বুধবার, নভেম্বর ১৮, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

এস্তোনিয়ার সহযোগিতায় ডিজিটাল অবকাঠামো বাস্তবায়ন ত্বরান্বিত হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

নভেম্বর ১৮, ২০২৬ — অগ্রহায়ণ ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২৯ অপরাহ্ণ
in জাতীয়
A A
এস্তোনিয়ার সহযোগিতায় ডিজিটাল অবকাঠামো বাস্তবায়ন ত্বরান্বিত হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

এস্তোনিয়ার সহযোগিতায় ডিজিটাল অবকাঠামো বাস্তবায়ন ত্বরান্বিত হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

প্রতিবেদন:
নিজস্ব প্রতিবেদক :

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে আজ বুধবার বাংলাদেশে এস্তোনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ক্রিস্টি কারেলসন সৌজন্য সাক্ষাৎ করেছেন। মন্ত্রীর আইসিটি বিভাগের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে বাংলাদেশ ও এস্তোনিয়ার মধ্যে ডিজিটাল রূপান্তর, ডিজিটাল পাবলিক অবকাঠামো (ডিপিআই), ওয়ান সিটিজেন ওয়ান আইডি (One Citizen One ID), আন্তঃপরিচালনযোগ্যতা (Interoperability) এবং তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে মন্ত্রী বলেন, বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীর জন্য সমন্বিত ডিজিটাল সেবা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। তবে সরকারের দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার, প্রযুক্তিগত সক্ষমতা এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এ চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব। ওয়ান সিটিজেন ওয়ান আইডি বাস্তবায়নে বাংলাদেশ সরকার অত্যন্ত আন্তরিক এবং যত দ্রুত সম্ভব এ উদ্যোগকে কার্যকর করার লক্ষ্যে কাজ করছে। এস্তোনিয়ার অভিজ্ঞতা ও সহযোগিতা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আরও পড়ুন

পর্যায়ক্রমে সব মাদরাসায় মিড-ডে মিল চালু হবে : প্রধানমন্ত্রী

ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৬৫

মন্ত্রী আরও বলেন, এস্তোনিয়া সফরে বাংলাদেশের কর্মকর্তারা দেশটির ডিজিটাল প্রশাসন, নাগরিক পরিচয় ব্যবস্থাপনা এবং সরকারি সেবার আন্তঃসংযোগ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এস্তোনিয়ার ই-গভর্ন্যান্স একাডেমি (e-Governance Academy) এবং ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় বাংলাদেশে বাস্তবায়নাধীন প্রকল্পটি ডিজিটাল রূপান্তরের ভিত্তি শক্তিশালী করতে সহায়ক হবে। এ উদ্যোগ বাস্তবায়নে এস্তোনিয়ার অভিজ্ঞতা ও বিশেষজ্ঞ সহায়তা অব্যাহত রাখার জন্য তিনি রাষ্ট্রদূতকে অনুরোধ জানান।

এস্তোনিয়ার রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও এস্তোনিয়ার মধ্যে চলমান ডিজিটাল সহযোগিতা অত্যন্ত সম্ভাবনাময়। এস্তোনিয়া ডিজিটাল গভর্ন্যান্স ও ই-গভর্ন্যান্সের ক্ষেত্রে অর্জিত অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে বিনিময়ে আগ্রহী। তিনি আশা প্রকাশ করেন, চলমান প্রকল্পের মাধ্যমে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারিত হবে এবং এস্তোনিয়ার তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের বাজারে কাজ করার সুযোগ পাবে।

রাষ্ট্রদূত আরও বলেন, এস্তোনিয়ার ডিজিটাল সেবা ও আন্তঃপরিচালনযোগ্যতা কাঠামো (Interoperability Framework) গড়ে তোলার ক্ষেত্রে সরকারের নেতৃত্বের পাশাপাশি বেসরকারি খাতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বাংলাদেশের ডিজিটাল অবকাঠামো উন্নয়নেও সরকারি-বেসরকারি অংশীদারত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সাক্ষাতে আইসিটি বিভাগের সচিব মোঃ মামুনুর রশীদ ভূঞা বলেন, ওয়ান সিটিজেন ওয়ান আইডি এবং জাতীয় আন্তঃপরিচালনযোগ্যতা কাঠামো (Interoperability Framework) গড়ে তোলার ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পটি গুরুত্বপূর্ণ সহায়তা দিচ্ছে।

