শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

কালিহাতীতে ৯০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

এপ্রিল ২৬, ২০২৩ — বৈশাখ ১৩, ১৪৩০ বঙ্গাব্দ — সময়: ৮:০৪ অপরাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি, শীর্ষ সংবাদ
A A

৯০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে ৯০ বছরের বৃদ্ধা নারীকে ধর্ষণের অভিযোগে ২৫ বছর বয়সী এক মাদকাসক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও পড়ুন

সখীপুরে ১২ রকেট লাঞ্চার উদ্ধার

মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেসের দুই বগি লাইনচ্যুত, আহত বেশ কয়েকজন

বুধবার (২৬ এপ্রিল) ভোর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত যুবক উপজেলার কদিম হামজানী গ্রামের শরিফ উদ্দিনের পুত্র পলাশ মিয়া।

এর আগে সোমবার ভোরে উপজেলার দশকিয়া ইউনিয়নের দশকিয়া উত্তরপাড়া গ্রামে ওই ধর্ষণের ঘটনা ঘটে।

আরো পড়ুন – জনসেবা চত্ত্বর ভরাটের জন্য ডিসি লেকের মাটি কেটে অবৈধভাবে বিক্রি

জানা যায়, উপজেলার দশকিয়া উত্তরপাড়া (পালপাড়া) গ্রামের ওই বৃদ্ধা তার বাড়ির একটি টিনসেড ঘরে একাই ঘুমাতেন।

তার তিন ছেলে আলাদা আলাদা ঘরে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করেন।

সোমবার ভোরে ওই বৃদ্ধার ঘরে ঢুকে কদিম হামজানী গ্রামের শরিফ উদ্দিনের পুত্র পলাশ মিয়া যৌন নিগ্রহ চালায় ও ঘুষি দিয়ে বৃদ্ধার দাঁত ভেঙে ফেলে।

শাশুড়ির গোঙানির শব্দ পেয়ে পাশের ঘর থেকে তার পুত্রবধূ এগিয়ে আসতে চাইলে ঘরের দরজা বাইরে থেকে আটকানো দেখতে পেয়ে চিৎকার শুরু করেন।

তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ওই বৃদ্ধাকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন।

ওই সময় বৃদ্ধার দাঁত ভাঙা ও যৌনাঙ্গে রক্তক্ষরণ হচ্ছিল। স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে।

প্রতিবেশী ও পরিবারের সদস্যদের কথা –

প্রতিবেশীরা জানায়, শরিফ উদ্দিনের ছেলে পলাশ মিয়া একজন মাদকাসক্ত।

তিনি মাদকের টাকা জোগার করতে প্রায়ই চুরি- ছিনতাই করে থাকে।

মাদকের টাকার জন্য ঘরে ঢুকে বিধবা বৃদ্ধাকে একা পেয়ে পলাশ মিয়া ধর্ষণ করে ও একটি মোবাইল চুরি করে পালিয়ে যায় বলেও কেউ কেউ বলেন, পালানোর সময় ওই বিধবার পুত্রবধূ পলাশ মিয়াকে দেখতে পেয়েছেন।

আরো পড়ুন – সংবাদ প্রকাশের পর ডিসি লেক থেকে অবৈধভাবে মাটি বিক্রি বন্ধ

বৃদ্ধার পুত্রবধূ জানায়, গোঙানির শব্দ পেয়ে তিনি শাশুড়ির ঘরে যেতে চাইলে দরজা বাইরে থেকে আটকানো দেখতে পান।

তার চিৎকারে এলাকার লোকজন এসে বাইরে থেকে বাঁধন খুলে দিলে তিনি ও বাড়ির অন্যরা বেড়িয়ে আসেন।

এ সময় বাড়ির পাশে একটি গাছের নিচে পলাশকে দাঁড়িয়ে থাকতে দেখে ডাক দিলে পলাশ দৌঁড়ে পালিয়ে যায়।

পরে শাশুড়ির ঘরে গিয়ে তাকে খাটের নিচে পড়ে থাকতে দেখেন। তখন শাশুড়ির গোপনাঙ্গ দিয়ে রক্ত ঝরছিল।

ডাক্তারের বক্তব্য –

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের কনসালটেন্ট ডা. সালমা জাহান বলেন, ওই নারীকে ডাক্তারী পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে।

তার গোপনাঙ্গে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। বর্তমানে ওই নারী হাসপাতালের ৩ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

জনপ্রতিনিধি ও পুলিশের বক্তব্য –

দশকিয়া ইউপি চেয়ারম্যান এমএ মালেক ভূঁইয়া জানান, ঘটনাটি খুবই দুঃখজনক ও নিন্দনীয়। একজন মাদকাসক্ত ৯০ বছরের একজন বিধবাকে ধর্ষণ করে চরম অন্যায় করেছে।

