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ: ৪ অক্টোবর রাত ৮টা
- কলেজে ভর্তি: ৫ অক্টোবর থেকে ৭ অক্টোবর
নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
যাদের আবেদন ফি দিতে হবে না
প্রথম ধাপে আবেদন করেও যারা কোনো কলেজে নির্বাচিত হয়নি, দ্বিতীয় ধাপে তাদের নতুন করে আবেদন ফি দিতে হবে না। এসব শিক্ষার্থী ভর্তি ওয়েবসাইটে প্রবেশ করে কলেজের পছন্দ নির্বাচন বা পরিবর্তন করতে পারবে।