সচিব আরও বলেন, জাতীয় ডেটা গভর্ন্যান্স আইন, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন এবং সাইবার নিরাপত্তা আইন এ উদ্যোগ বাস্তবায়নের আইনি ভিত্তি তৈরি করেছে। জাতীয় ডেটা গভর্ন্যান্স কর্তৃপক্ষ গঠনের উদ্যোগও প্রক্রিয়াধীন রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে এ কর্তৃপক্ষ গঠিত হলে সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় ও তথ্য ব্যবস্থাপনা আরও কার্যকর হবে। এ উদ্যোগ বাস্তবায়নে সরকারের শতভাগ রাজনৈতিক অঙ্গীকার রয়েছে।

সাক্ষাতে বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, জাহাজ নির্মাণ, চামড়াজাত পণ্য ও জুতা শিল্পসহ সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। মন্ত্রী বলেন, তৈরি পোশাকের পাশাপাশি ওষুধ, জাহাজ নির্মাণ ও চামড়াজাত পণ্যসহ বিভিন্ন খাতে রপ্তানি বহুমুখীকরণ এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার কাজ করছে।

এ সময় আইসিটি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আইসিটি বিভাগই-গভর্ন্যান্সওয়ান সিটিজেন ওয়ান আইডিক্রিস্টি কারেলসনডিজিটাল বাংলাদেশডিজিটাল রূপান্তরফকির মাহবুব আনামবাংলাদেশ-এস্তোনিয়া সম্পর্কবিদেশি বিনিয়োগ

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

পর্যায়ক্রমে সব মাদরাসায় মিড-ডে মিল চালু হবে : প্রধানমন্ত্রী

পর্যায়ক্রমে সব মাদরাসায় মিড-ডে মিল চালু হবে : প্রধানমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৮, ২০২৬ — অগ্রহায়ণ ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৩ অপরাহ্ণ
0

দেশের সব মাদরাসায় পর্যায়ক্রমে মিড-ডে মিল চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ কর্মসূচির আওতায় এবতেদায়ী মাদরাসার শিক্ষার্থীরাও দুপুরের খাবার পাবে। পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো মাদরাসার শিক্ষার্থীদের পোশাক, ব্যাগ...

ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৬৫

ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৬৫

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৮, ২০২৬ — অগ্রহায়ণ ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:১৩ অপরাহ্ণ
0

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৬৪টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে অবিস্ফোরিত ককটেল, বিপুল...

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৪ জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৪ জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৮, ২০২৬ — অগ্রহায়ণ ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১৮ অপরাহ্ণ
0

শিল্পাঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় চার জেলায় মোট ৪৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর)...

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ থেকে ২৪ হাজার টাকা করার প্রস্তাব সিপিডির

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ থেকে ২৪ হাজার টাকা করার প্রস্তাব সিপিডির

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৮, ২০২৬ — অগ্রহায়ণ ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১৪ অপরাহ্ণ
0

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে নির্ধারণের প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।...

বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৮, ২০২৬ — অগ্রহায়ণ ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১১ অপরাহ্ণ
0

খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার সরকারি অনুদান অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ নভেম্বর) সচিবালয়ে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে অনুদানের চেক...

সর্বেশষ

এস্তোনিয়ার সহযোগিতায় ডিজিটাল অবকাঠামো বাস্তবায়ন ত্বরান্বিত হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

এস্তোনিয়ার সহযোগিতায় ডিজিটাল অবকাঠামো বাস্তবায়ন ত্বরান্বিত হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

নভেম্বর ১৮, ২০২৬ — অগ্রহায়ণ ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২৯ অপরাহ্ণ
পর্যায়ক্রমে সব মাদরাসায় মিড-ডে মিল চালু হবে : প্রধানমন্ত্রী

পর্যায়ক্রমে সব মাদরাসায় মিড-ডে মিল চালু হবে : প্রধানমন্ত্রী

নভেম্বর ১৮, ২০২৬ — অগ্রহায়ণ ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৩ অপরাহ্ণ
আওয়ামী লীগের আইনবিষয়ক উপকমিটির সদস্য রানা গ্রেপ্তার

আওয়ামী লীগের আইনবিষয়ক উপকমিটির সদস্য রানা গ্রেপ্তার

নভেম্বর ১৮, ২০২৬ — অগ্রহায়ণ ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৫ অপরাহ্ণ
শেরপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় ১২ জন আটক

শেরপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় ১২ জন আটক

নভেম্বর ১৮, ২০২৬ — অগ্রহায়ণ ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১০ অপরাহ্ণ
চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন, সিসিটিভি ফুটেজ দেখে চলছে শনাক্তের চেষ্টা

চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন, সিসিটিভি ফুটেজ দেখে চলছে শনাক্তের চেষ্টা

নভেম্বর ১৮, ২০২৬ — অগ্রহায়ণ ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২০ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In