এ ব্যাপারে কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান বলেন, এ ঘটনায় মঙ্গলবার রাতে ওই বৃদ্ধার পুত্র বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।

মামলার পর জেলা ও কালিহাতী থানা পুলিশের যৌথ টিম অভিযান চালিয়ে পলাশকে গ্রেপ্তার করে। বুধবার দুপুরে গ্রেফতারকৃত পলাশকে টাঙ্গাইল আদালতে সোপর্দ করা হয়েছে। সম্পাদনা – অলক কুমার

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: গ্রেপ্তারধর্ষকবৃদ্ধাযুবক

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

সখীপুরে ১২ রকেট লাঞ্চার উদ্ধার

সখীপুরে ১২ রকেট লাঞ্চার উদ্ধার

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৯, ২০২৬ — কার্তিক ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৪ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের সখীপুরে কৃষিজমির মাটি খুঁড়ে জং ধরা দুটি বাক্স থেকে রকেট লঞ্চারসদৃশ ১২টি বস্তু ও গোলাকার হাতবোমাসদৃশ আরও তিনটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার কচুয়া...

মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেসের দুই বগি লাইনচ্যুত, আহত বেশ কয়েকজন

মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেসের দুই বগি লাইনচ্যুত, আহত বেশ কয়েকজন

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৯, ২০২৬ — কার্তিক ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৭ পূর্বাহ্ণ
0

ঢাকা থেকে ছেড়ে যাওয়া উত্তরবঙ্গগামী আন্তঃনগর ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনটি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া রেলওয়ে স্টেশন এলাকায় লাইনচ্যুত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে নয়টার দিকে এ...

সাংবাদিক অলক কুমার দাসের বাবার শ্রাদ্ধানুষ্ঠান সুসম্পন্ন হয়েছে

সাংবাদিক অলক কুমার দাসের বাবার শ্রাদ্ধানুষ্ঠান সুসম্পন্ন হয়েছে

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৪ অপরাহ্ণ
0

টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান সহকারী অজিত কুমার দাসের শ্রাদ্ধ গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। তিনি গত ১৩ অক্টোবর টাঙ্গাইল শহরের রেজিস্ট্রি পাড়া এলাকার নিজ বাসভবনে পরলোকগমন করেন।...

মাদক পরীক্ষা ছাড়াই সাজা, প্রশ্নের মুখে আইনের শাসন

মাদক পরীক্ষা ছাড়াই সাজা, প্রশ্নের মুখে আইনের শাসন

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩৩ অপরাহ্ণ
0

অপরাধের সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া কাউকে শাস্তি দেওয়া ন্যায়বিচারের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক। অথচ রাজধানীর ভাটারা থানার পুলিশ হাউজিং-১ আবাসিক এলাকার একটি বাড়িতে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানের পর ৮৫...

জেলা প্রশাসকের সতর্কতার পরও বন্ধ হয়নি মা সিএনজি ফিলিং স্টেশনের কার্যক্রম

জেলা প্রশাসকের সতর্কতার পরও বন্ধ হয়নি মা সিএনজি ফিলিং স্টেশনের কার্যক্রম

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৭, ২০২৬ — কার্তিক ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৯ অপরাহ্ণ
0

জরিমানার পরও মির্জাপুরে কাভার্ড ভ্যানে গ্যাস বিক্রি মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে কাভার্ড ভ্যানে গ্যাস সরবরাহের অভিযোগে এক লাখ টাকা জরিমানা করার পরও থামেনি মা সিএনজি ফিলিং...

Next Post

স্ত্রীর ওড়নায় ঝুলে জীবন দিল স্বামী

সর্বেশষ

১৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, আসামির ৫ বছরের কারাদণ্ড

১৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, আসামির ৫ বছরের কারাদণ্ড

অক্টোবর ২৯, ২০২৬ — কার্তিক ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩৫ অপরাহ্ণ
আন্দোলনে জড়িতদের মিলবে না সরকারি চাকরি!

আন্দোলনে জড়িতদের মিলবে না সরকারি চাকরি!

অক্টোবর ২৯, ২০২৬ — কার্তিক ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৪ অপরাহ্ণ
মোটরসাইকেল চালকদের জন্য বড় সুখবর

মোটরসাইকেল চালকদের জন্য বড় সুখবর

অক্টোবর ২৯, ২০২৬ — কার্তিক ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫৩ অপরাহ্ণ
সখীপুরে ১২ রকেট লাঞ্চার উদ্ধার

সখীপুরে ১২ রকেট লাঞ্চার উদ্ধার

অক্টোবর ২৯, ২০২৬ — কার্তিক ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৪ অপরাহ্ণ
স্ত্রীসহ নওগাঁর সাবেক এমপি ছলিমের ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

স্ত্রীসহ নওগাঁর সাবেক এমপি ছলিমের ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

অক্টোবর ২৯, ২০২৬ — কার্তিক ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৭ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In